Login Now

Login with email

Forgot Password

স্বয়ংক্রিয় ক্যাপশন যুক্ত হলো টিকটক ভিডিওতে

MobileMaya Team
Publish On: Feb 27,2025 01:08 AM
153

স্বয়ংক্রিয় ক্যাপশন যুক্ত হলো টিকটক ভিডিওতে

শ্রবণসমস্যা রয়েছে এমন ব্য‌ব‌হারকারীদের সুবিধার জন্য স্বয়ংক্রিয় ক্যাপশন যুক্ত হলো ভিডিও শেয়ারের জনপ্রিয় মাধ্যম টিকটক-এ। এমনটাই জানানো হয়েছে টিকটক ডায়লগ বক্স থেকে। ভিডিও আপলোড করার পর এডিটিং পেইজে স্বয়ংক্রিয় ক্যাপশন যোগ করার উপায়টি বেছে নেয়া যাবে। এক্ষেত্রে নির্মাতা চাইলে প্রয়োজনীয় সংযোজন-বিয়োজন করতে পারবেন। পাশাপাশি ক্যাপশন বাটন অফ করেও ভিডিও দেখতে পারবেন দর্শক।

প্রাথমিকভাবে, অ্যামেরিকান ইংলিশ এবং জাপানিজ এই দুই ভাষাতে ক্যাপশন দেখা যাবে তবে পরবর্তীতে অন্য ভাষাতেও এই সুবিধা পাওয়া যাবে। বর্তমান সময়ে স্বয়ংক্রিয় ক্যাপশন সুবিধাটি যথেষ্ট গ্রহণযোগ্যতা অর্জন করায় বিভিন্ন সফটওয়্যার সাথে এই বৈশিষ্ট্য যোগ করা হচ্ছে।

টিকটক এর ভিডিও নির্মাতাদের আলোক সংবেদনশীলতার কারণে এপিলেপ্সি বাড়াতে পারে এধরনের কন্টেন্ট এর বিষয়ে সচেতন করে। এবং এক্ষেত্রে দর্শকদেরও ফিল্টার অপশন দিয়ে থাকে। ইতিপূর্বে, টিকটক ভিডিওতে টেক্সট-টু-স্পিচ অপশনটি যোগ করা হয়েছিল।

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions