Login Now

Login with email

Forgot Password

স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজ কবে আসবে, কী কী ফিচার থাকবে দেখে নিন

MobileMaya Team
Publish On: Feb 07,2026 10:48 PM
153

স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজ কবে আসবে, কী কী ফিচার থাকবে দেখে নিন

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ সিরিজ ‘গ্যালাক্সি এস২৬ এবার উন্মোচনের প্রস্তুতি শেষ করছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে ফোনটির লঞ্চের সম্ভাব্য তারিখ এবং কিছু গুরুত্বপূর্ণ ফিচার ফাঁস হয়েছে। নতুন এই সিরিজের ফোনে উন্নত ক্যামেরা, শক্তিশালী প্রসেসর এবং স্মার্ট ফিচার থাকবে বলে জানা গেছে।

কবে আসবে গ্যালাক্সি এস২৬

বিখ্যাত টিপস্টার ইভান ব্লাস-এর দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টটি অনুষ্ঠিত হতে পারে। যেখানে এস২৬, এস২৬ প্লাস এবং এস২৬ আল্ট্রা—এই তিনটি মডেলের নতুন লুক প্রকাশ করা হবে। ধারণা করা হচ্ছে, মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে এই ফোনগুলো বিশ্ববাজারে পাওয়া যাবে।

নতুন চমক প্রাইভেসি ডিসপ্লে শিল্ড ফিচার

গ্যালাক্সি এস২৬ সিরিজের সবচেয়ে বড় আকর্ষণ হতে যাচ্ছে এর উন্নত নিরাপত্তা ব্যবস্থা। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, বিশেষভাবে এস২৬ আল্ট্রা মডেলে একটি নতুন প্রাইভেসি -কেন্দ্রিক ডিসপ্লে শিল্ড ব্যবহার করা হবে, যা স্ক্রিনের তথ্য অন্য কারও চোখ থেকে লুকিয়ে রাখবে এবং ব্যবহারকারীর তথ্য গোপন রাখতে হার্ডওয়্যারের স্তরে কাজ করবে।

কৃত্রিম বুদ্ধিমত্তা ও পারফরম্যান্স

আগের এস২৫ সিরিজের মতো এবারও স্যামসাং তাদের নতুন গ্যালাক্সি এস২৬ সিরিজেও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তিতে ব্যবহার করবে, যেখানে গুগল জেমিনি (Gemini) এবং গ্যালাক্সি এআই (Galaxy AI)-এর আরও গভীর সমন্বয় দেখা যাবে। এর মাধ্যমে ক্যামেরা, ব্যাটারি ব্যবহার এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও স্মার্ট ও স্বয়ংক্রিয় হবে, ফলে ফোনের পারফরম্যান্সও আরো বৃদ্ধি পাবে।

ক্যামেরা ও হার্ডওয়্যার

নতুন সিরিজের আল্ট্রা মডেলে থাকবে উন্নত ক্যামেরা, যা খুব পরিষ্কার ও প্রাণবন্ত ছবি তুলতে পারবে। এছাড়া ফোনে যুক্ত করা হবে শক্তিশালী প্রসেসরও। এটি গেম খেলা, একাধিক কাজ করা এবং হাই-কোয়ালিটির ভিডিও চালাতে সাহায্য করবে। ধারণা করা হচ্ছে, ক্যামেরা ও হার্ডওয়্যারের ভালো সংমিশ্রণ ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরও উন্নত করে তুলবে।

সোর্স: ঢাকা মেইল
MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions