Login Now

Login with email

Forgot Password

আইফোনে কি সত্যিই স্টারলিংকের ইন্টারনেট চালানো যাবে? জেনে নিন অ্যাপল ও স্পেসএক্সের নতুন পদক্ষেপ

MobileMaya Team
Publish On: Oct 27,2025 07:00 PM
153

আইফোনে কি সত্যিই স্টারলিংকের ইন্টারনেট চালানো যাবে? জেনে নিন অ্যাপল ও স্পেসএক্সের নতুন পদক্ষেপ

আইফোনে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা চালু করার বিষয়ে অ্যাপল ও স্পেসএক্সের মধ্যে আলোচনা চলছে। এই বিষয়ে সংবাদমাধ্যম দ্য ইনফরমেশন জানিয়েছে, অ্যাপল ও স্পেসএক্সের চুক্তি হলে স্মার্টফোনে স্যাটেলাইট নির্ভর ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে নতুন এক অধ্যায় শুরু হতে পারে।

প্রতিবেদনের দেওয়া তথ্য অনুযায়ী, স্পেসএক্সের সঙ্গে অ্যাপলের চুক্তি হলে আইফোনের স্যাটেলাইট সংযোগ ব্যবহার করে শুধু জরুরি বার্তাই নয়, যেকোনো সময় ইন্টারনেট ব্যবহারের সুযোগও পাওয়া যাবে। ফলে আইফোন ব্যবহারকারীরা নেটওয়ার্কবিহীন এলাকাতেও সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট চালাতে পারবে।

আরও পড়ুন: OnePlus Android 16 অপারেটিং সিস্টেমে আপডেট আসছে নভেম্বরে: কোন ফোনে এই আপডেট পাওয়া যাবে এবং কি থাকবে

বর্তমানে অ্যাপল তাদের স্যাটেলাইটভিত্তিক Emergency SOS সেবার জন্য যুক্তরাষ্ট্রের গ্লোবালস্টার নামে এক প্রতিষ্ঠানের ওপর নির্ভর করে। এই সেবায় ব্যবহারকারীরা শুধু জরুরি সহায়তার জন্য বার্তা পাঠাতে পারে। তবে এবার ধারণা করা হচ্ছে, অ্যাপল আরও উন্নত স্যাটেলাইট সংযোগের দিকেই এগিয়ে যাবে।

সংবাদমাধ্যম দ্য ইনফরমেশন জানিয়েছে, অ্যাপল তাদের আসন্ন আইফোন ১৮ সিরিজে নতুন প্রযুক্তি যোগ করার পরিকল্পনা করছে, যার মাধ্যমে ফোনটি সরাসরি স্যাটেলাইটের সঙ্গে যুক্ত হয়ে 5G ইন্টারনেট ব্যবহারের সুবিধা প্রদান করবে। বর্তমানে আইফোনের বেশ কিছু মডেলে সীমিত পরিসরে স্যাটেলাইটভিত্তিক জরুরি যোগাযোগের সুবিধা থাকলেও পরবর্তীতে এটি পূর্ণাঙ্গ সংযোগ সুবিধায় পরিণত হতে পারে

এরইমধ্যে, স্পেসএক্স নতুন ধরনের স্টারলিংক স্যাটেলাইট তৈরি করেছে, যা অ্যাপলের বর্তমান স্যাটেলাইট প্রযুক্তির মতো একই রেডিও স্পেকট্রামে কাজ করতে সক্ষম। তাই বিশেষজ্ঞরা মনে করছে, অ্যাপল ও স্পেসএক্সের মধ্যে চুক্তি হলে এই প্রযুক্তি সেবা চালু করতে তেমন কোন জটিলতা হবে না

সোর্স:

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions