Login Now

Login with email

Forgot Password

জিমেইল ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা প্রকাশ করেছে গুগল

MobileMaya Team
Publish On: Nov 25,2025 09:51 PM
153

জিমেইল ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা প্রকাশ করেছে গুগল

সম্প্রীতি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) তাদের মডেলকে প্রশিক্ষণ দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। কিন্তু এই অভিযোগকে সরাসরি অস্বীকার করেছে গুগল। প্রতিষ্ঠানটির দাবি, এই ধারণা পুরোপুরি ভুল এবং জিমেইলের নীতিমালায় কোনো ধরনের পরিবর্তন করা হয়নি।

এরইমধ্যে একটি নিরাপত্তা ব্লগের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গুগল ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই ব্যক্তিগত ই–মেইল থেকে তথ্য সংগ্রহ করছে । পাশাপাশি স্মার্ট কম্পোজ ও স্মার্ট রিপ্লাইয়ের মতো সুবিধা উন্নত করতে ব্যবহারকারীর ই–মেইল ও অ্যাটাচমেন্ট বিশ্লেষণ করছে গুগল বলে জানিয়েছে প্রতিবেদনটি।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছরিয়ে যাওয়ার পর অনেক ব্যবহারকারীরা জানান যে তাঁদের জিমেইল অ্যাকাউন্টে কিছু স্মার্ট ফিচার নিজে থেকেই চালু হয়ে গেছে, ফলে এটি ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। গুগলের মুখপাত্র জেনি থমসন-এর দেওয়া তথ্য অনুযায়ী, আমরা জিমেইলের কোনো কনটেন্ট জেমিনি এআই মডেল প্রশিক্ষণের জন্য ব্যবহার করি না। 

গুগল জানিয়েছে, স্মার্ট ফিচার বলতে জিমেইলে বহু বছর ধরে ব্যবহৃত বিভিন্ন সুবিধা ও টুলকে বোঝায়। ওয়ার্কস্পেসে এসব ফিচার যখন সক্রিয় থাকে, তখন ইমেইলের নির্দিষ্ট কিছু তথ্য ব্যবহার করে ব্যবহারকারীর অভিজ্ঞতা পার্সোনালাইজ করা হয়। তবে এই পার্সোনালাইজ প্রক্রিয়ায় ব্যবহৃত তথ্য জেমিনি এআই মডেলের প্রশিক্ষণ ডেটা থেকে সম্পূর্ণভাবে আলাদা।  

তাই স্মার্ট ফিচার ইমেইল বিশ্লেষণ করলেও সেই তথ্য এআই মডেলের প্রশিক্ষণে কাজে লাগে না। গুগলের নীতিমালা অনুযায়ী, দ্রুত রিপ্লাই সাজেস্ট করার মতো সুবিধাগুলো ব্যবহারকারীর ইমেইল বিশ্লেষণ করলেও তা শুধুই ব্যক্তিগত ব্যবহারের জন্য সীমাবদ্ধ থাকে। কারণ জেমিনি বা অন্য এআই মডেলের প্রশিক্ষণ ডেটায় এসব তথ্য কোনোভাবেই যুক্ত হয় না। 

গুগলের এই ব্যাখ্যা এখনো সবার সন্দেহ পুরোপুরি দূর করতে পারেনি। তাই এর প্রেক্ষিতে গুগলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি আদালতে। মামলায় অভিযোগ করা হয়েছে যে, জিমেইল, চ্যাট ও মিটের ব্যক্তিগত যোগাযোগে জেমিনির প্রবেশাধিকার দিয়ে ক্যালিফোর্নিয়ার গোপনীয়তা আইন লঙ্ঘন করেছে গুগল। তবে এ বিষয়ে গুগল এখনও কোনো তথ্য প্রকাশ করেনি।

সোর্স: প্রথম আলো 

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

আগামী ৮ সেপ্টেম্বর থেকে যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একটি বড় দুঃসংবাদ নিয়ে এসেছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে লাখ লাখ স...

new-img

টাকা দিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে মিলবে যেসব বাড়তি সুবিধা

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। এতদিন বিনামূল্যে মেসেজিং ও কলিং সুবিধা দিয়ে এলেও, এবার ‘হোয়াটসঅ্যাপ প্লাস’...

new-img

Xiaomi Redmi A7 4G স্মার্টফোন ১ মে বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 5200mAh ব্যাটারি এবং UNISOC T7250 প্রসেসর

গত ১ মে ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে Xiaomi Redmi A7 4G স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে UNISOC T7250 প্রসেসর, যা দৈনন্দি...

new-img

OpenAI আনছে নতুন স্মার্টফোন: অ্যাপ ছাড়াই চলবে সব কাজ

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রতিষ্ঠান OpenAI এখন শুধু সফটওয়্যার নিয়েই কাজ করতে চায় না। তারা একটি “AI এজেন্ট ফোন” তৈরির পরিকল্পনা করছে বলে জানা গেছে নতুন এ...

Discussions