Login Now

Login with email

Forgot Password

নতুন স্পাইওয়্যারের সন্ধান: যা সরাসরি স্মার্টফোনে নজরদারি করতে পারে

MobileMaya Team
Publish On: Feb 18,2026 11:20 PM
153

নতুন স্পাইওয়্যারের সন্ধান: যা সরাসরি স্মার্টফোনে নজরদারি করতে পারে

স্পাইওয়্যার মূলত এক ধরনের ক্ষতিকারক সফটওয়্যার বা ম্যালওয়্যার, যা ফোনের গোপন তথ্য চুরি করে সহজেই হ্যাকারের কাছে পাঠাতে পারে। এর মাধ্যমে সাইবার অপরাধীসহ বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্দিষ্ট কারও স্মার্টফোনে নজর রাখতে পারে এবং তার অনলাইন বা দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারে। সম্প্রতি সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান আইভেরিফাই স্মার্টফোনে সরাসরি পর্যবেক্ষণ বা মনিটর করতে পারে, কারণ তারা জিরো ডে র‍্যাট’ নামের নতুন স্পাইওয়্যারের সন্ধান পেয়েছেন। 

আইভেরিফাইয়ের দেওয়া তথ্য অনুযায়ী, জিরো ডে র‍্যাট স্পাইওয়্যার কেবল অ্যান্ড্রয়েড ফোনেই নয়, আইফোনেও সরাসরি পর্যবেক্ষণ বা মনিটর করতে পারে। এর মাধ্যমে সাইবার অপরাধীরা দূর থেকেই ব্যবহারকারীর ফোনে কী হচ্ছে তা জানতে পারবে, বার্তা পড়তে পারবে এবং অবস্থানের তথ্য গুগল ম্যাপসে দেখতে পারবে। এছাড়াও, ফোনে থাকা আর্থিক তথ্যও তারা সংগ্রহ করতে পারবে।

টেলিগ্রামে জিরো ডে র‍্যাট স্পাইওয়্যার বিক্রির বিজ্ঞাপন দেখা যাচ্ছে। এই স্পাইওয়্যার সংক্রামিত ফোন নিয়ন্ত্রণের জন্য একটি পূর্ণাঙ্গ প্যানেল সরবরাহ করে এবং এটি অ্যান্ড্রয়েড ৫ থেকে ১৬ ও আইওএসের সর্বশেষ সংস্করণ ২৬ পর্যন্ত সমর্থন করেতে পারে বলে জানিয়েছে আইভেরিফাই। ফলে সব ধরনের ফোন ব্যবহারকারীরা এই স্পাইওয়্যার হামলার ঝুঁকিতে রয়েছেন।

কীভাবে জিরো ডে র‍্যাট স্পাইওয়্যার ফোনে প্রবেশ করছে, সেই বিষয়ে কোন তথ্য জানায়নি আইভেরিফাই। তবে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, সাধারণত বিভিন্ন অ্যাপের মাধ্যমে ফোনে স্পাইওয়্যার ঢুকতে পারে। তাই অপরিচিত প্রতিষ্ঠানের কোনো অ্যাপ ডাউনলোড করার আগে, নির্মাতার তথ্য অনলাইনে যাচাই করা উচিত এবং অন্য ব্যবহারকারীদের অভিজ্ঞতা সম্পর্কে খোঁজ নেওয়া প্রয়োজন।

সোর্স: ব্লিপিং কম্পিউটার

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions