Login Now

Login with email

Forgot Password

Google Pixel 10a স্মার্টফোন 48MP OIS ক্যামেরা এবং AMOLED ডিসপ্লে সহ আগামী ১৮ জানুয়ারি গ্লোবাল বাজারে লঞ্চ হতে চলেছে

MobileMaya Team
Publish On: Feb 08,2026 05:51 AM
153

Google Pixel 10a স্মার্টফোন 48MP OIS ক্যামেরা এবং AMOLED ডিসপ্লে সহ আগামী ১৮ জানুয়ারি গ্লোবাল বাজারে লঞ্চ হতে চলেছে

Google তাদের নতুন মডেল Google Pixel 10a স্মার্টফোন আগামী ১৮ জানুয়ারি ২০২৬ তারিখে গ্লোবাল বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করতে চলেছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। জানা গেছে, ফোনটিতে 48MP OIS প্রাইমারি ক্যামেরা ব্যবহার করা হতে পারে।

Google Pixel 10a স্মার্টফোনে 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.28 ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকতে পারে। এছাড়া দ্রুত ও স্মুথ পারফরম্যান্সের জন্য ফোনটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি Google Tensor G4 প্রসেসর দেওয়া হতে পারে। জেনে নিন ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন ও দাম।

হাইলাইটস

  • Google Pixel 10a স্মার্টফোনে রয়েছে 48MP OIS ক্যামেরা।
  • সাথে থাকছে 120Hz রিফ্রেশ রেট সমর্থিত AMOLED ডিসপ্লে।
  • ফোনটিতে দেওয়া হয়েছে Google Tensor G4 প্রসেসর।

Google Pixel 10a ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে সম্ভাব্য দাম

Google Pixel 10a (8GB+128GB)

৬০, ০০০ টাকা

Google Pixel 10a স্মার্টফোন ১৮ জানুয়ারি ২০২৬ তারিখে শক্তিশালী ফিচার নিয়ে গ্লোবাল বাজারে লঞ্চ হবে। ফোনটি বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চের কোন তথ্য পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে এটি বাংলাদেশে আনঅফিশিয়ালভাবে আসতে পারে। ফোনের (8GB র‍্যাম+128GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের আনুমানিক দাম প্রায় ৬০, ০০০ টাকা হতে পারে। ফোনটি Black, Pink, White এবং Blue কালারে ডিজাইন করা হতে পারে।

Google Pixel 10a ফোনের স্পেসিফিকেশন

Google Pixel 10a স্মার্টফোনে 6.28 ইঞ্চির AMOLED ব্যবহার করা হতে পারে, যেখানে 120Hz রিফ্রেশ রেট এবং 2700nits পিক ব্রাইটনেস সাপোর্ট করতে পারে। পাশাপাশি শক্তিশালী পারফরম্যান্সের জন্য ফোনটিতে Google Tensor G4 প্রসেসর থাকতে পারে। 4 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পীড 3.1 GHz পর্যন্ত।

ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 48MP OIS প্রাইমারি ক্যামেরা এবং 13MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হতে পারে। পাশাপাশি সেলফির জন্য ফোনের সামনে 13MP ফ্রন্ট ক্যামেরা দেওয়ার সম্ভাবনা রয়েছে। জানা গেছে, উভয় ক্যামেরা দিয়ে হাই- কোয়ালিটির ছবি এবং 4K ভিডিও রেকড করা যাবে।

ফোনটিতে 5100mAh শক্তিশালী ব্যাটারি এবং 23W ফাস্ট চার্জিং ও 7.5W রিভার্স ওয়্যারলেস চার্জিং থাকতে পারে। এছাড়া নিরাপত্তার জন্য এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতে পারে। ফোনটি গ্লোবাল বাজারে (8GB র‍্যাম+128GB স্টোরেজ) ভ্যারিয়েন্টে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

আগামী ৮ সেপ্টেম্বর থেকে যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একটি বড় দুঃসংবাদ নিয়ে এসেছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে লাখ লাখ স...

new-img

টাকা দিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে মিলবে যেসব বাড়তি সুবিধা

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। এতদিন বিনামূল্যে মেসেজিং ও কলিং সুবিধা দিয়ে এলেও, এবার ‘হোয়াটসঅ্যাপ প্লাস’...

new-img

Xiaomi Redmi A7 4G স্মার্টফোন ১ মে বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 5200mAh ব্যাটারি এবং UNISOC T7250 প্রসেসর

গত ১ মে ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে Xiaomi Redmi A7 4G স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে UNISOC T7250 প্রসেসর, যা দৈনন্দি...

new-img

OpenAI আনছে নতুন স্মার্টফোন: অ্যাপ ছাড়াই চলবে সব কাজ

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রতিষ্ঠান OpenAI এখন শুধু সফটওয়্যার নিয়েই কাজ করতে চায় না। তারা একটি “AI এজেন্ট ফোন” তৈরির পরিকল্পনা করছে বলে জানা গেছে নতুন এ...

Discussions