Login Now

Login with email

Forgot Password

Xiaomi Redmi Note 15 5G স্মার্টফোন ৬ জানুয়ারি ভারতে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 108MP মাস্টারপিক্সেল প্রাইমারি ক্যামেরা

MobileMaya Team
Publish On: Jan 10,2026 02:00 AM
153

Xiaomi Redmi Note 15 5G স্মার্টফোন ৬ জানুয়ারি ভারতে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 108MP মাস্টারপিক্সেল প্রাইমারি ক্যামেরা

Xiaomi তাদের নতুন মডেল Xiaomi Redmi Note 15 5G স্মার্টফোন ৬ জানুয়ারি ২০২৬ তারিখে ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে 108MP মাস্টারপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে, যা ছবির সব ডিটেইল সম্পূর্ণভাবে ধরে রাখে। ফলে ছবির টেক্সচার, রং এবং আলো-ছায়া আরও পরিষ্কার, উজ্জ্বল ও প্রাণবন্তভাবে ফুটে ওঠে।

নতুন Xiaomi Redmi Note 15 5G স্মার্টফোন ব্যবহার করা হয়েছে 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.77 ইঞ্চির Curved AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লেটি অনেক পাতলা ও উজ্জ্বল, ফলে ছবি এবং ভিডিও আরও পরিষ্কার ও বাস্তবসম্মত দেখায়। চলুন তাহলে জেনে নেওয়া যাক ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম।

হাইলাইটস

  • Xiaomi Redmi Note 15 5G স্মার্টফোনের বডি 7.3mm স্লিম।
  • পাশাপাশি 3200nits Curved AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে ।
  • নতুন এই ফোনে রয়েছে 108MP মাস্টারপিক্সেল প্রাইমারি ক্যামেরা।

Xiaomi Redmi Note 15 5G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টভারতের দামবাংলাদেশে সম্ভাব্য দাম
Xiaomi Redmi Note 15 5G (8GB +128GB)২২,৯৯৯ রূপি৩৫,০০০ টাকা

তথ্য অনুযায়ী, Xiaomi Redmi Note 15 5G স্মার্টফোনটি শক্তিশালী ক্যামেরা এবং স্লিম বডি সহ ভারতের বাজারে লঞ্চ হয়েছে। ফোনের (8GB র‍্যাম+128GB স্টোরেজ) ভেরিয়েন্টের দাম ২২,৯৯৯ রূপি। সেই তুলনায় বাংলাদেশে এই ফোনের আনুমানিক দাম প্রায় ৩৫,০০০ টাকা হতে পারে। ফোনটি আকর্ষণীয় তিনটি কালারে রয়েছে Glacier Blue, Black এবং Mist Purple।

Xiaomi Redmi Note 15 5G ফোনের স্পেসিপিকেশন

নতুন মডেলের Xiaomi Redmi Note 15 5G স্মার্টফোনে দেওয়া হয়েছে 6.77 ইঞ্চির Curved AMOLED ডিসপ্লে, এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 3200nits পিক ব্রাইটনেস এবং (2392 ×1080 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে। এছাড়া দ্রুত ও স্মুথ পারফরম্যান্স প্রদান করার জন্য ফোনটিতে রয়েছে Snapdragon 6 Gen 3 প্রসেসর। 4 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পীড 2.4GHz পর্যন্ত। ফোনটির ওজন 178 গ্রাম এবং বডি 7.3mm স্লিম।

ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 108MP মাস্টারপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8MP আলট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে। এই ক্যামেরা দিয়ে 4K 30fps রেজোলিউশনে ভিডিও রেকর্ড করা যায়। পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে রয়েছে 20MP ফ্রন্ট ক্যামেরা। এছাড়া ফোনটিতে IP65/IP66 রেটিং দেওয়া হয়েছে, যা ধুলোবালি ও পানির ছিটা প্রতিরোধ করতে সক্ষম। ফোনটি Xiaomi HyperOS 2 নির্ভর Android 15 অপারেটিং সিস্টেমে চলে।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে দেওয়া হয়েছে 5520mAh ব্যাটারি এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে রয়েছে 45W ফাস্ট চার্জিং ও 18W রিভার্স চার্জিং। রিয়েলমির দেওয়া তথ্য অনুযায়ী, এই ব্যাটারি ৫ বছর পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্স প্রদান করবে। এছাড়া নিরাপত্তার জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং AI ফেস আনলক।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions