Login Now

Login with email

Forgot Password

টিকটক ও সরকারের যৌথ উদ্যোগে বাংলাদেশে স্টেম ফিড চালুর ঘোষণা করেছে

MobileMaya Team
Publish On: Oct 13,2025 06:03 PM
153

টিকটক ও সরকারের যৌথ উদ্যোগে বাংলাদেশে স্টেম ফিড চালুর ঘোষণা করেছে

গত ৬ অক্টোবর, রাজধানীর এক অনুষ্ঠানে টিকটক ও সরকারের যৌথ উদ্যোগে 'স্টেম ফিড' চালুর ঘোষণা করেছে। যেখানে উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, টিকটকের প্রতিনিধি, ফেরদৌস মোত্তাকিন, শিক্ষাবিদ এবং ডিজিটাল শিক্ষার সঙ্গে যুক্ত কনটেন্ট ক্রিয়েটররা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরা কৌতূহলী ও সৃজনশীল। যদি এই সৃজনশীলতাকে কোনো নিরাপদ ও নির্ভরযোগ্য মাধ্যমে যুক্ত করা যায় তাহলে সমস্যার সমাধান এবং উদ্ভাবনের চর্চা করা সম্ভব হবে। স্টেম ফিড’ হলো টিকটক অ্যাপে একটি নতুন ও নির্দিষ্ট ডিজিটাল স্পেস, যেখানে প্রযুক্তি, বিজ্ঞান, প্রকৌশল ও গণিতবিষয়ক কনটেন্ট আলাদাভাবে উপস্থাপন করা হবে। বাংলাদেশের শিক্ষার্থীরা এখন থেকে নির্ভরযোগ্য কনটেন্ট খুঁজে পাবে টিকটকের এই স্টেম ফিডে।

ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে টিকটকে বিভিন্ন ফিচার যোগ করা হয়েছে। যার মধ্য রয়েছে ফ্যামিলি পেয়ারিং ফিচার, টিন নেটওয়ার্ক ভিসিবিলিটি, টাইম-এওয়ে শিডিউল এবং নিরাপত্তার জন্য সতর্কতামূলক ফিচার। জেনে নিন ফিচার গুলোর কাজ সম্পর্কে।

ফ্যামিলি পেয়ারিং: অভিভাবকরা তাদের সন্তানের টিকটক ব্যবহারকে নিয়ন্ত্রণ করতে পারবে, যেমন স্ক্রিন টাইম নিয়ন্ত্রণ, কনটেন্ট ফিল্টার করা এবং অ্যাকাউন্টের কার্যকলাপ পর্যবেক্ষণ করা। ফিচারটি মূলত কিশোর-কিশোরীদের অনলাইনে নিরাপদ রাখা ও ভালো অভ্যাস গড়ে তোলার জন্য তৈরি করা হয়েছে।

টিন নেটওয়ার্ক ভিসিবিলিটি: টিকটকে নিরাপত্তা প্রদান করার একটি ফিচার। যা অল্প বয়সীদের জন্য নিরাপদ এবং উপযুক্ত পরিবেশ গড়ে তুলতে সাহায্য করবে। এই ফিচারের মাধ্যমে অল্পবয়সী তরুণদের নির্দিষ্ট কিছু বিষয়বস্তু থেকে দূরে রাখা হয়।

 টাইম-এওয়ে শিডিউল : সময় নিয়ন্ত্রন করার জন্য এই ফিচার যোগ করা হয়েছে টিকটকে। যার মাধ্যমে তরুণরা কত সময় টিকটক ব্যবহার করছে সেটা নিয়ন্ত্রন করতে পারবে অভিভাবকরা।

সতর্কতামূলক ফিচার: যার মাধ্যমে টিকটক ব্যবহার করার সময় নিরাপদ এবং সুস্থ ডিজিটাল অভ্যাস গড়ে তুলতে সহায়তা করবে।

  টিকটকের গ্লোবাল কমিউনিটি গাইডলাইনের দেওয়া তথ্য অনুযায়ী, এই স্টেম ফিডের কনটেন্টগুলো শিক্ষামূলক, নির্ভরযোগ্য ও বয়স-উপযোগী হওয়ার কারণে শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষক, অভিভাবক এবং প্রভাবশালী ব্যক্তিরাও প্ল্যাটফর্মটি ব্যবহার করতে পারবে।

সরকার, প্রযুক্তি প্রতিষ্ঠান এবং তরুণ নির্মাতাদের যৌথ প্রচেষ্টায় প্রযুক্তি শিক্ষার প্রসারে কীভাবে অবদান রাখতে পারে, স্টেম ফিড তার একটি বাস্তব উদাহরণ। টিকটকের মতো প্ল্যাটফর্মে এই ধরনের উদ্যোগে শিক্ষার বৈষম্য কমানো সহজ হবে এবং আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করতে সাহায্য করবে।

সোর্স : ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

আগামী ৮ সেপ্টেম্বর থেকে যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একটি বড় দুঃসংবাদ নিয়ে এসেছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে লাখ লাখ স...

new-img

টাকা দিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে মিলবে যেসব বাড়তি সুবিধা

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। এতদিন বিনামূল্যে মেসেজিং ও কলিং সুবিধা দিয়ে এলেও, এবার ‘হোয়াটসঅ্যাপ প্লাস’...

new-img

Xiaomi Redmi A7 4G স্মার্টফোন ১ মে বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 5200mAh ব্যাটারি এবং UNISOC T7250 প্রসেসর

গত ১ মে ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে Xiaomi Redmi A7 4G স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে UNISOC T7250 প্রসেসর, যা দৈনন্দি...

new-img

OpenAI আনছে নতুন স্মার্টফোন: অ্যাপ ছাড়াই চলবে সব কাজ

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রতিষ্ঠান OpenAI এখন শুধু সফটওয়্যার নিয়েই কাজ করতে চায় না। তারা একটি “AI এজেন্ট ফোন” তৈরির পরিকল্পনা করছে বলে জানা গেছে নতুন এ...

Discussions