Login Now

Login with email

Forgot Password

Honor X9d 5G ফ্ল্যাগশিপ স্মার্টফোন 108MP ক্যামেরা এবং 8300mAh ব্যাটারি সহ বাংলাদেশে আনফিশিয়ালি পাওয়া যাচ্ছে

MobileMaya Team
Publish On: Nov 23,2025 04:57 PM
153

Honor X9d 5G ফ্ল্যাগশিপ স্মার্টফোন 108MP ক্যামেরা এবং 8300mAh ব্যাটারি সহ বাংলাদেশে আনফিশিয়ালি পাওয়া যাচ্ছে

Honor-এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন Honor X9d 5G এখন বাংলাদেশের রিটেলার শপগুলোতে আনঅফিশিয়ালভাবে বিক্রি হচ্ছে। নতুন মডেলের এই ফোনটিতে শক্তিশালী বড় 8300mAh ব্যাটারি দেওয়া হয়েছে, ফলে ব্যবহারকারীরা এক টানা দীর্ঘ সময় ফোনটি চালাতে পারবে। 

Honor তাদের নতুন মডেল Honor X9d 5G স্মার্টফোনে ফটোগ্রাফির জন্য 108MP রেয়ার ক্যামেরা যুক্ত করেছে। দ্রুত ও স্মুথ পারফরম্যান্সের জন্য ফোনটিতে রয়েছে Snapdragon 6 Gen 4 প্রসেসর, 4 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসেটটির ক্লক স্পিড 2.3 GHz পর্যন্ত। জেনে নিন বাংলাদেশে ফোনটির দাম ও স্পেসিফিকেশন।

হাইলাইটস

  • Honor X9d 5G স্মার্টফোনে রয়েছে 8300mAh ব্যাটারি।
  • এছাড়া ফোনটিতে থাকছে 108MP রেয়ার ক্যামেরা।
  • এই ফোনে Snapdragon 6 Gen 4 প্রসেসর দেওয়া হয়েছে।   

Honor X9d 5G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে দাম
Honor X9d 5G (12GB+256GB)৪২,৫০০ টাকা (আনঅফিশিয়াল) 
Honor X9d 5G (12GB+512GB)৪৪,৫০০ টাকা (আনঅফিশিয়াল)

Honor X9d 5G স্মার্টফোন বাংলাদেশের রিটেলার শপে দুইটি ভ্যারিয়েন্ট এসেছে। ফোনটির (12GB র‍্যাম+256GB স্টোরেজ) এর দাম ৪২,৫০০ টাকা এবং (12GB র‍্যাম+512GB স্টোরেজ) ভ্যারিয়েন্টর দাম ৪৪,৫০০ টাকা। আনঅফিশিয়ালি এই ফোনটি আকর্ষণীয় চারটি কালারে পাওয়া যাচ্ছে Reddish Brown, Midnight Black, Sunrise Gold এবং Forest Green।

Honor X9d 5G ফোনের স্পেসিফিকেশন

Honor X9d 5G স্মার্টফোনে 6.79 ইঞ্চির LTPO অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 6000 nits পিক ব্রাইটনেস এবং (1272 x 2772 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে। দ্রুত পারফরম্যান্সের জন্য ফোনটিতে রয়েছে Snapdragon 6 Gen 4 প্রসেসর, 4 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই চিপসেটটির ক্লক স্পিড 2.3GHz পর্যন্ত। 


ফটোগ্রাফির জন্য Honor X9d 5G ফোনের রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 108MP প্রাইমারি ক্যামেরা এবং 5MP আল্ট্রা ওয়াইড ব্যবহার করা হয়েছে। এই ক্যামেরা দিয়ে হাই-কোয়ালিটির ছবি ও 4K ভিডিও রেকর্ড করা যাবে। পাশাপাশি সেলফির জন্য ফোনের সামনে থাকছে 16MP ফ্রন্ট ক্যামেরা।

ফোনটিতে শক্তিশালী 8300mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিত করতে সক্ষম। দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 66W ফাস্ট চার্জিং এবং 7.5W রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য ফোনটিতে থাকছে IP68/IP69K রেটিং। ফোনটি Magic OS 9 নির্ভর অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টেমে চলে 

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions