Login Now

Login with email

Forgot Password

Infinix Note 60 Pro 5G স্মার্টফোন ৯ মার্চ বাংলাদেশে লঞ্চ হয়েছে : সাথে রয়েছে 144Hz রিফ্রেশ রেট এবং 50MP f/1.59 রেয়ার ক্যামেরা

MobileMaya Team
Publish On: Mar 10,2026 05:33 PM
153

Infinix Note 60 Pro 5G স্মার্টফোন ৯ মার্চ বাংলাদেশে লঞ্চ হয়েছে : সাথে রয়েছে 144Hz রিফ্রেশ রেট এবং 50MP f/1.59 রেয়ার ক্যামেরা

প্রিমিয়াম ডিজাইন এবং চমৎকার লুক নিয়ে Infinix Note 60 Pro 5G স্মার্টফোন ৯ মার্চ ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হয়েছে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে OIS সমর্থিত f/1.59 অ্যাপারচারের 50MP প্রাইমারি ক্যামেরা, যা খুব সহজেই ফটোগ্রাফারদের নজর কাড়বে।

Infinix Note 60 Pro 5G স্মার্টফোনে রয়েছে 6.78 ইঞ্চির AMOLED ডিসপ্লে, যেখানে 144Hz রিফ্রেশ রেট এবং 4500 nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়া দ্রুত ও স্মুথ পারফরম্যান্সের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি Snapdragon 7s Gen 4 প্রসেসর।

হাইলাইটস

  • Infinix Note 60 Pro 5G ফোনে রয়েছে Snapdragon 7s Gen 4 চিপসেট।
  • সাথে থাকছে OIS সমর্থিত f/1.59 অ্যাপারচারের 50MP প্রাইমারি ক্যামেরা।
  • ফোনটিতে দেওয়া হয়েছে 144Hz রিফ্রেশ রেট সমর্থিত AMOLED ডিসপ্লে।

Infinix Note 60 Pro 5G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে দাম
Infinix Note 60 Pro 5G (8GB+256GB)৪৯,৯৯৯ টাকা (অফিশিয়াল) 

শক্তিশালী প্রসেসর এবং চমৎকার ডিসপ্লে নিয়ে Infinix Note 60 Pro 5G স্মার্টফোন বাংলাদেশের বাজারে শুধুমাত্র একটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। ফোনের (8GB র‍্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ৪৯,৯৯৯ টাকা। ফোনটি আকর্ষণীয় ছয়টি কালারে রয়েছে Mist Titanium, Deep Ocean Blue, Solar Orange, Mocha Brown, Torino Black এবং Frost Silver। বর্তমানে এই ফোন কোম্পানি অনুমোদিত বাংলাদেশের বিভিন্ন শপে পাওয়া যাচ্ছে।

Infinix Note 60 Pro 5G ফোনের স্পেসিফিকেশন

Infinix Note 60 Pro 5G স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চির AMOLED ডিসপ্লে, যেখানে 4500 nits পিক ব্রাইটনেস, (1208x2644 পিক্সেল) রেজোলিউশন এবং 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই স্ক্রিনে রয়েছে Corning Gorilla Glass 7i প্রটেকশন, যা স্ক্র্যাচ ও হালকা আঘাত থেকে ডিসপ্লেকে সুরক্ষিত রাখে। নতুন এই ফোনে Wi-Fi 6, USB চার্জিং, Bluetooth 5.4 এবং NFC সাপোর্ট করে।

ফোনটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি Snapdragon 7s Gen 4 অক্টা-কোর প্রসেসর দেওয়া হয়েছে, যা হাই-গ্রাফিক্স গেম খেলা এবং দৈনন্দিন কাজে খুব ভালো পারফরম্যান্স প্রদান করে। পাশাপাশি ধুলোবালি ও পানির ছিটা প্রতিরোধের জন্য এই ফোনে রয়েছে IP64 রেটিং। ফোনটি XOS 16 নির্ভর Android 16 অপারেটিং সিস্টেমে চলে।


ফটোগ্রাফারদের নজর কাড়তে ফোনের রেয়ারে OIS সাপোর্টেড f/1.59 অ্যাপারচারের 50MP প্রাইমারি ক্যামেরা এবং 13MP আলট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে। একইসঙ্গে সেলফির জন্য ফোনের সামনে থাকছে 13MP ফ্রন্ট ক্যামেরা। উভয় ক্যামেরা দিয়ে 4K@30FPS রেজোলিউশনে ভিডিও রেকর্ড করা সম্ভব হয়।

ফোনটিতে 6500mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে, যা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করে। পাশাপাশি দ্রুত চার্জ করার জন্য এই ফোনে রয়েছে 90W ফাস্ট চার্জিং, 30W ওয়্যারলেস চার্জিং, 7.5W রিভার্স চার্জিং এবং 5W ওয়্যারলেস রিভার্স চার্জিং। Infinix জানিয়েছে, ফোনটিতে 41 মিনিটে 100% চার্জ করা যাবে এবং 6 বছর পর্যন্ত স্থায়ী পারফরম্যান্স দেবে।

সিকিউরিটির জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক। পাশাপাশি রয়েছে One-Tap Button ও Infinix AI ফিচার, যার মাধ্যমে একবার ট্যাপ করে একসাথে একাধিক কাজ যায় এবং ফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরও সহজ, দ্রুত ও স্মার্ট করে তোলে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions