Login Now

Login with email

Forgot Password

Honor 500 5G স্মার্টফোন গত 24 নভেম্বর চীনের বাজারে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 8000mAh ব্যাটারি এবং 200MP ক্যামেরা।

MobileMaya Team
Publish On: Nov 25,2025 03:11 PM
153

Honor 500 5G স্মার্টফোন গত 24 নভেম্বর চীনের বাজারে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 8000mAh ব্যাটারি এবং 200MP ক্যামেরা।

সম্প্রীতি অনার-এর আসন্ন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Honor 500 5G গত 24 নভেম্বর 2025 তারিখে চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে। তথ্য অনুযায়ী, এই সিরিজের অধীনে Honor 500 এবং Honor 500 Pro স্মার্টফোন বাজারে এসেছে। ফোনটির সাইডে একটি AI বাটুন রয়েছে, ফলে উন্নত প্রসেসর এবং ক্যামেরা AI সিস্টেমে চলে।

Honor তাদের নতুন মডেল Honor 500 5G স্মার্টফোনে 200MP রেয়ার ক্যামেরা ব্যবহার করেছে, যা খুব সহজেই ফটোগ্রাফারদের নজর কাড়তে সক্ষম। এছাড়া দারুণ গেমিং পারফরম্যান্স উপভোগ করার জন্য ফোনটিতে রয়েছে Phantom Engine 3.0। চলুন এবার জেনে নেওয়া যাক ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম। 

হাইলাইটস

  • Honor 500 5G স্মার্টফোনে 8000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
  • নতুন এই ফোনে রয়েছে Snapdragon 8s Gen 4 প্রসেসর।
  • পাশাপাশি ফোনটিতে 200MP রেয়ার ক্যামেরা ব্যবহার করা হয়েছে।

Honor 500 5G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টচীনের দামবাংলাদেশে সম্ভাব্য দাম 
Honor 500 5G (12GB+256GB)২,৬৯৯ CNY৪৫,০০০ টাকা

তথ্য অনুযায়ী, Honor 500 5G স্মার্টফোনটি চীনের বাজারে 12GB র‍্যাম+256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২,৬৯৯ CNY। বাংলাদেশে এই ফোনের আনুমানিক দাম প্রায় ৪৫,০০০ টাকা হতে পারে। ফোনটি আকর্ষণীয় চারটি কালারে লঞ্চ হয়েছে Moonlight Silver, Obsidian Black, Starlight Powder এবং Aquamarine। 

Honor 500 5G ফোনের স্পেসিফিকেশন

নতুন Honor 500 5G ফোনে রয়েছে 6.55 ইঞ্চির AMOLED ডিসপ্লে । এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 6000 nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। দ্রুত পারফরম্যান্সের জন্য ফোনটিতে Snapdragon 7 Gen 4 প্রসেসর ব্যবহার করা হয়েছে। 4 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসেটটির ক্লক স্পিড 3.21 GHz পর্যন্ত।


ফোনের রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 200MP প্রাইমারি ক্যামেরা এবং 12MP  আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এই ক্যামেরা দিয়ে হাই -কোয়ালিটির ছবি ও 4K ভিডিও রেকর্ড করা যায়, ফলে এটি খুব সহজেই ফটোগ্রাফারদের নজর কাড়বে। পাশাপাশি ফোনের সামনে রয়েছে 50MP ফ্রন্ট ক্যামেরা। ফোনটি MagicOS 10  নির্ভর Android 16 অপারেটিং সিস্টেম চলে।

দীর্ঘ সময় ব্যবহার করার জন্য ফোনটিতে শক্তিশালী 8000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে রয়েছে 80W ফাস্ট চার্জিং ও 5W রিভার্স ওয়্যারলেস চার্জিং। ফোনটির চমৎকার একটি ফিচার হলো Phantom Engine 3.0, যার মাধ্যমে ব্যবহারকারীরা দারুণ গেমিং পারফরম্যান্স উপভোগ করতে পারবেন। 

ফোনটির সাইডে রয়েছে একটি AI বাটুন, এটি ফোনের পারফরম্যান্স আরো দ্রুত করতে পারে এবং ক্যামেরা দিয়ে উন্নত ছবি তুলতে সক্ষম। ফোনটিতে IP68/IP69K রেটিং দেওয়া হয়েছে , যা পানি ও ধুলোবালি প্রতিরোধ করতে সক্ষম। নতুন এই ফোন চীনের বাজারে 12GB র‍্যাম+256GB স্টোরেজ সহ একাধিক ভ্যারিয়েন্টে রয়েছে। 

সোর্স: ক্লিক করুন 

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

Oppo A6K 4G স্মার্টফোন ১ এপ্রিল বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 6500mAh বড় ব্যাটারি ও Snapdragon 685 প্রসেসর

Oppo তাদের নতুন মডেল Oppo A6K 4G স্মার্টফোন ১ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6...

new-img

Vivo V70 FE 5G স্মার্টফোন 200MP OIS রেয়ার ক্যামেরা ও 7000mAh বড় ব্যাটারি সহ আগামী ৯ এপ্রিল বাংলাদেশে লঞ্চ হবে

Vivo তাদের আসন্ন মডেল Vivo V70 FE 5G স্মার্টফোন আগামী ৯ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করবে। ইতিমধ্যে ফোনটির বেশ কিছু স্পেসি...

new-img

Vivo V70 স্মার্টফোন Snapdragon 7 Gen 4 প্রসেসর ও 50MP ZEISS রেয়ার ক্যামেরা সহ আগামী ৯ এপ্রিল বাংলাদেশে লঞ্চ হতে চলেছে

আগামী ৯ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হতে চলেছে Vivo V70 স্মার্টফোন। লঞ্চের আগেই ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন এবং ডিজাইন ক...

new-img

হঠাৎ করেই মাইক্রোসফট উইন্ডোজ ১১–এর নতুন প্রিভিউ আপডেট স্থগিত করল

হঠাৎ করেই মাইক্রোসফট উইন্ডোজ ১১-এর একটি নতুন প্রিভিউ আপডেট সাময়িকভাবে স্থগিত করেছে, কারণ এতে ইনস্টলেশন সংক্রান্ত সমস্যা ধরা পড়েছে। ‘কেবি ৫০৭৯৩৯১’ নামে...

Discussions