Login Now

Login with email

Forgot Password

বিশ্বব্যাপী মেমোরি সংকটের কারণে ২০২৬ সালে স্মার্টফোনের দাম বাড়াতে পারে

MobileMaya Team
Publish On: Jan 01,2026 01:14 PM
153

বিশ্বব্যাপী মেমোরি সংকটের কারণে ২০২৬ সালে স্মার্টফোনের দাম বাড়াতে পারে

দৈনন্দিন জীবনে স্মার্টফোন যেন এক অপরিহার্য উপকরণে পরিণত হয়েছে। এটি কেবল যোগাযোগের মাধ্যম হিসেবেই সীমাবদ্ধ নয় বরং অফিসের কাজ পরিচালনা, বিভিন্ন সেবা গ্রহণসহ মানুষের জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই স্মার্টফোনের ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।

তবে এরইমধ্যে শোনা যাচ্ছে, বিশ্বব্যাপী স্মার্টফোন নির্মাতারা ২০২৬ সালে নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে, যেমন একদিকে স্মার্টফোনের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে, অন্যদিকে শিপমেন্টের পরিমাণ কমে যেতে পারে। এর প্রধান কারণ হলো ফোন তৈরির খরচ বৃদ্ধি। বিশেষ করে DRAM ও NAND ফ্ল্যাশ মেমোরি চিপের দাম তুলনামূলকভাবে অনেক বেশি বেড়ে যাওয়ায় স্মার্টফোন তৈরিতে উল্লেখযোগ্যভাবে খরচ বৃদ্ধি পাচ্ছে।

কাউন্টারপয়েন্ট রিসার্চসহ বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা সংস্থার ইন্ডাস্ট্রি বিশ্লেষকদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালে বিশ্বব্যাপী স্মার্টফোনের শিপমেন্ট প্রায় ২.১ শতাংশ হ্রাস পেতে পারে। একই সময়ে স্মার্টফোনের গড় বিক্রয়মূল্য প্রায় ৬.৯ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি এর সরাসরি প্রভাব খুচরা বাজারেও পড়তে পারে, যেখানে স্মার্টফোনের দাম ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্বব্যাপী মেমোরি চিপ তৈরির একটি বড় অংশ বর্তমানে AI ডেটা সেন্টার ও ক্লাউড অবকাঠামোতে ব্যবহৃত হচ্ছে, যেখানে চাহিদা দ্রুত বৃদ্ধি পেয়েছে। এর ফলশ্রুতিতে ভোক্তাদের জন্য স্মার্টফোনে ব্যবহৃত মেমোরি সরবরাহ সীমিত হয়ে গেছে, যার ফলে স্মার্টফোন তৈরির খরচ উল্লেখযোগ্যভাবে বাড়াচ্ছে।

অফিশিয়াল ফোনের পাশাপাশি, বাংলাদেশে সরকারের IMEI রেজিস্ট্রেশন ও ট্যাক্স নীতিও উচ্চ বাজার মূল্যে আনঅফিশিয়াল ফোনের দাম বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে কাজ করছে। ফলশ্রুতিতে আনঅফিশিয়াল ফোনের দাম আনুমানিক ১০–২০ শতাংশ বৃদ্ধি পেতে পারে। এই প্রভাব সবচেয়ে বেশি দেখা যাবে বাজেট ফোনের ক্ষেত্রে, যা ভোক্তাদের ক্রয়ের খরচ বাড়াবে এবং বাজারে সস্তা বিকল্পের সুযোগ সীমিত করবে।

সোর্স: ঢাকা মেইল

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

Vivo Y31d স্মার্টফোন 7200mAh ব্যাটারি এবং Snapdragon 6s Gen 2 প্রসেসর সহ বাংলাদেশে লঞ্চ হতে চলেছে

Vivo তাদের নতুন মডেল Vivo Y31d স্মার্টফোন বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করতে চলেছে। লঞ্চের আগেই ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। জান...

new-img

গ্রামীণফোন গ্রাহকদের জন্য চালু করল ফাইভজি রোমিং সেবা

দেশের জনপ্রিয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন তাদের গ্রাহকদের জন্য চালু করেছে ফাইভজি রোমিং সেবা। এর মাধ্যমে গ্রাহকরা বিদেশ ভ্রমণের...

new-img

প্রায় ৪০ শতাংশ অ্যানড্রয়েড ফোন নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে

বিশ্বব্যাপী অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা দিয়েছে গুগল। সম্প্রতি প্রকাশিত সংস্থার এক প্রতিবেদনে জানানো হয়েছে, সারা বিশ্বে প্রায় ৪০ শ...

new-img

বিটিসিএল এমভিএনও সিম চালু: আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে বাজারে পাওয়া যাবে

রবিবার ৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে বিটিসিএল’র এমভিএনও সিম। এরইমধ্যে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ স...

Discussions