Login Now

Login with email

Forgot Password

Infinix Hot 70 4G স্মার্টফোন আকর্ষণীয় ডিজাইন নিয়ে খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে লঞ্চ হতে যাচ্ছে

MobileMaya Team
Publish On: Apr 29,2026 08:38 PM
153

Infinix Hot 70 4G স্মার্টফোন আকর্ষণীয় ডিজাইন নিয়ে খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে লঞ্চ হতে যাচ্ছে

খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হতে যাচ্ছে Infinix Hot 70 4G স্মার্টফোন। ইতিমধ্যে কোম্পানি ফোনটির বিভিন্ন তথ্য ও ডিজাইন সম্পর্কিত টিজার তাদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করেছে। টিজারে দেখা গেছে, ফোনটি কমলা রঙে তৈরি করা হয়েছে, যা দেখতে বেশ আকর্ষণীয় ও স্টাইলিশ।

বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে জানা যাচ্ছে, Infinix Hot 70 4G স্মার্টফোনে MediaTek Helio G100 Ultimate প্রসেসর ব্যবহার করা হতে পারে, যা দৈনন্দিন কাজ এবং হালকা মাঝারি গেমিংয়ের ক্ষেত্রে স্মুথ পারফরম্যান্স প্রদান করবে। চলুন এবার জেনে নেওয়া যাক ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন ও দাম।

হাইলাইটস

  • Infinix Hot 70 4G স্মার্টফোনে 6000 mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে।
  • সাথে থাকতে পারে MediaTek Helio G100 Ultimate (6nm) প্রসেসর।
  • ফোনটিতে ব্যবহার করা হতে পারে 120Hz রিফ্রেশ রেট সমর্থিত IPS ডিসপ্লে।

Infinix Hot 70 4G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে সম্ভাব্য দাম
Infinix Hot 70 4G (6GB+128GB)২২,০০০ টাকা

Infinix Hot 70 4G স্মার্টফোন খুব শীঘ্রই বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে। ফোনের দাম এখনো প্রকাশ হয়নি। তবে ধারণা করা হচ্ছে, ফোনের (6GB র‍্যাম+128GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের বাংলাদেশে আনুমানিক দাম প্রায় ২২,০০০ টাকা হতে পারে। ফোনটি আকর্ষণীয় চারটি কালারে বাজারে আসার সম্ভাবনা রয়েছে Night Pulse, Dive Blue, Silver Dancer এবং Thermo Orange।

Infinix Hot 70 4G ফোনের স্পেসিফিকেশন

বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে জানা গেছে, Infinix Hot 70 4G স্মার্টফোনে 6.78 ইঞ্চির IPS ডিসপ্লে ব্যবহার করা হতে পারে, যেখানে 120Hz রিফ্রেশ রেট, 700 nits পিক ব্রাইটনেস এবং (720×1576 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করতে পারে। এছাড়া ধুলোবালি এবং হালকা পানির ছিটা প্রতিরোধের জন্য ফোনটিতে IP64 রেটিং দেওয়া হতে পারে।

ফোনটিতে MediaTek Helio G100 Ultimate প্রসেসর ব্যবহার করা হতে পারে। 6 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই চিপসের ক্লক স্পীড 2.0 GHz থেকে 2.2 GHz পর্যন্ত, যা দৈনন্দিন কাজ এবং হালকা মাঝারি গেমিংয়ের ক্ষেত্রে স্মুথ পারফরম্যান্স প্রদান করবে। এছাড়া ফোনটি XOS 16 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলতে পারে।

ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে f/1.85 অ্যাপারচারের 50MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হতে পারে এবং সেলফির জন্য ফোনের সামনে থাকতে পারে 8MP ফ্রন্ট ক্যামেরা। পাশাপাশি সিকিউরিটির জন্য ফোনটিতে যুক্ত করা হতে পারে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে 6000mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে থাকতে পারে 45W ফাস্ট চার্জিং। এছাড়া কানেক্টিভিটির জন্য ফোনটিতে 4G নেটওয়ার্ক, Wi-Fi 5, USB চার্জিং, Bluetooth 5.4 এবং NFC সাপোর্ট করতে পারে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions