Login Now

Login with email

Forgot Password

ZTE Nubia V80 Max স্মার্টফোন 6000mAh ব্যাটারি এবং 120Hz রিফ্রেশ রেট সহ 18 ফেব্রুয়ারি বাংলাদেশের বাজারে লঞ্চ হয়েছে

MobileMaya Team
Publish On: Feb 22,2026 03:11 AM
153

ZTE Nubia V80 Max স্মার্টফোন 6000mAh ব্যাটারি এবং 120Hz রিফ্রেশ রেট সহ 18 ফেব্রুয়ারি বাংলাদেশের বাজারে লঞ্চ হয়েছে

ZTE তাদের নতুন মডেল ZTE Nubia V80 Max স্মার্টফোন ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে 6000mAh ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করে। এছাড়া ফোনটি ১.৮ মিটার (প্রায় ৫.৯ ফুট) উচ্চতা থেকে পড়ে গেলেও কোন ক্ষতি হবে না।

ZTE Nubia V80 Max স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 120Hz রিফ্রেশ রেট সমর্থিত 6.9 ইঞ্চির IPS LCD ডিসপ্লে। পাশাপাশি ধুলোবালি ও পানির ছিটা প্রতিরোধ করার জন্য ফোনটিতে রয়েছে IP64 রেটিং। চলুন এবার জেনে নেওয়া যাক ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং অফিশিয়াল দাম।

হাইলাইটস

  • ZTE Nubia V80 Max ফোনে রয়েছে 6000mAh ব্যাটারি।
  • সাথে থাকছে 120Hz রিফ্রেশ রেট সমর্থিত IPS LCD ডিসপ্লে।
  • ফোনটিতে ব্যবহার করা হয়েছে 50MP প্রাইমারি ক্যামেরা।

ZTE Nubia V80 Max ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

 ভ্যারিয়েন্টবাংলাদেশে দাম 
ZTE Nubia V80 Max (8GB+128GB)১৬,৯৯৯ টাকা (অফিশিয়াল)

তথ্য অনুযায়ী, ZTE Nubia V80 Max স্মার্টফোন বাংলাদেশে শুধুমাত্র একটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। ফোনের (8GB র‍্যাম+128GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ১৬,৯৯৯ টাকা। ফোনটি আকর্ষণীয় পাঁচটি কালারে রয়েছে Purple, Silver, Gold, Cyan এবং Black। বর্তমানে এই ফোন কোম্পানি অনুমোদিত বাংলাদেশের বিভিন্ন শপে পাওয়া যাচ্ছে।

ZTE Nubia V80 Max ফোনের স্পেসিফিকেশন

নতুন মডেলের ZTE Nubia V80 Max স্মার্টফোনে রয়েছে 6.9 ইঞ্চির IPS LCD ডিসপ্লে, যেখানে 120Hz রিফ্রেশ রেট এবং 780nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়া পারফরম্যান্সের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে Unisoc T7250 প্রসেসর। 12 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পীড 1.6 GHz থেকে 1.8GHz পর্যন্ত। ফোনটি OS 16 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলে।

ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা এবং 2MP অক্সিলারি লেন্স দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে থাকছে 16MP ফ্রন্ট ক্যামেরা। এছাড়া ফোনটিতে রয়েছে IP64 রেটিং, যা ধুলোবালি ও পানির ছিটা প্রতিরোধ করতে সক্ষম।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে রয়েছে 22.5W ফাস্ট চার্জিং ও 10W রিভার্স চার্জিং। এছাড়া ফোনটিতে Dual‑band Wi‑Fi, 4G নেটওয়ার্ক,  Bluetooth 5.2, NFC এবং 3.5mm হেডফোন জ্যাক সাপোর্ট করে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions