Login Now

Login with email

Forgot Password

Helio 95 4G স্মার্টফোন আজ ৫ জানুয়ারি বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 50MP IMX752 ক্যামেরা এবং AMOLED ডিসপ্লে

MobileMaya Team
Publish On: Feb 06,2026 01:10 AM
153

Helio 95 4G স্মার্টফোন আজ ৫ জানুয়ারি বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 50MP IMX752 ক্যামেরা এবং AMOLED ডিসপ্লে

Helio-এর আসন্ন মডেল Helio 95 4G স্মার্টফোন আজ ৫ জানুয়ারি ২০২৬ তারিখ বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হয়েছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে 50MP IMX752 রেয়ার ক্যামেরা, যা খুব সহজেই ফটোগ্রাফারদের নজর কাড়বে।

Helio 95 4G স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 120Hz রিফ্রেশ রেট সমর্থিত 6.67 ইঞ্চির AMOLED ডিসপ্লে। পাশাপাশি ফোনটিতে রয়েছে 6 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি MediaTek Helio G100 প্রসেসর, যা 2.2GHz ক্লক স্পীডে কাজ করে। জেনে নিন ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন ও অফিশিয়াল দাম।

হাইলাইটস

  • Helio 95 4G স্মার্টফোনে রয়েছে 50MP IMX752 রেয়ার ক্যামেরা।
  • সাথে থাকছে 120Hz রিফ্রেশ রেট সমর্থিত AMOLED ডিসপ্লে।
  • ফোনটিতে দেওয়া হয়েছে MediaTek Helio G100 প্রসেসর।

Helio 95 4G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে দাম 
Helio 95 4G (8GB+128GB)১৯,৯৯৯ টাকা (অফিশিয়াল)

তথ্য অনুযায়ী, Helio 95 4G ফোনটি বাংলাদেশের বাজারে শুধুমাত্র একটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। ফোনের (8GB র‍্যাম+128GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। ফোনটি আকর্ষণীয় দুইটি কালারে রয়েছে Carbon Black এবং Titanium Fog। বর্তমানে এই ফোন কোম্পানি অনুমোদিত বাংলাদেশের বিভিন্ন শপে পাওয়া যাচ্ছে।

Helio 95 4G ফোনের স্পেসিফিকেশন

নতুন মডেলের Helio 95 4G স্মার্টফোনে 6.67 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যেখানে 120Hz রিফ্রেশ রেট, 1000nits পিক ব্রাইটনেস এবং (1080x2400 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে। এছাড়া দ্রুত পারফরম্যান্সের জন্য ফোনটিতে রয়েছে 6 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি MediaTek Helio G100 প্রসেসর, যা 2.2GHz ক্লক স্পীডে কাজ করে। ফোনটির বডি 7.55mm স্লিম।

ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে 50MP IMX752 প্রাইমারি ক্যামেরা এবং 2MP মাইক্রো ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এই ক্যামেরাতে বেশ কিছু AI ফিচার রয়েছে, যার মাধ্যমে ফোনের তোলা ছবি আরো আকর্ষণীয় করা যায়। পাশাপাশি সেলফির জন্য ফোনের সামনে থাকছে উন্নত মানের 32MP ফ্রন্ট ক্যামেরা।

Helio 95 4G স্মার্টফোনে 5000mAh ব্যাটারি এবং 33W ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে। কোম্পানির অফিশিয়াল সাইট থেকে জানা গেছে, এই ফোনে 100% চার্জ করতে 1.20 ঘণ্টা সময় লাগবে। এছাড়া ধুলোবালি ও পানির ছিটা প্রতিরোধ করার জন্য ফোনটিতে রয়েছে IP64 রেটিং। নিরাপত্তার জন্য ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে।

ফোনটিতে infrared Remote Smarter Your Life ফিচার রয়েছে, যার মাধ্যমে TV, AC, ফ্যানসহ বিভিন্ন ইলেকট্রিক ডিভাইস ফোন থেকেই নিয়ন্ত্রণ করা যায়।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions