স্যামসাং তাদের নতুন মডেল Samsung Galaxy S26 Series গতকাল ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে গ্লোবাল বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, এই সিরিজের অধীনে তিনটি ফোন বাজারে এসেছে Galaxy S26, Galaxy S26 Plus এবং Galaxy S26 Ultra। নতুন এই সিরিজে ব্যবহার করা হয়েছে 120Hz রিফ্রেশ রেট সমর্থিত Dynamic AMOLED 2X ডিসপ্লে।
Samsung Galaxy S26 Series-এর ফোনে রয়েছে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর। এটি একটি ফ্ল্যাগশিপ লেভেলের চিপসেট, যা ভারী গেমিং এবং মাল্টিটাস্কিংয়ে শক্তিশালী পারফরম্যান্স প্রদান করে। এছাড়া সিরিজে ব্যবহার করা হয়েছে Dynamic AMOLED 2X ডিসপ্লে। চলুন এবার জেনে নেওয়া যাক এই সিরিজের সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম।
হাইলাইটস
- Samsung Galaxy S26 Series-এ রয়েছে উন্নত 50MP রেয়ার ক্যামেরা।
- পাশাপাশি শক্তিশালী Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হয়েছে।
- এই সিরিজে ব্যবহার করা হয়েছে Dynamic AMOLED 2X ডিসপ্লেI
Samsung Galaxy S26 Series-এর দাম ও ভ্যারিয়েন্ট
| ভ্যারিয়েন্ট | বাংলাদেশে সম্ভাব্য দাম |
| Samsung Galaxy S26 (12GB+256GB) | ১,১০,০০০ টাকা |
| Samsung Galaxy S26 Plus (12GB+256GB) | ১,৪০,০০০ টাকা |
| Samsung Galaxy S26 Ultra (12GB+256GB) | ১,৭৫,০০০ টাকা |
তথ্য অনুযায়ী, Galaxy S26 Series শক্তিশালী ফিচার নিয়ে প্রিমিয়াম বাজেটে গ্লোবাল বাজারে লঞ্চ হয়েছে। এই সিরিজের অধীনে থাকা Galaxy S26 ফোনের (12GB র্যাম +256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের বাংলাদেশে দাম প্রায় ১,১০,০০০ টাকা হতে পারে, Galaxy S26 Plus ফোনটির (12GB র্যাম+256GB স্টোরেজ)-এর আনুমানিক দাম ১,৪০,০০০ টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং Galaxy S26 Ultra ফোনের (12GB র্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম প্রায় ১,৭৫,০০০ টাকা হতে পারে। সিরিজটি Black, White, Cobalt Violet এবং Sky Blue কালারে রয়েছে।
Samsung Galaxy S26 ফোনের স্পেসিফিকেশন
Samsung Galaxy S26 স্মার্টফোনে রয়েছে 6.3 ইঞ্চির Dynamic AMOLED 2X ডিসপ্লে, যেখানে 120Hz রিফ্রেশ রেট, 2600nits পিক ব্রাইটনেস এবং (2340x1080 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে। এই স্ক্রিনে Corning Gorilla Armor 2 প্রোটেকশন ব্যবহার করা হয়েছে, যা বড় ধাক্কা, স্ক্র্যাচ বা শক্ত জায়গায় পড়ে যাওয়া থেকে ফোনের স্ক্রিনকে সুরক্ষিত রাখে।
শক্তিশালী পারফরম্যান্সের জন্য ফোনটিতে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হয়েছে। 3 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পীড সর্বোচ্চ 3.36 GHz পর্যন্ত। এছাড়া ফোনটিতে Galaxy AI ফিচার রয়েছে, যা ফোন ব্যবহারকে আরও সহজ ও সুবিধাজনক করে তোলে। ফোনটি One UI 8.5 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলে এবং এতে ৭ বছর পর্যন্ত OS ও নিরাপত্তা আপডেট পাওয়া যাবে।
ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে ট্রিপুল LED ফ্ল্যাশ সহ উন্নত 50MP প্রাইমারি ক্যামেরা, 12MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 3x অপটিক্যাল জুম সমর্থিত 10MP টেলিফটো ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এই ক্যামেরা দিয়ে হাই-কোয়ালিটির ছবি ও 8K@30fps রেজোলিউশনে ভিডিও রেকর্ড করা যায়। পাশাপাশি সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনের সামনে রয়েছে 12MP ফ্রন্ট ক্যামেরা।
ফোনটিতে যুক্ত করা হয়েছে 4300mAh ব্যাটারি এবং 25 W ফাস্ট চার্জিং ও 15 W ওয়্যারলেস চার্জিং। Samsung-এর অফিশিয়াল সাইট থেকে জানা গেছে, এই ফোনে একবার ফুল চার্জ করলে 31 ঘণ্টা পর্যন্ত অফলাইন ভিডিও দেখা যাবে। এছাড়া ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য এই ফোনে রয়েছে IP68 রেটিং। ফোনটিতে 5G নেটওয়ার্ক, Wi‑Fi 7, Bluetooth 5.4 এবং NFC সাপোর্ট করে।
