Login Now

Login with email

Forgot Password

ZTE nubia RedMagic 11 Pro স্মার্টফোন 144 Hz রিফ্রেশ রেট এবং 8000mAh ব্যাটারি সহ বাংলাদেশে এখন আনঅফিশিয়ালি পাওয়া যাচ্ছে

MobileMaya Team
Publish On: Nov 10,2025 03:43 PM
153

ZTE nubia RedMagic 11 Pro স্মার্টফোন 144 Hz রিফ্রেশ রেট এবং 8000mAh ব্যাটারি সহ বাংলাদেশে এখন আনঅফিশিয়ালি পাওয়া যাচ্ছে

ZTE-এর নতুন মডেল, ZTE nubia RedMagic 11 Pro স্মার্টফোন এখন বাংলাদেশে আনঅফিশিয়ালভাবে পাওয়া যাচ্ছে। তথ্য অনুযায়ী, এই সিরিজের অধীনে ZTE nubia RedMagic 11 Pro এবং ZTE nubia RedMagic 11 Pro Plus দুইটি শক্তিশালী ফোন বাংলাদেশে এসেছে। ফোনটির রেয়ারে ট্রিপুল ক্যামেরা সেটআপ রয়েছে, এই ক্যামেরা দিয়ে হাই-কোয়ালিটির ছবি এবং 4K থেকে 8K পর্যন্ত ভিডিও রেকর্ড যায়। 

ZTE nubia RedMagic 11 Pro ফোনের সাইড ফ্রেমে শোল্ডার ট্রিগার বাটন দেওয়া হয়েছে, ফলে ব্যবহারকারীরা চাইলে যেকোনো সময় এই বাটনগুলো নিজের মতো কাস্টমাইজ করতে পারবে। ফোনটিতে রয়েছে 8000mAh ব্যাটারি, ফলে এটি দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করে। চলুন তাহলে জেনে নেওয়া যাক ফোনটির আনঅফিশিয়ালি দাম ও স্পেসিফিকেশন। 

হাইলাইটস

  • RedMagic 11 Pro স্মার্টফোনে 8000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
  • এছাড়াও, ফোনে থাকছে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর।
  • ফোনটিতে রয়েছে 144Hz রিফ্রেশ রেট সাপোর্টেড ডিসপ্লে। 

ZTE nubia RedMagic 11 Pro ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে দাম 
ZTE nubia RedMagic 11 Pro (12GB +256GB)১,১৫,০০০ টাকা (আনঅফিশিয়াল)

ZTE nubia RedMagic 11 Pro স্মার্টফোনটি বাংলাদেশে শুধুমাত্র একটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। ফোনটির (12GB র‍্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ১,১৫,০০০ টাকা। ফোনটি আকর্ষণীয় দুইটি কালারে রয়েছে Black এবং Silver। বর্তমানে আনঅফিশিয়ালি এই ফোন এখন বাংলাদেশের বিভিন্ন রিটেলার শপগুলোতে পাওয়া যাচ্ছে।   

ZTE nubia RedMagic 11 Pro ফোনের স্পেসিফিকেশন 

RedMagic তাদের নতুন ZTE nubia RedMagic 11 Pro স্মার্টফোনে 6.85 ইঞ্চির AMOLED ডিসপ্লে ব্যবহার করেছে। এই স্ক্রিনে 144Hz রিফ্রেশ রেট, (1216x2688 পিক্সেল) রেজোলিউশন এবং 2000 nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। দ্রুত ও স্মুথ পারফরম্যান্সের জন্য ফোনটিতে রয়েছে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর।


ফোনটির রেয়ারে ট্রিপুল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা, 50MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 2MP মাইক্রো ক্যামেরা দেওয়া হয়েছে। এই ক্যামেরা দিয়ে হাই- কোয়ালিটির ছবি এবং 4K থেকে 8K পর্যন্ত ভিডিও রেকর্ড করা যায়। এছাড়াও, ফোনের সামনে থাকছে 16MP ফ্রন্ট ক্যামেরা। ফোনটিতে IPX8 রেটিং ব্যবহার করা হয়েছে, ফলে এটি ১৫ মিটার পানির নিচে ৩০ মিনিট পর্যন্ত টিকে থাকতে সক্ষম।

দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিতের জন্য ফোনটিতে 8000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটি Redmagic OS 11 নির্ভর অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টেমে চলে। এই স্মার্টফোনটি বর্তমানে আনঅফিশিয়ালি বাংলাদেশের বিভিন্ন রিটেইলার শপে 12GB র‍্যাম ও 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে।

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

Oppo Find X9 Ultra স্মার্টফোন Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর ও 200MP রেয়ার ক্যামেরা সহ ২১ এপ্রিল গ্লোবাল বাজারে লঞ্চ হয়েছে

প্রিমিয়াম বাজেটের মধ্যে শক্তিশালী ফিচার এবং আকর্ষণীয় ডিজাইন নিয়ে ২১ এপ্রিল ২০২৬ তারিখে গ্লোবাল বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হয়েছে Oppo Find X9 Ultra স্মার...

new-img

দেশে চালু হতে যাচ্ছে পেপ্যাল, কার্ড পাবেন প্রায় ২ লাখ ফ্রিল্যান্সার: জানালেন প্রধানমন্ত্রী

গতকাল বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদে নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজের লিখিত প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, অনলাইন পেমেন্ট গ...

new-img

Huawei Pura 90 Pro Max স্মার্টফোন 200MP টেলিফটো ক্যামেরা ও Kirin 9030S প্রসেসর সহ ২০ এপ্রিল চীনে লঞ্চ হয়েছে

Huawei তাদের নতুন মডেল Huawei Pura 90 Pro Max স্মার্টফোন ২০ এপ্রিল ২০২৬ তারিখে চীনের বাজারে অফিশিয়ালি লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে 6000 mAh...

new-img

Huawei Pura 90 Pro স্মার্টফোন ২০ এপ্রিল চীনে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে LTPO OLED ডিসপ্লে ও Kirin 9030S প্রসেসর

উন্নত মানের ফিচার এবং চমৎকার ডিজাইন নিয়ে Huawei Pura 90 Pro স্মার্টফোন ২০ এপ্রিল ২০২৬ তারিখে চীনের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে...

Discussions