Login Now

Login with email

Forgot Password

Oppo Find X9s Pro স্মার্টফোন ২১ এপ্রিল চীনে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 200MP রেয়ার ক্যামেরা ও Dimensity 9500 প্রসেসর

MobileMaya Team
Publish On: Apr 29,2026 06:09 PM
153

Oppo Find X9s Pro স্মার্টফোন ২১ এপ্রিল চীনে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 200MP রেয়ার ক্যামেরা ও Dimensity 9500 প্রসেসর

শক্তিশালী ফিচার নিয়ে ২১ এপ্রিল ২০২৬ তারিখে চীনের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হয়েছে Oppo Find X9s Pro স্মার্টফোন। বাংলাদেশে ফোনটি লঞ্চের কোন ঘোষণা পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, এটি খুব শীঘ্রই বাংলাদেশে আনঅফিশিয়ালি আসতে পারে। তথ্য অনুয়ায়ী, ফোনটিতে রয়েছে 200MP রেয়ার ক্যামেরা, যা ফটোগ্রাফি প্রেমীদের খুব সহজেই নজর কাড়বে।

Oppo Find X9s Pro স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 3 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি Dimensity 9500 প্রসেসর, যা ফোনকে অনেক দ্রুত ও শক্তিশালী করে তোলে এবং একই সাথে ব্যাটারি খরচও কম করে। এছাড়া দীর্ঘ সময় ব্যবহারে জন্য এই ফোনে রয়েছে 7025 mAh বড় ব্যাটারি। চলুন এবার জেনে নেওয়া যাক ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম।

হাইলাইটস

  • Oppo Find X9s Pro ফোনে রয়েছে 200MP রেয়ার ক্যামেরা।
  • সাথে থাকছে 144Hz রিফ্রেশ রেট সমর্থিত LTPO AMOLED ডিসপ্লে।
  • ফোনটিতে ব্যবহার করা হয়েছে Dimensity 9500 প্রসেসর।

Oppo Find X9s Pro ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টচীনে দামবাংলাদেশে সম্ভাব্য দাম

Oppo Find X9s Pro (12GB+256GB)

৫,২৯৯ ইউয়ান১,২০,০০০ টাকা

শক্তিশালী ফিচার নিয়ে চীনের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে Oppo Find X9s Pro স্মার্টফোন। ফোনের (12GB র‍্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ৫,২৯৯ ইউয়ান। সেই তুলনায় বাংলাদেশে এই ফোনের আনুমানিক দাম প্রায় ১,২০,০০০ টাকা হতে পারে। ফোনটি আকর্ষণীয় চারটি কালারে রয়েছে Native Titanium, Pure White, Energetic Orange এবং Breeze Green।

Oppo Find X9s Pro ফোনের স্পেসিফিকেশন

তথ্য অনুযায়ী, Oppo Find X9s Pro স্মার্টফোনের রেয়ারে f/1.6 অ্যাপারচারের 200MP OIS প্রাইমারি ক্যামেরা, f/2.6 অ্যাপারচারের 200MP OIS পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং f/2.0 অ্যাপারচারের 50MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে। এই ক্যামেরাতে AI Portrait, AI Color এবং AI Super Zoom সহ বেশ কিছু AI ফিচার রয়েছে, যার মাধ্যমে আরও বেশি চমৎকার ছবি তোলা যায় এবং 8K@30fps ও 4K@120fps রেজোলিউশ পর্যন্ত ভিডিও রেকড করা সম্ভব হয়। একইসঙ্গে সেলফির জন্য ফোনের সামনে ব্যবহার করা হয়েছে উন্নত মানের 32MP ফ্রন্ট ক্যামেরা।

শক্তিশালী পারফরম্যান্সের জন্য ফোনটিতে দেওয়া হয়েছে Mediatek Dimensity 9500 প্রসেসর। 3 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পীড সর্বোচ্চ 4.21 GHz পর্যন্ত। এছাড়া সিকিউরিটির জন্য ফোনে রয়েছে আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার। ফোনটি ColorOS 16.0 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলে।

ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.32 ইঞ্চির LTPO AMOLED ডিসপ্লে, যেখানে 144Hz রিফ্রেশ রেট, 1800 nits পিক ব্রাইটনেস এবং (1216x2640 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে। পাশাপাশি এই ফোনে রয়েছে IP66/IP68/IP69 রেটিং, যা সম্পূর্ণ ধুলোবালি এবং পানি থেকে ফোনকে সুরক্ষা দিতে সাহায্য করে।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে 7025 mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে রয়েছে 80W ফাস্ট চার্জিং ও 50W ওয়্যারলেস চার্জিং। এছাড়া ফোনটিতে 5G নেটওয়ার্ক, Wi-Fi 7, Bluetooth 6.1, USB চার্জিং পোর্ট এবং NFC সাপোর্ট করে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions