Login Now

Login with email

Forgot Password

Motorola Edge 70 Pro স্মার্টফোন Dimensity 8500 Extreme প্রসেসর ও 6500mAh বড় ব্যাটারি সহ ২২ এপ্রিল ভারতে লঞ্চ হয়েছে

MobileMaya Team
Publish On: Apr 29,2026 05:04 PM
153

Motorola Edge 70 Pro স্মার্টফোন Dimensity 8500 Extreme প্রসেসর ও 6500mAh বড় ব্যাটারি সহ ২২ এপ্রিল ভারতে লঞ্চ হয়েছে

Motorola তাদের নতুন মডেল Motorola Edge 70 Pro স্মার্টফোন ২২ এপ্রিল ২০২৬ তারিখে ভারতের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে 6500 mAh বড় ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করে। ফোনটি বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চের কোন ঘোষণা পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, এটি খুব শীঘ্রই বাংলাদেশে আনঅফিশিয়ালি আসতে পারে।

Motorola Edge 70 Pro স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 4 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি MediaTek Dimensity 8500 Extreme প্রসেসর, যা দৈনন্দিন কাজ এবং ভারী গেম মাঝারি গ্রাফিক্সে খেলার সময় স্মুথ পারফরম্যান্স প্রদান করে। পাশাপাশি ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য ফোনটিতে রয়েছে IP69/IP68 রেটিং।

 হাইলাইটস

  • Motorola Edge 70 Pro স্মার্টফোনে রয়েছে 6500 mAh বড় ব্যাটারি।
  • সাথে থাকছে MediaTek Dimensity 8500 Extreme (4nm) প্রসেসর।
  • ফোনটিতে দেওয়া হয়েছে 144Hz রিফ্রেশ রেট সমর্থিত AMOLED ডিসপ্লে।

Motorola Edge 70 Pro ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টভারতে দামবাংলাদেশে সম্ভাব্য দাম
Motorola Edge 70 Pro (8GB+256GB)৩৬,৯৯৯ রূপি৫৫,০০০ টাকা

উন্নত মানের ফিচার নিয়ে Motorola Edge 70 Pro স্মার্টফোন ভারতের বাজারে লঞ্চ হয়েছে। ফোনের (8GB র‍্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ৩৬,৯৯৯ রূপি। সেই তুলনায় বাংলাদেশে এই ফোনের আনুমানিক দাম প্রায় ৫৫,০০০ টাকা হতে পারে। ফোনটি আকর্ষণীয় তিনটি কালারে রয়েছে PANTONE Lily White, PANTONE Titan এবং PANTONE Tea।

Motorola Edge 70 Pro ফোনের স্পেসিফিকেশন

তথ্য অনুযায়ী, Motorola Edge 70 Pro স্মার্টফোনে 6.8 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যেখানে 144Hz রিফ্রেশ রেট, (2772x1272 পিক্সেল) রেজোলিউশন এবং 5200 nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনে রয়েছে Corning Gorilla Glass 7i প্রটেকশন, যা দৈনন্দিন ব্যবহারে ছোট আঘাত, স্ক্র্যাচ এবং হালকা পড়ে যাওয়ার ক্ষতি থেকে ডিসপ্লেকে সুরক্ষিত রাখতে সাহায্য করে।

ফোনটিতে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 8500 Extreme প্রসেসর। 4 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই চিপসের ক্লক স্পীড সর্বোচ্চ 3.4 GHz পর্যন্ত, যা দৈনন্দিন কাজ এবং ভারী গেম মাঝারি গ্রাফিক্সে খেলার সময় স্মুথ পারফরম্যান্স প্রদান করে। এছাড়া ফোনটি Hello UI ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলে।

ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 50MP Sony LYT-710 OIS প্রাইমারি ক্যামেরা এবং 50MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে। পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে রয়েছে উন্নত মানের 50MP ফ্রন্ট ক্যামেরা। উভয় ক্যামেরা দিয়ে চমৎকার ছবি তোলা যায় এবং 4K রেজোলিউশনে ভিডিও রেকড করা সম্ভব হয়।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে 6500mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে রয়েছে 90W ফাস্ট চার্জিং। এছাড়া ফোনটিতে যুক্ত আছে IP69/IP68 রেটিং, যা ধুলোবালি ও পানি প্রতিরোধ করতে সক্ষম। ফোনটিতে 5G নেটওয়ার্ক, Wi-Fi 6E, Bluetooth 5.4, USB চার্জিং এবং NFC সাপোর্ট করে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions