Login Now

Login with email

Forgot Password

iQOO 15 Ultra স্মার্টফোন Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর এবং 7400mAh বড় ব্যাটারি সহ ৪ জানুয়ারি চীনের বাজারে লঞ্চ হয়েছে

MobileMaya Team
Publish On: Feb 08,2026 05:36 AM
153

iQOO 15 Ultra স্মার্টফোন Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর এবং 7400mAh বড় ব্যাটারি সহ ৪ জানুয়ারি চীনের বাজারে লঞ্চ হয়েছে

iQOO তাদের নতুন মডেল iQOO 15 Ultra স্মার্টফোন ৪ জানুয়ারি ২০২৬ তারিখে চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে। ফোনটিতে রয়েছে 7400mAh বড় ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করে। ফোনটি দেশের বাজারে অফিশিয়ালি লঞ্চের কোন তথ্য পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে এটি খুব শিঘ্রই বাংলাদেশে আনঅফিশিয়ালভাবে আসতে পারে।

iQOO 15 Ultra স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর। 3 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পীড 3.62GH থেকে 4.6GHz পর্যন্ত, যা গেম খেলা, ভারী কাজ করা বা একসাথে অনেক অ্যাপ চালানোর ক্ষেত্রে খুব শক্তিশালী পারফরম্যান্স প্রদান করে। এছাড়া ফোনটি OriginOS 6 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলে।

হাইলাইটস

  • iQOO 15 Ultra স্মার্টফোনে রয়েছে 7400mAh বড় ব্যাটারি।
  • সাথে থাকছে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর।
  • ফোনটিতে দেওয়া হয়েছে 8000nits পিক ব্রাইটনেস।

iQOO 15 Ultra ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টচীনের দামবাংলাদেশে সম্ভাব্য দাম
iQOO 15 Ultra (16GB+256GB)৫,৬৯৯ CNY১,১০,০০০ টাকা

তথ্য অনুযায়ী, শক্তিশালী প্রসেসর, বড় ব্যাটারি এবং উন্নত ডিসপ্লে সহ iQOO 15 Ultra স্মার্টফোন চীনের বাজারে লঞ্চ হয়েছে। ফোনের (16GB র‍্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ৫,৬৯৯ CNY। সেই তুলনায় বাংলাদেশে এই ফোনের আনুমানিক দাম প্রায় ১,১০,০০০ টাকা হতে পারে। ফোনটি আকর্ষণীয় দুইটি কালারে রয়েছে Silver এবং Black।

iQOO 15 Ultra ফোনের স্পেসিফিকেশন

iQOO 15 Ultra স্মার্টফোনে 6.85 ইঞ্চির AMOLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এই স্ক্রিনে 144Hz রিফ্রেশ রেট, 8000nits পিক ব্রাইটনেস এবং (3168x1440 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে। এছাড়া ধুলোবালি ও পানি প্রতিরোধ করার জন্য ফোনটিতে রয়েছে IP68/IP69 রেটিং। ফোনটি OriginOS 6 U ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলে। 

ফোনটিতে ব্যবহার করা হয়েছে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর। 3 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই চিপসের ক্লক স্পীড 3.62GH থেকে 4.6GHz পর্যন্ত, যা গেম খেলা, ভারী কাজ করা বা একসাথে অনেক অ্যাপ চালানোর সময় খুব শক্তিশালী পারফরম্যান্স প্রদান করে। এছাড়া নিরাপত্তার জন্য এই ফোনে রয়েছে 3D আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটিতে Wi‑Fi 7, Bluetooth 5.4, USB চার্জিং পোর্ট, NFC এবং 5G নেটওয়ার্ক সাপোর্ট করে। 

ফটোগ্রাফারদের নজর কাড়তে এই ফোনের রেয়ারে ট্রিপুল LED ফ্ল্যাশ সহ 50 MP OIS Sony IMX921 প্রাইমারি ক্যামেরা, 50MP আল্ট্রা‑ওয়াইড ক্যামেরা এবং 3x অপটিক্যাল জুম সমর্থিত 50MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এই ক্যামেরা দিয়ে হাই-কোয়ালিটির ছবি এবং 8K রেজোলিউশনে ভিডিও রেকর্ড করা যায়। পাশাপাশি ফোনের সামনে রয়েছে 32MP ফ্রন্ট ক্যামেরা, যা সেলফি, ভিডিও কল এবং ভ্লগ ভিডিওর সময় 4K রেজোলিউশন প্রদান করে।

ফোনটিতে দেওয়া হয়েছে 7400mAh বড় ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করে। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য এই ফোনে রয়েছে 100W ফাস্ট চার্জিং এবং 40W ওয়্যারলেস চার্জিং। ফোনটিতে বেশ কিছু AI ফিচার রয়েছে, যেমন AI Esports Signal Engine 2.0, AI Visual Effects & Voice Processing এবং AI-based Image Processing। এই ফিচারগুলো ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরো সহজ ও স্মার্ট করে তোলে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions