Login Now

Login with email

Forgot Password

Honor Magic8 Pro স্মার্টফোন 200MP ক্যামেরা এবং Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ ৫ জানুয়ারি বাংলাদেশে লঞ্চ হয়েছে

MobileMaya Team
Publish On: Feb 05,2026 05:41 PM
153

Honor Magic8 Pro স্মার্টফোন 200MP ক্যামেরা এবং Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ ৫ জানুয়ারি বাংলাদেশে লঞ্চ হয়েছে

অনার তাদের নতুন মডেল Honor Magic8 Pro স্মার্টফোন আজ ৫ জানুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে IP68/IP69K রেটিং রয়েছে, যা ফোনকে ধুলোবালি, উচ্চ চাপ ও উচ্চ তাপমাত্রার পানির স্প্রে থেকে সুরক্ষা দেয় এবং সর্বোচ্চ ১.৫ মিটার গভীর পানির নিচে ৩০ মিনিট পর্যন্ত ব্যবহারের সুবিধা নিশ্চিত করে।

Honor Magic8 Pro স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর। 3 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পীড 3.62 GHz থেকে 4.6 GHz পর্যন্ত, যা উচ্চ গেমিং, ভারী কাজ এবং মাল্টিটাস্কিং-এ ফ্ল্যাগশিপ‑লেভেলের শক্তিশালী পারফরম্যান্স প্রদান করে।

হাইলাইটস   

  • Honor Magic8 Pro স্মার্টফোনে 200MP ক্যামেরা দেওয়া হয়েছে।
  • পাশাপাশি এই ফোনে রয়েছে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর।
  • ফোনটিতে ব্যবহার করা হয়েছে 7100mAh বড় ব্যাটারি।

Honor Magic8 Pro ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে দাম 
Honor Magic8 Pro (12GB+512GB)১,৫৯,৯৯৯ টাকা (অফিশিয়াল)
তথ্য অনুযায়ী, Honor Magic8 Pro স্মার্টফোন বাংলাদেশের বাজারে শুধুমাত্র একটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। ফোনের (12GB র‍্যাম+512GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ১,৫৯,৯৯৯ টাকা। ফোনটি আকর্ষণীয় তিনটি কালারে রয়েছে Sunrise Gold, Sky Cyan এবং Black। বর্তমানে এই ফোন কোম্পানি অনুমোদিত বাংলাদেশের বিভিন্ন শপে পাওয়া যাচ্ছে।

Honor Magic8 Pro ফোনের স্পেসিফিকেশন

নতুন মডেলের Honor Magic8 Pro স্মার্টফোনে 6.71 ইঞ্চির AMOLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এই স্ক্রিনে 6000nits পিক ব্রাইটনেস, 120Hz রিফ্রেশ রেট এবং (1256x2808 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে। এছাড়া দ্রুত ও স্মুথ পারফরম্যান্সের জন্য ফোনটিতে রয়েছে 3 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর, যার ক্লক স্পীড 3.62 GHz থেকে 4.6 GHz পর্যন্ত।

ফটোগ্রাফারদের নজর কাড়তে ফোনের রেয়ারে ট্রিপুল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা, 3.7X অপটিক্যাল জুম সমর্থিত 200MP আলট্রা নাইট টেলিফোটো ক্যামেরা এবং 50MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এই কামেরাতে OIS ফিচার ও 100x ডিজিটাল জুম সাপোর্ট করে। পাশাপাশি সেলফির জন্য ফোনের সামনে রয়েছে 50MP ফ্রন্ট ক্যামেরা। উভয় ক্যামেরা দিয়ে 4K 60fps রেজোলিউশনে ভিডিও রেকড করা যায়।


ফোনটিতে দেওয়া হয়েছে 7100mAh বড় ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করে। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য এই ফোনে রয়েছে 120W ফাস্ট চার্জিং, 80W ওয়্যারলেস চার্জিং এবং 5W রিভার্স চার্জিং। ফোনটিতে USB চার্জিং পোর্ট, 5G নেটওয়ার্ক, Bluetooth 6.0 এবং Wi-Fi 7 সাপোর্ট করে।

Honor Magic8 Pro স্মার্টফোনে IP68/IP69K রেটিং ব্যবহার করা হয়েছে, যা ফোনকে ধুলোবালি, উচ্চ চাপ ও উচ্চ তাপমাত্রার পানির স্প্রে থেকে সুরক্ষা দেয় এবং সর্বোচ্চ ১.৫ মিটার গভীর পানির নিচে ৩০ মিনিট পর্যন্ত ব্যবহারের সুবিধা নিশ্চিত করে। এছাড়া সিকিউরিটির জন্য ফোনটিতে আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক দেওয়া হয়েছে।

ফোনটিতে বেশ কিছু AI ফিচার রয়েছে যেমন, AI Connectivity,  AI Safety, AI Eye Comfort Display, AI Photos Agent,  AI Screen Suggestions এবং AI Settings Agent। এই ফিচারগুলো ব্যবহারকারীর দৈনন্দিন কাজকে আরো সহজ, দ্রুত ও স্মার্ট করে তোলে।

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

Oppo F33 5G স্মার্টফোন 7000mAh বড় ব্যাটারি এবং IP68/IP69K রেটিং সহ ১৫ এপ্রিল ভারতে লঞ্চ হয়েছে

উন্নত মানের ফিচার নিয়ে ভারতের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হয়েছে Oppo F33 5G স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে 6 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি MediaT...

new-img

জিমেইলে আসছে বড় নিরাপত্তা আপডেট: মোবাইলেও থাকবে শক্তিশালী এনক্রিপশন সুবিধা

গুগল তাদের জনপ্রিয় ইমেইল প্ল্যাটফর্ম জিমেইলে একটি গুরুত্বপূর্ণ নতুন পরিবর্তন এনেছে। এখন থেকে শুধু কম্পিউটার নয়, অ্যান্ড্রয়েড ও আইওএস ফোনেও এন্ড-টু-এন্...

new-img

Tecno Spark 50 4G স্মার্টফোন ১০ এপ্রিল বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 7000mAh বড় ব্যাটারি এবং 120Hz রিফ্রেশ রেট

বাজেট ফ্রেন্ডলির মধ্যে উন্নত মানের ফিচার নিয়ে Tecno Spark 50 4G স্মার্টফোন ১০ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে। তথ্য অনুযায়ী,...

new-img

Tecno Spark 50 5G স্মার্টফোন Dimensity 6400 প্রসেসর এবং 6500mAh বড় ব্যাটারি নিয়ে ১০ এপ্রিল বাংলাদেশে লঞ্চ হয়েছে

Tecno তাদের চমৎকার ডিজাইনের Tecno Spark 50 5G স্মার্টফোন ১০ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6...

Discussions