Login Now

Login with email

Forgot Password

ZTE nubia Z80 Ultra স্মার্টফোন বাংলাদেশের বাজারে আনফিসিয়ালি পাওয়া যাচ্ছে - সাথে রয়েছে 144Hz রিফ্রেশ এবং 7200mAh ব্যাটারি

MobileMaya Team
Publish On: Oct 27,2025 06:38 PM
153

ZTE nubia Z80 Ultra স্মার্টফোন বাংলাদেশের বাজারে আনফিসিয়ালি পাওয়া যাচ্ছে - সাথে রয়েছে 144Hz রিফ্রেশ এবং 7200mAh ব্যাটারি

বাংলাদেশের বাজারে এখন আনঅফিসিয়ালভাবে পাওয়া যাচ্ছে ZTE nubia Z80 Ultra স্মার্টফোন। ফোনটির ডিসপ্লের নিচে 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে, ফলে স্ক্রিনে কোনো ছিদ্র বা কাটআউট তৈরি করা নাই। এই ক্যামেরা ডিসপ্লেটিকে সম্পূর্ণভাবে ব্যবহারযোগ্য রাখে এবং এটি একটি পূর্ণাঙ্গ ও বাধাহীন স্ক্রিন অভিজ্ঞতা দেয়।

নতুন মডেলের ZTE nubia Z80 Ultra স্মার্টফোনে রয়েছে 144Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.85 ইঞ্চির AMOLED ডিসপ্লে। দ্রুত পারফরম্যান্স প্রদান করার জন্য এই ফোনে 3 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর ব্যবহার করা হয়েছে। জেনে নিন ফোনটির সম্পূর্ণ দাম ও স্পেসিফিকেশন।

হাইলাইটস

  • ZTE nubia Z80 Ultra ফোনে রয়েছে 7200mAh ব্যাটারি।
  • সাথে থাকছে 144Hz রিফ্রেশ রেট সাপোর্টেড ডিসপ্লে।
  • ফোনটিতে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হয়েছে।

ZTE nubia Z80 Ultra ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে দাম
ZTE nubia Z80 Ultra (16GB+512GB)১,২৫,০০০ টাকা (আনঅফিসিয়াল)

নতুন মডেলের ZTE nubia Z80 Ultra স্মার্টফোন বাংলাদেশের বাজারে একটি ভ্যারিয়েন্টে এসেছে। ফোনটির 16GB র‌্যাম + 512GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১,২৫,০০০ টাকা। ফোনটি আকর্ষণীয় তিনটি কালারে রয়েছে Black, Silver এবং Starry Night Blueআনঅফিসিয়াল এই ফোনটি বর্তমানে বাংলাদেশের রিটেলার শপগুলোতে পাওয়া যাচ্ছে

ZTE nubia Z80 Ultra ফোনের স্পেসিফিকেশন

ZTE nubia Z80 Ultra স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 6.85-ইঞ্চির AMOLED ডিসপ্লে। এই স্ক্রিনে 144Hz রিফ্রেশ রেট, 2000nits পীক ব্রাইটনেস এবং (1216x2688 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করেস্মুথ পারফরম্যান্স নিশ্চিত করতে ফোনটিতে 3 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হয়েছে, যার ক্লক স্পিড 4.6 GHz পর্যন্ত।

ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে ট্রিপুল রিং-LED ফ্ল্যাশ সহ 50MP স্ট্যান্ডার্ড ক্যামেরা, 50 MP আল্ট্রা ওয়াইড এবং 64MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা দেওয়া হয়েছেএই ক্যামেরাতে অটো ফ্ল্যাশ, ফেস ডিটেকশন, টাচ টু ফোকাসের মতো ফিচার সাপোর্ট করেফোনের সামনে ব্যবহার করা হয়েছে 16MP ফ্রন্ট ক্যামেরা


ZTE nubia Z80 Ultra স্মার্টফোনে রয়েছে 7200mAh ব্যাটারি এবং দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 90W ফাস্ট চার্জিং এবং 80W ওয়্যারলেস চার্জিং ব্যবহার করা হয়েছে। ফোনটি Nebula AIOS 2 নির্ভর অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টেমে চলে।

নিরাপত্তার জন্য ফোনটিতে আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, একসেলেরোমিটার, কম্পাস এবং জায়রোস্কোপ সাপোর্ট করে। পানি ও ধুলোবালি প্রতিরোধ করতে এই ফোনে IP68/IP69 রেটিং দেওয়া হয়েছে। বর্তমানে ফোনটি বাংলাদেশের বাজারে (16GB র‌্যাম +512GB স্টোরেজ) ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

Helio 20 4G স্মার্টফোন 50MP AI রেয়ার ক্যামেরা ও Unisoc T7250 প্রসেসর সহ ১৫ মার্চ বাংলাদেশে লঞ্চ হয়েছে, মূল্য ১১,৯৯৯ টাকা

Helio 20 4G স্মার্টফোন ১৫ মার্চ ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হয়েছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে 50MP AI রেয়ার ক্যামেরা, যা কম বাজেট...

new-img

দেশের চলন্ত ট্রেনে ফ্রিতে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালু হয়েছে

দেশের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে এবার চলন্ত ট্রেনেই মহাকাশভিত্তিক উচ্চগতির স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। এর ফলে যাত্রীরা ট্রেন...

new-img

iQOO Z11x স্মার্টফোন MediaTek Dimensity 7400-Turbo প্রসেসর এবং 7200 mAh ব্যাটারি সহ ১২ মার্চ ভারতে লঞ্চ হয়েছে

গত ১২ মার্চ ২০২৬ তারিখে iQOO Z11x স্মার্টফোন ভারতের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হয়েছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে MediaTek Dimensity 7400-Turbo প্রসেসর,...

new-img

শক্তিশালী ফিচার নিয়ে Vivo T5x 5G স্মার্টফোন আগামী ১৭ মার্চ ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে

আগামী ১৭ মার্চ ২০২৬ তারিখে ভারতের লঞ্চ হতে চলেছে Vivo T5x 5G স্মার্টফোন। লঞ্চের আগেই ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ করেছে Vivo। ফোনটিতে Media...

Discussions