Login Now

Login with email

Forgot Password

Infinix Note 60 5G স্মার্টফোন Dimensity 7400 Ultimate প্রসেসর ও 144Hz রিফ্রেশ রেট সহ ৯ মার্চ বাংলাদেশে লঞ্চ হয়েছে

MobileMaya Team
Publish On: Mar 09,2026 10:21 PM
153

Infinix Note 60 5G স্মার্টফোন Dimensity 7400 Ultimate প্রসেসর ও 144Hz রিফ্রেশ রেট সহ ৯ মার্চ বাংলাদেশে লঞ্চ হয়েছে

Infinix তাদের নতুন মডেল Infinix Note 60 5G স্মার্টফোন ৯ মার্চ ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে 144Hz রিফ্রেশ রেট এবং 4500nits পিক ব্রাইটনেস সমর্থিত AMOLED ডিসপ্লে, যা স্মুথ স্ক্রলিং, প্রাণবন্ত ভিজ্যুয়াল এবং তীব্র রোদেও পরিষ্কারভাবে কনটেন্ট দেখার চমৎকার অভিজ্ঞতা দেয়।

Infinix Note 60 5G স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে Mediatek Dimensity 7400 Ultimate প্রসেসর। এটি মাঝারি মানের গেমিং এবং মাল্টিটাস্কিংয়ে দারুণ পারফরম্যান্স প্রদান করে। এছাড়া দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে রয়েছে 6500mAh বড় ব্যাটারি। চলুন এবার জেনে নেওয়া যাক ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম।

হাইলাইটস

  • Infinix Note 60 5G ফোনে 6500mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে।
  • এছাড়া ফোনটিতে Dimensity 7400 Ultimate প্রসেসর রয়েছে।
  • ফোনে ব্যবহার করা হয়েছে 144Hz রিফ্রেশ রেট সমর্থিত ডিসপ্লে।

Infinix Note 60 5G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে দাম
Infinix Note 60 5G (8GB+256GB)৪৪,৯৯৯ টাকা (অফিশিয়াল) 

বড় ব্যাটারি এবং উন্নত ডিসপ্লে সহ Infinix Note 60 5G স্মার্টফোন বাংলাদেশের বাজারে শুধুমাত্র একটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। ফোনের (8GB র‍্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ৪৪,৯৯৯ টাকা। ফোনটি আকর্ষণীয় পাঁচটি কালারে রয়েছে Mist Titanium, Midnight Black, Fizz Blue, Rose Gold এবং Mocha Brown। বর্তমানে এই ফোন কোম্পানি অনুমোদিত বাংলাদেশের বিভিন্ন শপ বা শোরুমে পাওয়া যাচ্ছে।

Infinix Note 60 5G ফোনের স্পেসিফিকেশন

নতুন মডেলের Infinix Note 60 5G স্মার্টফোনে রয়েছে 6.78 ইঞ্চির AMOLED ডিসপ্লে, যেখানে 144Hz রিফ্রেশ রেট, 5000nits পিক ব্রাইটনেস এবং (1208×2644 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে। এই স্ক্রিনে Corning Gorilla Glass 7i প্রটেকশন যুক্ত আছে, যা দৈনন্দিন ব্যবহারে স্ক্র্যাচ ও হালকা আঘাত থেকে স্ক্রিনকে সুরক্ষিত রাখতে সাহায্য করে এবং ফোনের স্থায়িত্ব বাড়ায়।

দ্রুত ও স্মুথ পারফরম্যান্সের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 7400 Ultimate প্রসেসর। 4 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই চিপসের ক্লক স্পীড 2.0 GHz থেকে 2.6 GHz পর্যন্ত। এছাড়া নিরাপত্তার জন্য ফোনটিতে রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটি XOS 16 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলে।


ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশ সহ f/1.59 অ্যাপারচারের 50MP প্রাইমারি ক্যামেরা এবং 8MP আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে। পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে রয়েছে 13MP ফ্রন্ট ক্যামেরা। উভয় ক্যামেরা দিয়ে 4K@30FPS রেজোলিউশনে ভিডিও রেকর্ড করা যায়। ফোনটিতে NFC, Bluetooth 5.4 এবং Wi-Fi 802.11 a/b/g/n/ac সাপোর্ট করবে।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে 6500mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে রয়েছে 45W ফাস্ট চার্জিং, 30W ওয়্যারলেস চার্জিং ও 10W রিভার্স চার্জিং। Infinix-এর অফিশিয়াল সাইট থেকে জানা গেছে, এই ফোনে 54 মিনিটে 100% চার্জ করা যাবে এবং 6 বছর পর্যন্ত স্থায়ী পারফরম্যান্স প্রদান করবে।

ফোনটিতে রয়েছে IP64 রেটিং, যা ধুলোবালি ও পানির ছিটা প্রতিরোধ করতে সক্ষম। এছাড়া ফোনে যুক্ত আছে Infinix AI ফিচার। এটি ফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরও সহজ, দ্রুত ও স্মার্ট করে তোলে। সাথে থাকছে One-Tap Button, এতে একবার ট্যাপ করেই একাধিক কাজ একসাথে সম্পন্ন করা সম্ভব হয়।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions