Login Now

Login with email

Forgot Password

Xiaomi Redmi Turbo 5 স্মার্টফোন 7560mAh ব্যাটারি ও MediaTek Dimensity 8500 Ultra প্রসেসর সহ ২৯ জানুয়ারি চীনে লঞ্চ হয়েছে

MobileMaya Team
Publish On: Feb 01,2026 09:20 PM
153

Xiaomi Redmi Turbo 5 স্মার্টফোন 7560mAh ব্যাটারি ও MediaTek Dimensity 8500 Ultra প্রসেসর সহ ২৯ জানুয়ারি চীনে লঞ্চ হয়েছে

গত ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে Xiaomi Redmi Turbo 5 স্মার্টফোন। ফোনটিতে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 8500 Ultra প্রসেসর। 4 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পীড 3.4GHz পর্যন্ত, যা গেমিং এবং ভারী কাজের সময় ভালো পারফরম্যান্স প্রদান করে।

Xiaomi-এর আসন্ন মডেল Xiaomi Redmi Turbo 5 স্মার্টফোনে রয়েছে 6.59 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে। এছারা ফোনটিতে দেওয়া হয়েছে 3D Ice Sealed Cooling সিস্টেম, যা ফোনের তাপ নিয়ন্ত্রণ রাখে এবং গেমিং বা ভারী কাজের সময় স্থিতিশীলতা নিশ্চিত করে। জেনে নিন ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম।

হাইলাইটস   

  • Xiaomi Redmi Turbo 5 ফোনে রয়েছে 7560mAh বড় ব্যাটারি।
  • সাথে থাকছে MediaTek Dimensity 8500 Ultra প্রসেসর।
  • ফোনটিতে দেওয়া হয়েছে IP66/IP68/IP69/IP69K রেটিং।

Xiaomi Redmi Turbo 5 ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টচীনের দামবাংলাদেশে সম্ভাব্য দাম
Xiaomi Redmi Turbo 5 (12GB+256GB)১,৯৯৯ CNY৫০,০০০ টাকা

শক্তিশালী প্রসেসর, বড় ব্যাটারি এবং উচ্চ আইপি রেটিং সহ Xiaomi Redmi Turbo 5 স্মার্টফোন চীনে লঞ্চ হয়েছে। ফোনটি খুব শিঘ্রই বাংলাদেশের বাজারে আনঅফিশিয়ালি আসতে পারে। ফোনের (12GB র‍্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ১,৯৯৯ CNY। সেই তুলনায় বাংলাদেশে এই ফোনের আনুমানিক দাম প্রায় ৫০,০০০ টাকা হতে পারে। ফোনটি আকর্ষণীয় তিনটি কালারে রয়েছে Shadow Black, Light Sea Green এবং Auspicious Cloud White।

Xiaomi Redmi Turbo 5 ফোনের স্পেসিফিকেশন

Xiaomi Redmi Turbo 5 স্মার্টফোনে 6.59 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যেখানে 3500 nits পিক ব্রাইটনেস এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই স্ক্রিনে রয়েছে মজবুত ও স্ক্র্যাচ-প্রতিরোধী Corning Gorilla Glass 7i প্রটেকশন, যা দৈনন্দিন ছোটখাটো ক্ষতি বা পড়ে যাওয়া থেকে ফোনকে ভালোভাবে সুরক্ষা দেয়। ফোনটির বডি 8.18mm এবং ওজন 204 গ্রাম।


ফোনটিতে রয়েছে MediaTek Dimensity 8500 Ultra প্রসেসর। 4 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই চিপসের ক্লক স্পীড 3.4GHz পর্যন্ত, যা গেমিং এবং ভারী কাজে ভালো পারফরম্যান্স প্রদান করে। এছারা গরম পানি, ধুলোবালি এবং উচ্চ চাপের পানি প্রতিরোধ করার জন্য এই ফোনে IP66/IP68/IP69/IP69K রেটিং দেওয়া হয়েছে। ফোনটিতে Wi-Fi 6, Bluetooth 5.4 এবং NFC সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশ সহ OIS সাপোর্টেড f/1.5 অ্যাপারচারের 50MP Sony IMX882 প্রাইমারি ক্যামেরা এবং 8MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে। এই ক্যামেরা দিয়ে ভালো ছবি ও 4K ভিডিও রেকর্ড করা যায়। পাশাপাশি সেলফির জন্য ফোনের সামনে থাকছে 20MP ফ্রন্ট ক্যামেরা। ফোনটি HyperOS 3 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলে।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে রয়েছে 7560mAh বড় ব্যাটারি এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 100W ফাস্ট চার্জিং ও 27W রিভার্স চার্জিং সাপোর্ট করে। এছাড়া ফোনটিতে Wet Hand Touch 2.0 অর্থাৎ স্ক্রিন‑সেন্সিং ফিচার দেওয়া হয়েছে, যার মাধ্যমে হাতের আঙুল ভেজা থাকলেও ফোনের টাচস্ক্রিন স্বাভাবিকভাবে কাজ করে।

সোর্স: এখানে ক্লিক করুন 

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

আগামী ৮ সেপ্টেম্বর থেকে যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একটি বড় দুঃসংবাদ নিয়ে এসেছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে লাখ লাখ স...

new-img

টাকা দিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে মিলবে যেসব বাড়তি সুবিধা

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। এতদিন বিনামূল্যে মেসেজিং ও কলিং সুবিধা দিয়ে এলেও, এবার ‘হোয়াটসঅ্যাপ প্লাস’...

new-img

Xiaomi Redmi A7 4G স্মার্টফোন ১ মে বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 5200mAh ব্যাটারি এবং UNISOC T7250 প্রসেসর

গত ১ মে ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে Xiaomi Redmi A7 4G স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে UNISOC T7250 প্রসেসর, যা দৈনন্দি...

new-img

OpenAI আনছে নতুন স্মার্টফোন: অ্যাপ ছাড়াই চলবে সব কাজ

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রতিষ্ঠান OpenAI এখন শুধু সফটওয়্যার নিয়েই কাজ করতে চায় না। তারা একটি “AI এজেন্ট ফোন” তৈরির পরিকল্পনা করছে বলে জানা গেছে নতুন এ...

Discussions