Login Now

Login with email

Forgot Password

ZTE nubia RedMagic 11 Pro Plus স্মার্টফোন এখন বাংলাদেশে আনঅফিশিয়ালি পাওয়া যাচ্ছে: সাথে থাকছে Snapdragon 8 Elite Gen 5 চিপসেট এবং 7500mAh ব্যাটারি

MobileMaya Team
Publish On: Nov 10,2025 04:24 PM
153

ZTE nubia RedMagic 11 Pro Plus স্মার্টফোন এখন বাংলাদেশে আনঅফিশিয়ালি পাওয়া যাচ্ছে: সাথে থাকছে Snapdragon 8 Elite Gen 5 চিপসেট এবং 7500mAh ব্যাটারি

ZTE nubia RedMagic 11 Pro Plus স্মার্টফোন এখন বাংলাদেশের বিভিন্ন রিটেলার শপগুলোতে আনঅফিশিয়ালভাবে পাওয়া যাচ্ছে। গেমারদের সুবিধার জন্য এই ফোনের সাইড ফ্রেমে শোল্ডার ট্রিগার বাটন দেওয়া হয়েছে। ফোনটিতে রয়েছে 520Hz টাচ স্যাম্পলিং রেট-এর টাচ প্যাড, যা দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করে। ব্যবহারকারীরা চাইলে এই বাটনগুলো নিজের মতো কাস্টমাইজ করতে পারবে।

ZTE nubia RedMagic 11 Pro Plus স্মার্টফোনে 144Hz রিফ্রেশ রেট সাপোর্টেড ডিসপ্লে যোগ করা হয়েছে। ফোনটিতে রয়েছে 7500mAh ব্যাটারি, ফলে এটি দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করে। দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 120W ফাস্ট চার্জিং এবং 80W ওয়্যারলেস চার্জিং দেওয়া হয়েছে। জেনে নিন ফোনটির আনঅফিশিয়ালি দাম ও স্পেসিফিকেশন। 

হাইলাইটস

  • RedMagic 11 Pro Plus স্মার্টফোনে 7500mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
  • ফোনটিতে থাকছে 144Hz রিফ্রেশ রেট সাপোর্টেড ডিসপ্লে।
  • নতুন এই ফোনে রয়েছে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর। 

ZTE nubia RedMagic 11 Pro Plus ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে দাম 
ZTE nubia RedMagic 11 Pro Plus (12GB +256GB)১,৩৯,০০০ টাকা (আনঅফিশিয়াল)

RedMagic-এর দেওয়া তথ্য অনুযায়ী, ZTE nubia RedMagic 11 Pro Plus স্মার্টফোনটি আনঅফিশিয়ালি বাংলাদেশের বিভিন্ন রিটেলার শপগুলোতে শুধুমাত্র একটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। ফোনটির (12GB র‍্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ১,৩৯,০০০টাকা। নতুন মডেলের এই স্মার্টফোনটি আকর্ষণীয় তিনটি কালারে রয়েছে Black, Transparent Black এবং Transparent Silver। 

ZTE nubia RedMagic 11 Pro Plus ফোনের স্পেসিফিকেশন 

ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে ট্রিপুল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা, 50MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 2MP মাইক্রো ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এই ক্যামেরা দিয়ে 4K থেকে 8K পর্যন্ত ভিডিও রেকর্ড করা যায়। পাশাপাশি ফোনের সামনে থাকছে 16MP ফ্রন্ট ক্যামেরা। ফোনটি বর্তমানে আনঅফিশিয়ালি বাংলাদেশের বিভিন্ন রিটেইলার শপে 12GB র‍্যাম ও 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। 


ZTE nubia RedMagic 11 Pro Plus স্মার্টফোনে 6.85 ইঞ্চির AMOLED ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনে 144Hz রিফ্রেশ রেট এবং 2000 nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। স্মুথ পারফরম্যান্স প্রদান করার জন্য ফোনটিতে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর ব্যবহার করা হয়েছে। 3 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এই চিপসেটটির ক্লক স্পিড 4.6 GHz পর্যন্ত।  

ফোনটিতে 7500mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করে। দ্রুত চার্জ করার জন্য এই ফোনে রয়েছে 120W ফাস্ট চার্জিং এবং 80W ওয়্যারলেস চার্জিং। ফোনটি ১৫ মিটার পানির নিচে ৩০ মিনিট পর্যন্ত টিকে থাকতে পারবে, কারণ এই ফোনে আছে IPX8 রেটিং। ফোনটি Redmagic OS 11 নির্ভর অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টেমে চলে।    

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

Oppo Find X9 Ultra স্মার্টফোন Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর ও 200MP রেয়ার ক্যামেরা সহ ২১ এপ্রিল গ্লোবাল বাজারে লঞ্চ হয়েছে

প্রিমিয়াম বাজেটের মধ্যে শক্তিশালী ফিচার এবং আকর্ষণীয় ডিজাইন নিয়ে ২১ এপ্রিল ২০২৬ তারিখে গ্লোবাল বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হয়েছে Oppo Find X9 Ultra স্মার...

new-img

দেশে চালু হতে যাচ্ছে পেপ্যাল, কার্ড পাবেন প্রায় ২ লাখ ফ্রিল্যান্সার: জানালেন প্রধানমন্ত্রী

গতকাল বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদে নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজের লিখিত প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, অনলাইন পেমেন্ট গ...

new-img

Huawei Pura 90 Pro Max স্মার্টফোন 200MP টেলিফটো ক্যামেরা ও Kirin 9030S প্রসেসর সহ ২০ এপ্রিল চীনে লঞ্চ হয়েছে

Huawei তাদের নতুন মডেল Huawei Pura 90 Pro Max স্মার্টফোন ২০ এপ্রিল ২০২৬ তারিখে চীনের বাজারে অফিশিয়ালি লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে 6000 mAh...

new-img

Huawei Pura 90 Pro স্মার্টফোন ২০ এপ্রিল চীনে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে LTPO OLED ডিসপ্লে ও Kirin 9030S প্রসেসর

উন্নত মানের ফিচার এবং চমৎকার ডিজাইন নিয়ে Huawei Pura 90 Pro স্মার্টফোন ২০ এপ্রিল ২০২৬ তারিখে চীনের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে...

Discussions