Samsung Galaxy S26 Plus ফোনের স্পেসিফিকেশন
শক্তিশালী পারফরম্যান্সের জন্য Samsung Galaxy S26 Plus স্মার্টফোনে রয়েছে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর। 3 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই চিপসের ক্লক স্পীড 3.36 GHz পর্যন্ত। এছাড়া ফোনটি One UI 8.5 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলে এবং এটি ৭ বছর পর্যন্ত OS ও সিকিউরিটি আপডেট পাবে।
ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চির Dynamic AMOLED 2X ডিসপ্লে, যেখানে 2600nits পিক ব্রাইটনেস, (3120×1440 পিক্সেল) রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই স্ক্রিনে রয়েছে Corning Gorilla Armor 2 প্রোটেকশন, যা বড় ধাক্কা, স্ক্র্যাচ বা শক্ত জায়গায় পড়ার সময় ফোনের স্ক্রিনকে রক্ষা করে। এছাড়া ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য ফোনটিতে IP68 রেটিং দেওয়া হয়েছে।
ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে ট্রিপুল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা, 3x অপটিক্যাল জুম সমর্থিত 10MP টেলিফটো ক্যামেরা এবং 12MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে। এই ক্যামেরা এই ক্যামেরার মাধ্যমে উচ্চ মানের ছবি তোলা যায় এবং 8K@30fps রেজোলিউশনে ভিডিও রেকর্ড করা যায়। একইসঙ্গে সেলফির জন্য ফোনের সামনে ব্যাবহার করা হয়েছে 12MP ফ্রন্ট ক্যামেরা।
Samsung Galaxy S26 Plus স্মার্টফোনে দেওয়া হয়েছে 4900mAh ব্যাটারি এবং 45W ফাস্ট চার্জিং। তথ্য অনুযায়ী, ফোনটিতে একবার সম্পূর্ণ চার্জ করলে 31 ঘণ্টা পর্যন্ত অফলাইন ভিডিও দেখা যাবে। এছাড়া ফোনটিতে Galaxy AI ফিচার রয়েছে, যা ফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরও স্মার্ট এবং সহজ করে। ফোনটিতে 5G নেটওয়ার্ক, Wi‑Fi 7, Bluetooth 5.4 এবং NFC সাপোর্ট করে।
Samsung Galaxy S26 Ultra ফোনের স্পেসিফিকেশন
ফটোগ্রাফারদের নজর কাড়তে Samsung Galaxy S26 Ultra স্মার্টফোনের রেয়ারে 200MP প্রাইমারি ক্যামেরা, 5x অপটিক্যাল জুম সমর্থিত 50MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, 50MP আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং 3x অপটিক্যাল জুম সাপোর্টেড 10MP টেলিফটো ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এই ক্যামেরা দিয়ে 8K@30fps রেজোলিউশনে ভিডিও রেকড করা যায় এবং উচ্চ মানের ছবি তোলা যায়। পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে রয়েছে 12MP ফ্রন্ট ক্যামেরা।
ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.9 ইঞ্চির Dynamic AMOLED 2X ডিসপ্লে, যেখানে (3120x1440 পিক্সেল) রেজোলিউশন, 2600nits পিক ব্রাইটনেস এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই স্ক্রিনে Corning Gorilla Armor 2 প্রোটেকশন দেওয়া হয়েছে, যা বড় ধাক্কা, স্ক্র্যাচ বা শক্ত জায়গায় পড়ার সময় ফোনের স্ক্রিনকে রক্ষা করে। পাশাপাশি ধুলোবালি ও পানি প্রতিরোধ করার জন্য ফোনটিতে রয়েছে IP68 রেটিং।
দ্রুত ও স্মুথ পারফরম্যান্সের জন্য Samsung Galaxy S26 Ultra স্মার্টফোনে 3 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হয়েছে, যা 3.36 GHz পর্যন্ত ক্লক স্পীডে কাজ করে। এছাড়া ফোনটি One UI 8.5 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলে এবং এতে ৭ বছর পর্যন্ত OS ও সিকিউরিটি আপডেট সাপোর্ট করে।
ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000mAh ব্যাটারি এবং 60W ফাস্ট চার্জিং ও 25W ওয়্যারলেস চার্জিং। কোম্পানি দাবি করেছে, ফোনটিতে 100% চার্জ করলে 31 ঘণ্টা অফলাইন ভিডিও দেখা যাবে। পাশাপাশি ফোনটিতে রয়েছে Galaxy AI ফিচার, যা ফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরও সহজ ও স্মার্ট করে তোলে। ফোনটিতে 5G নেটওয়ার্ক, Wi‑Fi 7, Bluetooth 5.4 এবং NFC সাপোর্ট করে।
সোর্স: এখানে ক্লিক করুন