Login Now

Login with email

Forgot Password

অ্যাপলের বিশেষ অনুষ্ঠান ৪ মার্চ: নতুন পণ্য ও ঘোষণা কী হতে পারে দেখুন

MobileMaya Team
Publish On: Feb 18,2026 05:25 PM
153

অ্যাপলের বিশেষ অনুষ্ঠান ৪ মার্চ: নতুন পণ্য ও ঘোষণা কী হতে পারে দেখুন

অ্যাপল আগামী ৪ মার্চ ‘স্পেশাল এক্সপেরিয়েন্স’ নামে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটু ফাইভ ম্যাক জানিয়েছে, নিউইয়র্ক, লন্ডন এবং সাংহাইয়ে একযোগে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ইতিমধ্যে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।

সংক্ষিপ্ত ও রহস্যময় বার্তার মাধ্যমে প্রাথমিক উত্তেজনা তৈরি করা অ্যাপলের পরিচিত কৌশল, এবারও তার ব্যতিক্রম হয়নি। আমন্ত্রণপত্রে সময়সূচি ছাড়া অনুষ্ঠান বা সম্ভাব্য ঘোষণার কোনো তথ্য শেয়ার করেনি অ্যাপল। তাই অ্যাপলের পাঠানো আমন্ত্রণপত্র ঘিরে প্রযুক্তিবিশ্বে নানা আলোচনা শুরু হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো আমন্ত্রণপত্রে অ্যাপলের লোগো হলুদ ও সবুজ রঙের সংমিশ্রণে তৈরি করা হয়েছে। লোগোর এই রং দেখে অনেকে ধারণা করছেন, নতুন ম্যাকবুকও এই রঙে বাজারে আসতে পারে। 

তবে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমার্স জানিয়েছে, অ্যাপল সম্ভবত বেশ কয়েকটি নতুন পণ্য উন্মোচন করতে পারে। সম্ভাব্য তালিকায় রয়েছে আইফোন ১৭, এম৫ প্রো ও এম৫ ম্যাক্স চিপযুক্ত নতুন ম্যাকবুক প্রো, অষ্টম প্রজন্মের আইপ্যাড এয়ার, দ্বাদশ প্রজন্মের আইপ্যাডসহ আরও কয়েকটি প্রযুক্তিপণ্য।

অ্যাপল বিশেষ অনুষ্ঠানটিকে ‘ইভেন্ট’ না বলে ‘এক্সপেরিয়েন্স’ হিসেবে উল্লেখ করেছে এবং নিজেদের অফিশিয়াল ইভেন্ট পেজেও এটি তালিকাভুক্ত করেনি। এর ফলে অনেকের ধারণা, অনুষ্ঠানে নতুন পণ্য উন্মোচনের পরিবর্তে তা কেবল দেখানো হতে পারে।

সোর্স: প্রথম আলো

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

নতুন স্পাইওয়্যারের সন্ধান: যা সরাসরি স্মার্টফোনে নজরদারি করতে পারে

স্পাইওয়্যার মূলত এক ধরনের ক্ষতিকারক সফটওয়্যার বা ম্যালওয়্যার, যা ফোনের গোপন তথ্য চুরি করে সহজেই হ্যাকারের কাছে পাঠাতে পারে। এর মাধ্যমে সাইবার অপরাধ...

new-img

যুক্তরাষ্ট্রের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার পর্যন্ত ক্ষতিপূরণ দেবে গুগল, কিন্তু কেন

যুক্তরাষ্ট্রে বসবাসকারী অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের তথ্য তাঁদের অনুমতি ছাড়া ব্যবহারের অভিযোগে প্রতি ব্যবহারকারীকে সর্বোচ্চ ১০০ ডলার পর্যন্ত ক্ষতিপূর...

new-img

7400mAh বড় ব্যাটারি ও 8000nits পিক ব্রাইটনেস সহ iQOO 15 Ultra স্মার্টফোন এখন বাংলাদেশে আনঅফিশিয়ালি পাওয়া যাচ্ছে

iQOO-এর আসন্ন মডেল iQOO 15 Ultra স্মার্টফোন এখন বাংলাদেশে আনঅফিশিয়ালভাবে পাওয়া যাচ্ছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে ব্যবহার করা হয়েছে 3 ন্যানোমিটার প্রযুক্তি...

new-img

Vivo Y31d স্মার্টফোন 7200mAh ব্যাটারি এবং Snapdragon 6s Gen 2 প্রসেসর সহ বাংলাদেশে লঞ্চ হতে চলেছে

Vivo তাদের নতুন মডেল Vivo Y31d স্মার্টফোন বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করতে চলেছে। লঞ্চের আগেই ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। জান...

Discussions