Login Now

Login with email

Forgot Password

LTPO অ্যামোলেড ডিসপ্লে এবং 7560mAh ব্যাটারি সহ Xiaomi Redmi K90 Pro Max স্মার্টফোন বাংলাদেশে আনফিসিয়ালি পাওয়া যাচ্ছে

MobileMaya Team
Publish On: Oct 28,2025 12:29 AM
153

LTPO অ্যামোলেড ডিসপ্লে এবং 7560mAh ব্যাটারি সহ Xiaomi Redmi K90 Pro Max স্মার্টফোন বাংলাদেশে আনফিসিয়ালি পাওয়া যাচ্ছে

বাংলাদেশের বাজারে এখন আনঅফিসিয়ালভাবে পাওয়া যাচ্ছে Xiaomi Redmi K90 Pro Max স্মার্টফোন। নতুন এই ফোনে 2.1 চ্যানেল স্পিকার দেওয়া হয়েছে, যা উচ্চ-ফ্রিকোয়েন্সি শব্দ এবং সমৃদ্ধ স্টেরিও সাউন্ড অভিজ্ঞতা বাড়িয়ে দেয়, ফলে এটি সিনেমা, গান ও গেমিংয়ের জন্য বেশ উপযুক্ত।

নতুন মডেলের Xiaomi Redmi K90 Pro Max স্মার্টফোনে শক্তিশালী 7560mAh ব্যাটারি যোগ করা হয়েছে। দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে রয়েছে 100W ফাস্ট চার্জিং, 50W ওয়্যারলেস চার্জিং এবং 22.5W রিভার্স ওয়্যারলেস চার্জিং। চলুন তাহলে জেনে নেওয়া যাক ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম।

হাইলাইটস

  • Redmi K90 Pro Max ফোনে রয়েছে 7560mAh ব্যাটারি।
  • সাথে থাকছে 6.9 ইঞ্চির LTPO অ্যামোলেড ডিসপ্লে।
  • ফোনটিতে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হয়েছে।

Redmi K90 Pro Max ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে দাম
Redmi K90 Pro Max (12GB+256GB)৮৪,৯০০ টাকা (আনঅফিসিয়াল)
Redmi K90 Pro Max (12GB+512GB)৯৪,৯০০ টাকা (আনঅফিসিয়াল)

তথ্য অনুযায়ী, Redmi K90 Pro Max স্মার্টফোন বাংলাদেশে আনফিসিয়ালি দুইটি ভ্যারিয়েন্টে এসেছে। ফোনটির (12GB র‌্যাম + 256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ৮৪,৯০০ টাকা এবং (12GB র‌্যাম + 512 GB স্টোরেজ) এর দাম ৯৪,৯০০ টাকা। ফোনটি আকর্ষণীয় তিনটি কালারে রয়েছে Flowing Gold, Denim Blue এবং Blackনতুন এই স্মার্টফোন বর্তমানে বাংলাদেশের রিটেলার শপগুলোতে পাওয়া যাচ্ছে

Xiaomi Redmi K90 Pro Max ফোনের স্পেসিফিকেশন

Redmi K90 Pro Max স্মার্টফোনে 6.9 ইঞ্চির LTPO অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, (1200x2608 পিক্সেল) রেজোলিউশন এবং 3500 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করেধুলোবালিপানি প্রতিরোধের জন্য ফোনটিতে IP68 রেটিং যোগ করা হয়েছে

স্মুথ পারফরম্যান্সের জন্য ফোনটিতে 3 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার ক্লক স্পিড 3.62 GHz থেকে 4.6 GHz পর্যন্তবর্তমানে ফোনটি বাংলাদেশে (12GB র‍্যাম+256GB স্টোরেজ) এবং (12GB র‍্যাম+512GB স্টোরেজ) ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে


ফোনটিতে শক্তিশালী 7560mAh ব্যাটারি রয়েছেদ্রুত চার্জ করার জন্য এই ফোনে 100W ফাস্টচার্জিং, 50W ওয়্যারলেস চার্জিং এবং 22.5W রিভার্স ওয়্যারলেস চার্জিং দেওয়া হয়েছে। ফোনটি সর্বশেষ Android 16 ভিত্তিক HyperOS 3.0 অপারেটিং সিস্টেমে চলবে।

ফোনটির রেয়ারে রয়েছে ট্রিপুল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা, 50MP পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা এবং 50MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা। পাশাপাশি, ফোনের সামনে থাকছে 32MP ফ্রন্ট ক্যামেরা। সিকিউরিটির জন্য ফোনটিতে আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার ব্যবহার করা হয়েছে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions