Login Now

Login with email

Forgot Password

ZTE nubia V80 Pro স্মার্টফোন 108MP AI ট্রিপুল ক্যামেরা এবং 120Hz রিফ্রেশ রেট সহ ৮ ফেব্রুয়ারি বাংলাদেশে লঞ্চ হয়েছে

MobileMaya Team
Publish On: Feb 10,2026 01:55 PM
153

ZTE nubia V80 Pro স্মার্টফোন 108MP AI ট্রিপুল ক্যামেরা এবং 120Hz রিফ্রেশ রেট সহ ৮ ফেব্রুয়ারি বাংলাদেশে লঞ্চ হয়েছে

ZTE তাদের নতুন মডেল ZTE nubia V80 Pro স্মার্টফোন ৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে ব্যবহার করা হয়েছে 108MP AI ট্রিপুল ক্যামেরা, যা ভালো মানের ছবি এবং ভিডিও তোলার জন্য উপযুক্ত।

ZTE nubia V80 Pro স্মার্টফোনে রয়েছে 120Hz রিফ্রেশ রেট সমর্থিত 6.75 ইঞ্চির IPS LCD ডিসপ্লে। পাশাপাশি ফোনটিতে Unisoc T7280 প্রসেসর দেওয়া হয়েছে। চলুন এবার জেনে নেওয়া যাক ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং বাংলাদেশে অফিশিয়াল দাম।

হাইলাইটস

  • ZTE nubia V80 Pro ফোনে রয়েছে Unisoc T7280 প্রসেসর।
  • পাশাপাশি ফোনে দেওয়া হয়েছে 108MP AI ট্রিপুল ক্যামেরা।
  • ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট সমর্থিত ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।

ZTE nubia V80 Pro ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে দাম

ZTE nubia V80 Pro (8GB+256GB)

২০,৯৯৯ টাকা (অফিশিয়াল)

তথ্য অনুযায়ী, বাংলাদেশের বাজারে ZTE nubia V80 Pro স্মার্টফোন শুধুমাত্র একটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। ফোনের (8GB র‍্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ২০,৯৯৯ টাকা। ফোনটি আকর্ষণীয় দুইটি কালারে রয়েছে White এবং Black। বর্তমানে এই ফোন কোম্পানি অনুমোদিত বাংলাদেশের বিভিন্ন শপে পাওয়া যাচ্ছে।

ZTE nubia V80 Pro ফোনের স্পেসিফিকেশন

নতুন মডেলের ZTE nubia V80 Pro স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 6.75 ইঞ্চির IPS LCD ডিসপ্লে, যেখানে 120Hz রিফ্রেশ রেট এবং 1000nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়া পারফরম্যান্সের জন্য ফোনটিতে রয়েছে Unisoc T7280 প্রসেসর। 12 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পীড 2.2 GHz পর্যন্ত।

ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে ট্রিপুল LED ফ্ল্যাশ সহ 108MP AI প্রাইমারি ক্যামেরা এবং 0.08 MP অক্সিলিয়ারি লেন্স রয়েছে। পাশাপাশি সেলফির জন্য ফোনের সামনে 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটিতে USB চার্জিং পোর্ট এবং Bluetooth v5.2 সাপোর্ট করে।

ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000mAh ব্যাটারি। এতে চার্জ করার জন্য রয়েছে 22.5W ফাস্ট চার্জিং এবং 10W রিভার্স চার্জিং। পাশাপাশি ধুলোবালি ও পানি প্রতিরোধ করার জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে IP64 রেটিং। বর্তমানে ফোনটি (8GB র‍্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions