Login Now

Login with email

Forgot Password

আইফোন আসল না নকল যেভাবে চিনবেন

MobileMaya Team
Publish On: Dec 31,2025 11:22 AM
153

আইফোন আসল না নকল যেভাবে চিনবেন

অনেক ব্যবহারকারী অ্যাপলের অনুমোদিত বিক্রয়কেন্দ্রের পরিবর্তে তৃতীয় পক্ষের দোকান বা ব্যক্তির কাছ থেকে নতুন কিংবা পুরোনো আইফোন কিনেন। যেহেতু আইফোনের চাহিদা বেশি, তাই কিছু প্রতিষ্ঠান নকল আইফোন তৈরি করে বিক্রি করে থাকে। তাই অন্য কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছ থেকে আইফোন কেনার আগে সেটি আসল নাকি নকল তা যাচাই করা অত্যন্ত জরুরি।

আইফোন আসল না নকল তা যাচাই করার জন্য প্রথমেই বক্সে থাকা আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেনটিটি) নম্বরের সাথে আইফোনের আইএমইআই নম্বর মিলিয়ে দেখতে হবে। আইফোনের Settings → General → About-এ প্রবেশ করলে স্ক্রিনের নিচে আইএমইআই নম্বর দেখা যাবে। চাইলে *#06#  ডায়াল করেও সরাসরি আইএমইআই নম্বর জানতে পারবেন। এরপর যদি বক্সের নম্বর এবং ফোনের নম্বরনা মিলে, তাহলে বুঝতে হবে আইফোনটি নকল।

আইএমইআই নম্বরের পাশাপাশি সিরিয়াল নম্বর দিয়েও আইফোন আসল নাকি নকল তা যাচাই করা যায়। এজন্য প্রথমে আইফোনের Settings → General → About-এ গিয়ে সিরিয়াল নম্বরটি কপি করতে হবে। তারপর অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইট checkcoverage.apple.com-এ প্রবেশ করে সেই সিরিয়াল নম্বরটি পেস্ট করতে হবে। যদি আইফোনটি আসল হয়, তাহলে সেখানে ফোনের মডেল এবং বিস্তারিত তথ্য দেখা যাবে। আর যদি নকল হয় তাহলে কোনো তথ্য  থাকবেনা।

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

Infinix Hot 70 4G স্মার্টফোন আকর্ষণীয় ডিজাইন নিয়ে খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে লঞ্চ হতে যাচ্ছে

খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হতে যাচ্ছে Infinix Hot 70 4G স্মার্টফোন। ইতিমধ্যে কোম্পানি ফোনটির বিভিন্ন তথ্য ও ডিজাইন সম্পর্কিত টিজার তা...

new-img

Honor 600 Series চমৎকার ডিজাইন নিয়ে খুব শীঘ্রই বাংলাদেশে আসছে

খুব শীঘ্রই Honor 600 Series বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হতে যাচ্ছে। লঞ্চের আগেই কোম্পানি তাদের ফেসবুক পেজে ফোনটির একটি ভিডিও পোস্ট করেছে। ভিডি...

new-img

Motorola Edge 70 Pro স্মার্টফোন Dimensity 8500 Extreme প্রসেসর ও 6500mAh বড় ব্যাটারি সহ ২২ এপ্রিল ভারতে লঞ্চ হয়েছে

Motorola তাদের নতুন মডেল Motorola Edge 70 Pro স্মার্টফোন ২২ এপ্রিল ২০২৬ তারিখে ভারতের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে 6500...

new-img

Oppo Find X9s Pro স্মার্টফোন ২১ এপ্রিল চীনে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 200MP রেয়ার ক্যামেরা ও Dimensity 9500 প্রসেসর

শক্তিশালী ফিচার নিয়ে ২১ এপ্রিল ২০২৬ তারিখে চীনের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হয়েছে Oppo Find X9s Pro স্মার্টফোন। বাংলাদেশে ফোনটি লঞ্চের কোন ঘোষণা পাওয়া য...

Discussions