Login Now

Login with email

Forgot Password

Tecno Camon 50 4G স্মার্টফোন আজ ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 6500mAh ব্যাটারি ও 50MP Sony LYTIA 700C ক্যামেরা

MobileMaya Team
Publish On: Feb 26,2026 11:18 AM
153

Tecno Camon 50 4G স্মার্টফোন আজ ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 6500mAh ব্যাটারি ও 50MP Sony LYTIA 700C ক্যামেরা

আজ ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ, বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হয়েছে Tecno Camon 50 4G স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে 144Hz রিফ্রেশ রেট সমর্থিত 6.78 ইঞ্চির AMOLED ডিসপ্লে, যা ব্যবহারকারীদের খুবই মসৃণ ও প্রিমিয়াম অভিজ্ঞতা প্রদান করে। এছাড়া দীর্ঘ সময় ব্যবহারের জন্য এই ফোনে 6500mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে।

Tecno-এর আসন্ন মডেল Tecno Camon 50 4G স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে IP68/IP69/IP69K রেটিং। এর ফলে ফোনটি ধুলোবালি থেকে সুরক্ষিত থাকে এবং নির্দিষ্ট মাত্রায় পানি প্রতিরোধ করতে পারে। এমনকি প্রায় ৮০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম পানির স্প্রেও সহ্য করার সক্ষমতাও রয়েছে, ফলে ফোনটি আরও মজবুত ও নির্ভরযোগ্য হয়ে ওঠে।

হাইলাইটস

  • Tecno Camon 50 4G ফোনে IP68/IP69/IP69K রেটিং দেওয়া হয়েছে।
  • পাশাপাশি রয়েছে OIS সমর্থিত 50MP Sony LYTIA 700C ক্যামেরা।
  • নতুন এই ফোনে ব্যবহার করা হয়েছে 6500mAh বড় ব্যাটারি।

Tecno Camon 50 4G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

 ভ্যারিয়েন্টবাংলাদেশে দাম
Tecno Camon 50 4G (8GB+128GB)৩০,৯৯৯ টাকা (অফিশিয়াল)
Tecno Camon 50 4G (8GB+256GB)৩৪,৯৯৯ টাকা (অফিশিয়াল)

উচ্চ রিফ্রেশ রেট এবং শক্তিশালী আইপি রেটিং সহ Tecno Camon 50 4G স্মার্টফোন বাংলাদেশের বাজারে দুইটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। ফোনের (8GB র‍্যাম+128GB স্টোরেজ)-এর দাম ৩০,৯৯৯ টাকা এবং (8GB র‍্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ৩৪,৯৯৯ টাকা। ফোনটি আকর্ষণীয় তিনটি কালারে রয়েছে Moonshadow Black, Malachite Green এবং Nebula Titanium। বর্তমানে এই ফোন কোম্পানি অনুমোদিত বাংলাদেশের বিভিন্ন শপে পাওয়া যাচ্ছে।

Tecno Camon 50 4G ফোনের স্পেসিফিকেশন

Tecno Camon 50 4G স্মার্টফোনে 6.78 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যেখানে (1208×2644 পিক্সেল) রেজোলিউশন এবং 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এছাড়া ফোনটিতে রয়েছে MediaTek Helio G200 প্রসেসর। 6 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই চিপসের ক্লক স্পীড 2.0 GHz থেকে 2.2 GHz পর্যন্ত, যা দৈনন্দিন কাজ এবং মাঝারি গেমিংয়ে ভালো পারফরম্যান্স প্রদান করে।


ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে রয়েছে OIS সমর্থিত 50MP Sony LYTIA 700C প্রাইমারি ক্যামেরা এবং 8MP আলট্রা ওয়াইড ক্যামেরা। এই ক্যামেরাতে AI HDR, AI Portrait Mode / Bokeh Effect এবং AI Beauty Mode সহ বেশ কিছু AI ফিচার রয়েছে, যা ছবি এবং ভিডিও-এর মান উন্নত করতে সাহায্য করে। পাশাপাশি সেলফির জন্য ফোনের সামনে থাকছে 32MP ফ্রন্ট ক্যামেরা।

ফোনটিতে রয়েছে IP68/IP69/IP69K রেটিং। এর ফলে ফোনটি ধুলোবালি থেকে সুরক্ষিত থাকে এবং নির্দিষ্ট মাত্রায় পানি প্রতিরোধ করতে পারে। এমনকি প্রায় ৮০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম পানির স্প্রেও সহ্য করার সক্ষমতা রয়েছে, ফলে ফোনটি আরও মজবুত ও নির্ভরযোগ্য হয়ে ওঠে। এছাড়া ফোনে যুক্ত করা হয়েছে TECNO AI ফিচার, যা গেম খেলা থেকে শুরু করে দৈনন্দিন কাজ—সব ক্ষেত্রে আরও সহজ, দ্রুত ও আরামদায়ক ব্যবহার অভিজ্ঞতা নিশ্চিত করে। 

দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনে 6500mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে রয়েছে 45W ফাস্ট চার্জিং। Tecno-এর অফিশিয়াল সাইট থেকে জানা গেছে, ফোনের ব্যাটারি ৫ বছর পর্যন্ত স্থায়ী পারফরম্যান্স প্রদান করবে। এছাড়া ফোনটি HiOS 16 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলবে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

Tecno Pova Curve 2 5G স্মার্টফোন 144Hz রিফ্রেশ রেট ও 8000mAh বড় ব্যাটারি সহ আজ ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশে লঞ্চ হয়েছে

Tecno তাদের নতুন মডেল Tecno Pova Curve 2 5G স্মার্টফোন আজ ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। ফোনটিতে ব্যবহার করা হয়ে...

new-img

ভেগান লেদারের আড়ালে বড়সড় প্রতারণা: কিভাবে স্মার্টফোন সংস্থাগুলো গ্রাহককে ঠকাচ্ছে দেখুন

বর্তমান স্মার্টফোন বাজারে সবচেয়ে জনপ্রিয় ট্রেন্ড বা ফ্যাশন হলো ভেগান লেদার ব্যাক প্যানেল। প্রিমিয়াম ডিজাইন আর হাতে পিছলে না যাওয়ার সুবিধা দেখিয়ে একের...

new-img

Oppo A6s Pro 4G স্মার্টফোন IP68/IP69K রেটিং ও 7000mAh বড় ব্যাটারি সহ ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশের বাজারে লঞ্চ হয়েছে

Oppo তাদের নতুন মডেল Oppo A6s Pro 4G স্মার্টফোন ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে ব্যবহার ক...

new-img

Tecno Camon 50 4G স্মার্টফোন IP68/IP69/IP69K রেটিং এবং 6500mAh বড় ব্যাটারি সহ আগামী ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশে লঞ্চ হবে

Tecno তাদের নতুন মডেল Tecno Camon 50 4G স্মার্টফোন আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে লঞ্চ হবে। অফিশিয়াল ঘোষণার আগেই ফোনটির গুরুত্বপূর...

Discussions