Login Now

Login with email

Forgot Password

Honor 600 Series চমৎকার ডিজাইন নিয়ে খুব শীঘ্রই বাংলাদেশে আসছে

MobileMaya Team
Publish On: Apr 29,2026 06:06 PM
153

Honor 600 Series চমৎকার ডিজাইন নিয়ে খুব শীঘ্রই বাংলাদেশে আসছে

খুব শীঘ্রই Honor 600 Series বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হতে যাচ্ছে। লঞ্চের আগেই কোম্পানি তাদের ফেসবুক পেজে ফোনটির একটি ভিডিও পোস্ট করেছে। ভিডিও–তে দেখা গেছে ফোনটি কমলা কালারে ডিজাইন করা হয়েছে, যা দেখতে অনেকটা প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোনের মতো। এর স্টাইলিশ লুক ইতোমধ্যেই ব্যবহারকারীদের দৃষ্টি আকর্ষণ করছে।

Honor 600 Series এর অধীনে কয়টি ফোন বাজারে আসবে তা এখনো অনার প্রকাশ করেনি। তবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে জানা গেছে, এই সিরিজের অধীনে দুইটি ফোন লঞ্চ হতে পারে Honor 600 এবং Honor 600 Pro। সিরিজটিতে দেওয়া হতে পারে 7000 mAh বড় ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করবে।

হাইলাইটস

  • Honor 600 Series- এ দেওয়া হতে পারে 200MP AI রেয়ার ক্যামেরা।
  • সাথে থাকতে পারে ধুলোবালি ও পানি প্রতিরোধী IP69/IP69K রেটিং।
  • সিরিজটিতে ব্যবহার করা হতে পারে 7000 mAh বড় ব্যাটারি।

Honor 600 Series এর দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে সম্ভাব্য দাম
HONOR 600 (12GB+256GB)৬০,০০০ টাকা
HONOR 600 Pro (12GB+512GB)৯০,০০০ টাকা

চমৎকার ডিজাইন নিয়ে Honor 600 Series বাংলাদেশের বাজারে লঞ্চ হতে যাচ্ছে। সিরিজটির অফিসিয়াল দাম এখনো প্রকাশ হয়নি। তবে ধারণা করা হচ্ছে, এই সিরিজের HONOR 600 ফোনের (12GB র‍্যাম+256GB স্টোরেজ) এর দাম প্রায় ৬০,০০০ টাকা এবং HONOR 600 Pro ফোনটির (12GB র‍্যাম+512GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম প্রায় ৯০,০০০ টাকা হতে পারে।

Honor 600 ফোনের স্পেসিফিকেশন

বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে জানা গেছে, HONOR 600 স্মার্টফোনে থাকতে পারে f/1.9 অ্যাপারচারের 200MP AI OIS প্রাইমারি ক্যামেরা এবং 12MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা, যার মাধ্যমে উচ্চ মানের ছবি তোলা যাবে এবং ভিডিও রেকড করা সম্ভব হবে। পাশাপাশি সেলফির জন্য ফোনের সামনে 50MP ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হতে পারে।

ফোনটিতে দেওয়া হতে পারে 6.57 ইঞ্চির AMOLED ডিসপ্লে, যেখানে 8000 nits পিক ব্রাইটনেস, (2728×1264 পিক্সেল) রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। পাশাপাশি এই ফোনে যুক্ত করা হতে পারে IP69/IP69K রেটিং, যা ভারী ধুলোবালি এবং উচ্চ চাপের পানির ছিটা থেকেও ফোনটিকে সুরক্ষা দিতে পারবে।

HONOR 600 স্মার্টফোনে থাকতে পারে Snapdragon 7 প্রসেসর, যা মাঝারি গেম, মাল্টিটাস্কিং এবং দৈনন্দিন ব্যবহারে খুব স্মুথ পারফরম্যান্স প্রদান করবে। এছাড়া দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে 7000mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে থাকতে পারে 80W ফাস্ট চার্জিং ও 27W রিভার্স চার্জিং।

ফোনটিতে থাকতে পারে AI Image to Video 2.0 ফিচার, যার মাধ্যমে সাধারণ ছবিকে সহজেই আকর্ষণীয় ভিডিও–তে রূপান্তর করা যাবে। পাশাপাশি  যুক্ত করা হতে পারে HONOR AI ফিচার। এটি ব্যবহারকারীর দৈনন্দিন কাজগুলোকে আরও সহজ, দ্রুত এবং স্মার্ট করে তুলতে সহায়তা করবে।

HONOR 600 Pro ফোনের স্পেসিফিকেশন

HONOR 600 Pro স্মার্টফোনে শক্তিশালী Snapdragon 8 Elite প্রসেসর দেওয়া হতে পারে, যা গেম খেলা, একসাথে অনেক অ্যাপ ব্যবহার করা এবং দৈনন্দিন কাজের সময় খুব স্মুথ পারফরম্যান্স প্রদান করবে। এছাড়া ফোনটিতে থাকতে পারে 6.57 ইঞ্চির AMOLED ডিসপ্লে, যেখানে 8000nits পিক ব্রাইটনেস, 120Hz রিফ্রেশ রেট এবং (2728×1264 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করতে পারে।

ফটোগ্রাফারদের নজর কাড়তে ফোনের রেয়ারে f/1.9 অ্যাপারচারের 200MP AI OIS প্রাইমারি ক্যামেরা, f/2.8 অ্যাপারচারের 50MP OIS পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং 12MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হতে পারে। একইসঙ্গে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে উন্নত মানের 50MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। উভয় ক্যামেরা দিয়ে উচ্চ মানের ছবি তোলা যাবে এবং ভিডিও ধারণ করা সম্ভব হবে।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে 7000mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে থাকতে পারে 80W ফাস্ট চার্জিং, 50W ওয়্যারলেস চার্জিং ও 27W রিভার্স চার্জিং। পাশাপাশি ফোনটিতে যুক্ত করা হতে পারে IP69/IP69K রেটিং, যা ভারী ধুলোবালি এবং উচ্চ চাপের পানি থেকে ফোনকে সুরক্ষা দিতে সাহায্য করবে।

ফোনটিতে ব্যবহার করা হতে পারে HONOR AI ফিচার, যা ব্যবহারকারীর দৈনন্দিন কাজকে আরও সহজ ও স্মার্ট করে তুলবে। পাশাপাশি থাকতে পারে AI Image to Video 2.0 ফিচার। এটি আপনার সাধারণ ছবিকে সহজেই আকর্ষণীয় ভিডিও—তে রূপান্তর করতে সাহায্য করবে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions