Login Now

Login with email

Forgot Password

Honor 500 Pro 5G স্মার্টফোন 24 নভেম্বর চীনের বাজারে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 8000mAh ব্যাটারি, 200MP ক্যামেরা এবং 6000nits ব্রাইটনেস

MobileMaya Team
Publish On: Nov 25,2025 09:10 PM
153

Honor 500 Pro 5G স্মার্টফোন 24 নভেম্বর চীনের বাজারে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 8000mAh ব্যাটারি, 200MP ক্যামেরা এবং 6000nits ব্রাইটনেস

গত 24 নভেম্বর 2025 তারিখে আনুষ্ঠানিকভাবে চীনের বাজারে লঞ্চ হয়েছে Honor 500 Pro 5G ফ্ল্যাগশিপ স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটির উন্নত AI প্রসেসর বিশেষ AI ফিচারের মাধ্যমে কাজ করে। এটি আপনার ব্যবহার অভ্যাস বুঝে বিভিন্ন কাজ আরও সহজ ও দ্রুত করে দেয়। ফলে ফোনের পারফরম্যান্স আরো ভালো হয়, ক্যামেরায় উন্নত ছবি তোলা যায় এবং ডিপফেকের মতো ভুয়া কনটেন্ট শনাক্ত করতেও সাহায্য করে।

Honor-এর নতুন Honor 500 Pro 5G স্মার্টফোনে রয়েছে শক্তিশালী 8000mAh বড় ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিত করে। দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 80W ফাস্ট চার্জিং, 50W ওয়্যারলেস চার্জিং এবং 5W রিভার্স চার্জিং সাপোর্ট করে। ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য ফোনটিতে IP68/IP69K রেটিং ব্যবহার করা হয়েছে।

হাইলাইটস

  • Honor 500 Pro 5G স্মার্টফোনে রয়েছে 200MP ক্যামেরা।
  • নতুন এই ফোনে 6000 nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
  • ফোনটিতে 8000mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

Honor 500 Pro 5G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টচীনের দাম বাংলাদেশে সম্ভাব্য দাম
Honor 500 Pro 5G (12GB+256GB)৩,৫৯৯ CNY৬০,০০০ টাকা

Honor 500 Pro 5G স্মার্টফোনটি চীনের বাজারে একটি ভ্যারিয়েন্ট রয়েছে। ফোনের 12GB র‍্যাম+256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩,৫৯৯ CNY। বাংলাদেশে এই ফোনের দাম প্রায় ৬০,০০০ টাকা হতে পারে। ফোনটি  Black, Silver, Blue এবং Pink কালারে লঞ্চ করা হয়েছে। 

Honor 500 Pro 5G ফোনের স্পেসিফিকেশন

ফটোগ্রাফারদের নজর কাড়তে Honor 500 Pro 5G ফোনের রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 200MP প্রাইমারি ক্যামেরা, 50MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং 12MP আলট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে। এই ক্যামেরা দিয়ে হাই -কোয়ালিটির ছবি ও 4K ভিডিও রেকর্ড করা যায়। পাশাপাশি সেলফির জন্য ফোনের সামনে থাকছে 50MP ফ্রন্ট ক্যামেরা।


Honor 500 Pro 5G স্মার্টফোনে 6.55 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে । এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, (1264x2736 পিক্সেল) রেজোলিউশন এবং 6000 nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটিতে রয়েছে 3 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি Snapdragon 8 Elite প্রসেসর, যা ব্যবহারকারীদের দ্রুত ও স্মুথ পারফরম্যান্স প্রদান করতে সক্ষম। 

দীর্ঘ সময় ব্যবহারের জন্য এই ফোনে শক্তিশালী 8000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 80W ফাস্ট চার্জিং, 50W ওয়্যারলেস চার্জিং ও 5W রিভার্স চার্জিং সাপোর্ট করে। দারুণ গেমিং পারফরম্যান্স উপভোগ করার জন্য এই স্মার্টফোনে রয়েছে Phantom Engine 3.0। 

ফোনটিতে AI ফিচার রয়েছে, ফলে উন্নত প্রসেসর AI  ফিচারের মাধ্যমে কাজ করে। পাশাপাশি ফোনে আরো উন্নত পারফরম্যান্স প্রদান করতে পারে। ফোনটি MagicOS 10  নির্ভর Android 16 অপারেটিং সিস্টেম চলে। ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য ফোনটিতে IP68/IP69K রেটিং ব্যবহার করা হয়েছে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions