Login Now

Login with email

Forgot Password

7400mAh বড় ব্যাটারি ও 8000nits পিক ব্রাইটনেস সহ iQOO 15 Ultra স্মার্টফোন এখন বাংলাদেশে আনঅফিশিয়ালি পাওয়া যাচ্ছে

MobileMaya Team
Publish On: Feb 18,2026 05:14 PM
153

7400mAh বড় ব্যাটারি ও 8000nits পিক ব্রাইটনেস সহ iQOO 15 Ultra স্মার্টফোন এখন বাংলাদেশে আনঅফিশিয়ালি পাওয়া যাচ্ছে

iQOO-এর আসন্ন মডেল iQOO 15 Ultra স্মার্টফোন এখন বাংলাদেশে আনঅফিশিয়ালভাবে পাওয়া যাচ্ছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে ব্যবহার করা হয়েছে 3 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর, যা 3.62GH থেকে 4.6GHz পর্যন্ত ক্লক স্পীডে কাজ করে। এছাড়া ফোনটি OriginOS 6 নির্ভর Android 16 অপারেটিং সিস্টেমে চলে।

iQOO 15 Ultra স্মার্টফোনে রয়েছে 7400mAh বড় ব্যাটারি, যা একটানা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করে। পাশাপাশি ফোনটিতে ব্যবহার করা হয়েছে 144Hz রিফ্রেশ রেট সমর্থিত 6.85 ইঞ্চির AMOLED ডিসপ্লে। চলুন এবার জেনে নেওয়া যাক ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং বাংলাদেশে আনঅফিশিয়ালি দাম।

হাইলাইটস

  • iQOO 15 Ultra ফোনে রয়েছে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর।
  • সাথে থাকছে 8000nits পিক ব্রাইটনেস সমর্থিত ডিসপ্লে।
  • ফোনটিতে ব্যবহার করা হয়েছে 7400mAh বড় ব্যাটারি।

iQOO 15 Ultra ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

 ভ্যারিয়েন্টবাংলাদেশে দাম
iQOO 15 Ultra (16GB+512GB)১,৩০,০০০ টাকা (আনঅফিশিয়াল)
iQOO 15 Ultra (16GB+1TB)১,৪২,০০০ টাকা (আনঅফিশিয়াল)

তথ্য অনুযায়ী, iQOO 15 Ultra স্মার্টফোন বাংলাদেশে দুইটি ভ্যারিয়েন্টে এসেছে। ফোনের (16GB র‍্যাম+512GB স্টোরেজ) -এর দাম ১,৩০,০০০ টাকা এবং (16GB র‍্যাম+1TB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ১,৪২,০০০ টাকা। ফোনটি আকর্ষণীয় দুইটি কালারে রয়েছে Black এবং Silver। বর্তমানে এই ফোন বাংলাদেশের রিটেইলার শপে পাওয়া যাচ্ছে।

iQOO 15 Ultra ফোনের স্পেসিফিকেশন

নতুন মডেলের iQOO 15 Ultra স্মার্টফোনে রয়েছে 6.85 ইঞ্চির AMOLED ডিসপ্লে, যেখানে 8000nits পিক ব্রাইটনেস, 144Hz রিফ্রেশ রেট এবং (3168x1440 পিক্সেল) রেজুলেশন সাপোর্ট করে। এছাড়া দ্রুত ও স্মুথ পারফরম্যান্সের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর। 3 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই চিপসের ক্লক স্পীড 3.62GH থেকে 4.6GHz পর্যন্ত। ফোনটি OriginOS 6 U ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলে।

ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে রয়েছে OIS সমর্থিত 50MP Sony IMX921 প্রাইমারি ক্যামেরা, 3x অপটিক্যাল জুম সাপোর্টেড 50MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং 50MP আল্ট্রা‑ওয়াইড ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে উচ্চ মানের ছবি ও 8K ভিডিও রেকর্ড করা যায়। একইসঙ্গে ফোনের সামনে ব্যবহার করা হয়েছে 32MP ফ্রন্ট ক্যামেরা, যা হাই-কোয়ালিটির সেলফি এবং 4K রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে সক্ষম।


দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে 7400mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে রয়েছে 100W ফাস্ট চার্জিং ও 40W ওয়্যারলেস চার্জিং। পাশাপাশি ফোনটিতে বেশ কিছু AI ফিচার যুক্ত করা হয়েছে, যেমন AI Visual Effects & Voice Processing, AI-based Image Processing এবং AI Esports Signal Engine 2.0। এই ফিচারগুলো ব্যবহারকারীর দৈনন্দিন কাজকে আরও সহজ ও স্মার্ট করে তোলে।

নিরাপত্তার জন্য iQOO 15 Ultra স্মার্টফোনে 3D আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এবং ধুলোবালি ও পানি প্রতিরোধ করার জন্য এই ফোনে রয়েছে IP68/IP69 রেটিং। এছাড়া ফোনটিতে Wi‑Fi 7, Bluetooth 6.0, USB চার্জিং পোর্ট, NFC এবং 5G নেটওয়ার্ক সাপোর্ট করে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

জিমেইলে আসছে বড় নিরাপত্তা আপডেট: মোবাইলেও থাকবে শক্তিশালী এনক্রিপশন সুবিধা

গুগল তাদের জনপ্রিয় ইমেইল প্ল্যাটফর্ম জিমেইলে একটি গুরুত্বপূর্ণ নতুন পরিবর্তন এনেছে। এখন থেকে শুধু কম্পিউটার নয়, অ্যান্ড্রয়েড ও আইওএস ফোনেও এন্ড-টু-এন্...

new-img

Tecno Spark 50 4G স্মার্টফোন ১০ এপ্রিল বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 7000mAh বড় ব্যাটারি এবং 120Hz রিফ্রেশ রেট

বাজেট ফ্রেন্ডলির মধ্যে উন্নত মানের ফিচার নিয়ে Tecno Spark 50 4G স্মার্টফোন ১০ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে। তথ্য অনুযায়ী,...

new-img

Tecno Spark 50 5G স্মার্টফোন Dimensity 6400 প্রসেসর এবং 6500mAh বড় ব্যাটারি নিয়ে ১০ এপ্রিল বাংলাদেশে লঞ্চ হয়েছে

Tecno তাদের চমৎকার ডিজাইনের Tecno Spark 50 5G স্মার্টফোন ১০ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6...

new-img

Vivo V70 FE 5G স্মার্টফোন 200MPরেয়ার ক্যামেরা এবং 7000mAh বড় ব্যাটারি সহ ৯ এপ্রিল বাংলাদেশের বাজারে লঞ্চ হয়েছে

Vivo তাদের নতুন মডেল Vivo V70 FE 5G স্মার্টফোন ৯ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে ব্যবহার করা হয়েছে...

Discussions