Login Now

Login with email

Forgot Password

Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর এবং IP68/IP69 রেটিং সহ গত 23 অক্টোবর চীনে লঞ্চ হয়েছে Xiaomi Redmi K90 সিরিজের স্মার্টফোন

MobileMaya Team
Publish On: Oct 26,2025 12:24 AM
153

Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর এবং IP68/IP69 রেটিং সহ গত 23 অক্টোবর চীনে লঞ্চ হয়েছে Xiaomi Redmi K90 সিরিজের স্মার্টফোন

শাওমি তাদের নতুন সিরিজ Xiaomi Redmi K90 গত 23 অক্টোবর আনুষ্ঠানিকভাবে চীনের বাজারে লঞ্চ করেছে। কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, এই সিরিজের অধীনে দুইটি মডেল লঞ্চ হয়েছে Xiaomi Redmi K90 এবং Xiaomi Redmi K90 Pro Max ফোনটি বাংলাদেশে লঞ্চের কোন তথ্য পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, এটি খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে আনঅফিসিয়ালি আসতে পারে

নতুন সিরিজের Xiaomi Redmi K90 স্মার্টফোনে 7100mAh ব্যাটারি দেওয়া হয়েছে। অন্যদিকে Xiaomi Redmi K90 Pro Max ফোনে রয়েছে শক্তিশালী 7560mAh ব্যাটারি। এই সিরিজের অধীনে থাকা দুইটি ফোনেই 3 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর ব্যবহার করা হয়েছে। জেনে নিন ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম।

হাইলাইটস

  • Xiaomi Redmi K90 সিরিজে রয়েছে IP68/IP69 রেটিং
  • এই সিরিজে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সাপোর্ট করে।
  • উভয় ফোনে 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড ডিসপ্লে দেওয়া হয়েছে

Xiaomi Redmi K90 সিরিজের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টচীনে দামবাংলাদেশে সম্ভাব্য দাম
Xiaomi Redmi K90 (12GB +256GB)২,৫৯৯ CNY৫০,০০০ টাকা
Xiaomi Redmi K90 Pro Max (12GB +256GB)৩,৯৯৯ CNY৭০,০০০ টাকা

তথ্য অনুয়ায়ী, চীনের বাজারে Xiaomi Redmi K90 স্মার্টফোনের (12GB র‍্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ২,৫৯৯ CNYবাংলাদেশে এর দাম প্রায় ৫০,০০০ টাকা হতে পারে। অন্যদিকে Xiaomi Redmi K90 Pro Max  ফোনের (12GB র‍্যাম+256GB স্টোরেজ) এর দাম ৩,৯৯৯ CNYসেই তুলনায় বাংলাদেশের বাজারে ফোনটির দাম প্রায় ৭০,০০০ টাকার আশেপাশে থাকবে।

Xiaomi Redmi K90 ফোনের স্পেসিফিকেশন

Xiaomi Redmi K90 স্মার্টফোনে 6.59 ইঞ্চির OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 3500 নিটস পিক ব্রাইটনেস এবং120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। শক্তিশালী পারফরম্যান্সের জন্য ফোনটিতে 3 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর যোগ করা হয়েছে। এর সঙ্গে রয়েছে (12GB র‍্যাম + 256GB স্টোরেজ) ভ্যারিয়েন্ট।


স্মার্টফোনের রেয়ারে ট্রিপল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা, 50 MP টেলিফটো ক্যামেরা এবং 8MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে। এই ক্যামেরাতে অটো ফ্ল্যাশ, ফেস ডিটেকশন, টাচ টু ফোকাস ও স্লো মোশনের মতো ফিচার সাপোর্ট করে। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে থাকছে 20MP ফ্রন্ট ক্যামেরা। ফোনটি চারটি আকর্ষণীয় কালারে লঞ্চ হয়েছে Light Purple, Water Blue, White এবং Black

নতুন এই ফোনে 7100mAh ব্যাটারি দেওয়া হয়েছে। দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 100W ফাস্ট চার্জিং এবং 22.5W রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য ফোনটিতে রয়েছে IP68/IP69 রেটিং। ফোনটি HyperOS 3.0 নির্ভর অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টেমে চলবে

Xiaomi Redmi K90 Pro Max ফোনের স্পেসিফিকেশন

নতুন মডেলের Xiaomi Redmi K90 Pro Max স্মার্টফোনে 6.59 ইঞ্চির LTPO অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছেএই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 3500 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। স্মুথ পারফরম্যান্স প্রদান করার জন্য ফোনটিতে রয়েছে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর। 3 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এই চিপসেটটির ক্লক স্পিড 4.6 GHz পর্যন্ত।

Xiaomi Redmi K90 Pro Max স্মার্টফোনে শক্তিশালী 7560mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফলে দৈনন্দিন জীবনে দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা পাওয়া যাবে। দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 100W ফাস্ট চার্জিং, 50W ওয়্যারলেস চার্জিং এবং 22.5W রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। ধুলোবালি ও পানি প্রতিরোধ করার জন্য ফোনটিতে রয়েছে IP68/IP69 রেটিং। ফোনটি HyperOS 3.0 নির্ভর অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টেমে চলে।


ফোনটির রেয়ারে রয়েছে ট্রিপুল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা এবং 50MP পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা এবং 50MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা। সেলফির জন্য ফোনের সামনে থাকছে 32MP ফ্রন্ট ক্যামেরা। ফোনটি আকর্ষণীয় তিনটি কালারে পাওয়া যাচ্ছে Flowing Gold, Denim Blue এবং Blackনতুন এই ফোনে (12GB র‍্যাম+256GB স্টোরেজ) যোগ করা হয়েছে।

সোর্সঃ এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions