Login Now

Login with email

Forgot Password

গুগল ক্রোমের প্রতিদ্বন্দ্বী হিসেবে অ্যাটলাস আনলো ওপেনএআই

MobileMaya Team
Publish On: Oct 26,2025 03:44 PM
153

গুগল ক্রোমের প্রতিদ্বন্দ্বী হিসেবে অ্যাটলাস আনলো ওপেনএআই

কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণামূলক প্রতিষ্ঠান ওপেনএআই, তাদের নিজস্ব ওয়েব ব্রাউজার অ্যাটলাস, গত ২১ অক্টোবর ২০২৫ তারিখে আনুষ্ঠানিক ভাবে বিশ্ববাজারে উন্মোচন করেছে। নতুন এই ব্রাউজারটি সরাসরি গুগল ক্রোমের প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে এসেছে। কোম্পানির দাবি অনুযায়ী, ব্যবহারকারীর ব্রাউজিং অভিজ্ঞতাকে আরো উন্নত করতে, পূর্ণাঙ্গ চ্যাটজিপিটি সমন্বিত এআই ব্রাউজারটি চালু করা হয়েছে।

অ্যাটলাসের মাধ্যমে, ব্যবহারকারীরা শুধু ওয়েব ব্রাউজই নয়, যেকোনো ওয়েবসাইটে সরাসরি চ্যাটজিপিটি হিসেবে ব্যবহার করতে পারবে, যেখানে কোন সার্চ বার ছাড়াই কণ্ঠ, টেক্সট বা কমান্ড দিয়ে তথ্য অনুসন্ধান সহ সারসংক্ষেপ তৈরি, ফরম পূরণ এবং অ্যাপয়েন্টমেন্ট ঠিক করা যাবে।

ওপেনএআই- এর দেওয়া তথ্য অনুযায়ী, অ্যাটলাসের ভিতরে এজেন্ট মোড নামের একটি প্রিমিয়াম ফিচার থাকবে। যার মাধ্যমে ব্যবহারকারীরা ব্রাউজিং হিস্ট্রি ও নির্দেশনার ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারবেএই অ্যাটলাস প্রথমে অ্যাপলের ল্যাপটপে চালু হবে এবং পরে এটি উইন্ডোজ, আইওএস ও অ্যান্ড্রয়েডে পাওয়া যাবে

আরও পড়ুন: মুখের কথায় কম্পিউটার ও ল্যাপটপে কাজ করার সুবিধা আনছে মাইক্রোসফট

ব্যবহারকারীরা যাতে সরাসরি অ্যাটলাস এর মাধ্যমে কেনাকাটা বা ভ্রমণের বুকিং করতে পারে, সেই লক্ষ্যে, ওপেনএআই ইতিমধ্যে ইটসি, শপিফাই, এক্সপিডিয়া ও বুকিং ডট কমের সঙ্গে অংশীদারিত্ব করেছেপ্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছে, এই কৌশল চ্যাটজিপিটি-নির্ভর ই-কমার্স ও ট্রাভেল সার্ভিসের সম্ভাবনা আরো বাড়িয়ে দেবে

ওপেনএআইয়ের চ্যাটজিপিটি বর্তমানে ৮০০ মিলিয়নের বেশি ব্যবহারকারীর কাছে পৌঁছালেও, বেশিরভাগ এটি বিনামূল্যে ব্যবহার করে থাকে। যার ফলে সান ফ্রান্সিসকোতে অবস্থানকারী এই প্রতিষ্ঠানটি এখনো লোকসানে রয়েছে এবং মুনাফা অর্জনের নতুন উপায় খুঁজছে।

সোর্স: ওপেনএআই

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

Infinix Hot 70 4G স্মার্টফোন আকর্ষণীয় ডিজাইন নিয়ে খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে লঞ্চ হতে যাচ্ছে

খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হতে যাচ্ছে Infinix Hot 70 4G স্মার্টফোন। ইতিমধ্যে কোম্পানি ফোনটির বিভিন্ন তথ্য ও ডিজাইন সম্পর্কিত টিজার তা...

new-img

Honor 600 Series চমৎকার ডিজাইন নিয়ে খুব শীঘ্রই বাংলাদেশে আসছে

খুব শীঘ্রই Honor 600 Series বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হতে যাচ্ছে। লঞ্চের আগেই কোম্পানি তাদের ফেসবুক পেজে ফোনটির একটি ভিডিও পোস্ট করেছে। ভিডি...

new-img

Motorola Edge 70 Pro স্মার্টফোন Dimensity 8500 Extreme প্রসেসর ও 6500mAh বড় ব্যাটারি সহ ২২ এপ্রিল ভারতে লঞ্চ হয়েছে

Motorola তাদের নতুন মডেল Motorola Edge 70 Pro স্মার্টফোন ২২ এপ্রিল ২০২৬ তারিখে ভারতের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে 6500...

new-img

Oppo Find X9s Pro স্মার্টফোন ২১ এপ্রিল চীনে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 200MP রেয়ার ক্যামেরা ও Dimensity 9500 প্রসেসর

শক্তিশালী ফিচার নিয়ে ২১ এপ্রিল ২০২৬ তারিখে চীনের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হয়েছে Oppo Find X9s Pro স্মার্টফোন। বাংলাদেশে ফোনটি লঞ্চের কোন ঘোষণা পাওয়া য...

Discussions