Login Now

Login with email

Forgot Password

Tecno Pova Curve 2 5G স্মার্টফোন 144Hz রিফ্রেশ রেট ও 8000mAh বড় ব্যাটারি সহ আজ ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশে লঞ্চ হয়েছে

MobileMaya Team
Publish On: Feb 26,2026 11:18 AM
153

Tecno Pova Curve 2 5G স্মার্টফোন 144Hz রিফ্রেশ রেট ও 8000mAh বড় ব্যাটারি সহ আজ ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশে লঞ্চ হয়েছে

Tecno তাদের নতুন মডেল Tecno Pova Curve 2 5G স্মার্টফোন আজ ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 144Hz রিফ্রেশ রেট সমর্থিত 6.78 ইঞ্চির Curved AMOLED ডিসপ্লে, যা ব্যবহারকারীকে মসৃণ ও প্রিমিয়াম ভিজ্যুয়াল অভিজ্ঞতা নিশ্চিত করে।

Tecno Pova Curve 2 5G স্মার্টফোনে রয়েছে MediaTek Dimensity 7100 5G প্রসেসর। 6 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পীড 2.4GHz পর্যন্ত, যা সাধারণ ও মাঝারি ব্যবহারকারীদের জন্য মসৃণ ও নির্ভরযোগ্য পারফরম্যান্স প্রদান করে। জেনে নিন ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম।

হাইলাইটস

  • Tecno Pova Curve 2 5G ফোনে রয়েছে 8000mAh বড় ব্যাটারি।
  • সাথে থাকছে MediaTek Dimensity 7100 5G প্রসেসর।
  • ফোনটিতে ব্যবহার করা হয়েছে 144Hz রিফ্রেশ রেট সমর্থিত ডিসপ্লে।

Tecno Pova Curve 2 5G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে দাম 
Tecno Pova Curve 2 5G (8GB+256GB)৩৬,৯৯৯ টাকা (অফিশিয়াল)

তথ্য অনুযায়ী, বাংলাদেশের বাজারে Tecno Pova Curve 2 5G স্মার্টফোন শুধুমাত্র একটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। ফোনের (8GB র‍্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ৩৬,৯৯৯ টাকা। ফোনটি আকর্ষণীয় তিনটি কালারে রয়েছে Mystic Purple, Melting Silver এবং Storm Titanium। বর্তমানে এই ফোন কোম্পানি অনুমোদিত বাংলাদেশের বিভিন্ন শপ বা দোকানে পাওয়া যাচ্ছে।

Tecno Pova Curve 2 5G ফোনের স্পেসিফিকেশন

নতুন মডেলের Tecno Pova Curve 2 5G স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চির Curved AMOLED ডিসপ্লে, যেখানে (2364x1080 পিক্সেল) রেজোলিউশন, 4500nits পিক ব্রাইটনেস এবং 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই স্ক্রিনে রয়েছে Corning Gorilla Glass 7i প্রটেকশন, যা ছোটখাটো ধাক্কা, স্ক্র্যাচ বা হালকা পড়ে যাওয়া থেকে গ্লাসকে সুরক্ষিত রাখে। ফোনটির বডি 7.42mm স্লিম ডিজাইনের এবং ওজন 195 গ্রাম।


ফোনটিতে রয়েছে শক্তিশালী MediaTek Dimensity 7100 5G প্রসেসর। 6 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই চিপসের ক্লক স্পীড 2.4GHz পর্যন্ত। নতুন এই IP64 রেটিং দেওয়া হয়েছে, যা ধুলোবালি ও পানির ছিটা প্রতিরোধ করতে সক্ষম। এছাড়া সিকিউরিটির জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে আন্ডার‑ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটি HiOS 16 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলে।

ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা এবং 2MP মাইক্রো ক্যামেরা রয়েছে। পাশাপাশি সেলফির জন্য ফোনের সামনে থাকছে 13MP ফ্রন্ট ক্যামেরা। ফোনটিতে Bluetooth 5.4, NFC এবং Wi‑Fi সাপোর্ট করে।

Tecno Pova Curve 2 5G স্মার্টফোনে যুক্ত করা হয়েছে FreeLink 2.0 within 1.5km ফিচার। এটি একটি Bluetooth‑ভিত্তিক যোগাযোগ ফিচার, যার মাধ্যমে ১.৫ কিলোমিটার পর্যন্ত মোবাইল নেটওয়ার্ক বা ইন্টারনেট ছাড়াই Bluetooth দিয়ে ভয়েস কল করা, মেসেজ পাঠানো এবং গ্রহণ করা সম্ভব হয়— যদি উভয় ফোনেই এই FreeLink 2.0 within 1.5km ফিচার থাকে।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে রয়েছে 8000mAh বড় ব্যাটারি এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 45W ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে। এছাড়া ফোনে TECNO AI ফিচার সহ বেশ কিছু AI ফিচার যুক্ত করা হয়েছে, যেমন AI Scam Alert, AI Memory এবং AI Writing। এই ফিচারগুলো গেম খেলা থেকে শুরু করে দৈনন্দিন কাজ—সব ক্ষেত্রে আরও সহজ, দ্রুত ও আরামদায়ক ব্যবহার অভিজ্ঞতা নিশ্চিত করে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

Oppo F33 5G স্মার্টফোন 7000mAh বড় ব্যাটারি এবং IP68/IP69K রেটিং সহ ১৫ এপ্রিল ভারতে লঞ্চ হয়েছে

উন্নত মানের ফিচার নিয়ে ভারতের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হয়েছে Oppo F33 5G স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে 6 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি MediaT...

new-img

জিমেইলে আসছে বড় নিরাপত্তা আপডেট: মোবাইলেও থাকবে শক্তিশালী এনক্রিপশন সুবিধা

গুগল তাদের জনপ্রিয় ইমেইল প্ল্যাটফর্ম জিমেইলে একটি গুরুত্বপূর্ণ নতুন পরিবর্তন এনেছে। এখন থেকে শুধু কম্পিউটার নয়, অ্যান্ড্রয়েড ও আইওএস ফোনেও এন্ড-টু-এন্...

new-img

Tecno Spark 50 4G স্মার্টফোন ১০ এপ্রিল বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 7000mAh বড় ব্যাটারি এবং 120Hz রিফ্রেশ রেট

বাজেট ফ্রেন্ডলির মধ্যে উন্নত মানের ফিচার নিয়ে Tecno Spark 50 4G স্মার্টফোন ১০ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে। তথ্য অনুযায়ী,...

new-img

Tecno Spark 50 5G স্মার্টফোন Dimensity 6400 প্রসেসর এবং 6500mAh বড় ব্যাটারি নিয়ে ১০ এপ্রিল বাংলাদেশে লঞ্চ হয়েছে

Tecno তাদের চমৎকার ডিজাইনের Tecno Spark 50 5G স্মার্টফোন ১০ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6...

Discussions