Login Now

Login with email

Forgot Password

মাত্র ১০,৯৯৯ টাকা দামে ২০ মার্চ বাংলাদেশের বাজারে লঞ্চ হল Xiaomi Redmi A5 স্মার্টফোন, রয়েছে 5,200mAh ব্যাটারি ও 6.88-ইঞ্চির ডিসপ্লে।

MobileMaya Team
Publish On: Apr 14,2025 12:04 PM
153

মাত্র ১০,৯৯৯ টাকা দামে ২০ মার্চ বাংলাদেশের বাজারে লঞ্চ হল Xiaomi Redmi A5 স্মার্টফোন, রয়েছে 5,200mAh ব্যাটারি ও 6.88-ইঞ্চির ডিসপ্লে।

সম্প্রতি ২০ মার্চ ঢাকায় একটি ইভেন্টে আনুষ্ঠানিকভাবে Redmi A5 এবং Redmi Note 14 Pro লঞ্চ করেছে যেখানে কোম্পানিটি স্মার্টফোনের বাইরে তাদের কিছু গ্যাজেটও প্রদর্শন করেছে। এই ফোনে 4GB RAM,120Hz রিফ্রেস রেট স্ক্রিন এবং 5,200mAh Battery এর মতো উল্লেখযোগ্য ফিচার রয়েছে। Redmi A5 ফোনটি নেক্সট জেনারেশন Unisoc T7250 প্রসেসর সহ বাজারে নিয়ে এসেছে।যা ব্যবহারকারীদের জন্য একটি শক্তিশালী এবং স্মুথ ব্যবহার অভিজ্ঞতা প্রদান করবে।​ চলুন জেনে নেওয়া যাক Xiaomi Redmi A5 ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

বাংলাদেশে Xiaomi Redmi A5 ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

Redmi A5 4G লঞ্চ প্রাইস
6GB RAM + 128GB Storage BDT 10,999(Official)
Xiaomi Redmi A5 ফোনের বর্তমান বাজার মূল্য জানতে ক্লিক করুন

বাংলাদেশে Xiaomi Redmi A5 এর দাম ১০,৯৯৯ টাকা। এই ফোনটিতে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। বর্তমানে বাংলাদেশের বাজারে এই মডেলের মাত্র একটি ফোন ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে। Xiaomi Redmi A5 তার গ্রাহকদের মিডনাইট ব্ল্যাক, স্যান্ডি গোল্ড, লেক গ্রিন এবং ওশান ব্লু এই চারটি রঙে বাজারে এনেছে । ফোনটি Xiaomi এর অফিসিয়াল ব্র্যান্ড শপ, অনুমোদিত দোকান এবং অনলাইন শপ থেকে কেনা যাবে।

Xiaomi Redmi A5 -এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: ৬.৮৮ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে।
  • প্রসেসর: Unisoc T7250, দ্রুত মাল্টিটাস্কিংয়ের জন্য উপযুক্ত।
  • ক্যামেরা: পেছনে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা, সামনে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
  • অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৫ সমর্থিত ।
  • র‍্যাম ও রম: ৪ জিবি/৬৪ জিবি।
  • ব্যাটারি ও চার্জিং: ৫২০০ মিলিঅ্যাম্পিয়ার বিশাল ব্যাটারির সাথে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং।
Xiaomi Redmi A5 ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন

Redmi A5 ফোনটিতে 6.88-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে, যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 32MP রেয়ার ক্যামেরা সেন্সর রয়েছে। জানিয়ে রাখি সাধারণত এই রেঞ্জে 50MP ক্যামেরা থাকতে দেখা যায়। এই ক্যামেরা AI ফিচার সাপোর্ট করে বলে জানানো হয়েছে।


অফিসিয়ালি ভাবে প্রসেসর সম্পর্কে কিছুই জানানো হয়নি, তবে রিপোর্ট থেকে জানা গেছে এই ফোনে Unisoc T7250 চিপসেট ব্যবহার করা হয়েছে । এই LTE প্রসেসরে 2x ARM Cortex-A75 কোর (1.8GHz) + 6x ARM Cortex-A55 কোর (1.6GHz) দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য এই ফোনে Mali-G57 (850MHz) GPU যোগ করা হয়েছে।জানিয়ে রাখি এই প্রসেসরের ক্ষমতা Helio G81 (Redmi A3 Pro) চিপের মতোই এবং Snapdragon 4s Gen 2 (Redmi A4 5G) প্রসেসরের চেয়ে দুর্বল। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,200mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে ।

এই ফোনটি 18W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। তবে ফোনের বক্সে 15W চার্জার দেওয়া হয়েছে। 18W চার্জিং স্পীডের জন্য আলাদাভাবে চার্জার কিনতে হবে।এন্ট্রি লেভেল Redmi A5 4G ফোনটিতে সিকিউরিটি ও আনলকের জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।

সোর্স লিংক: ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

Oppo A6K 4G স্মার্টফোন Snapdragon 685 প্রসেসর এবং 6500mAh বড় ব্যাটারি নিয়ে খুব শীঘ্রই বাংলাদেশে আসতে চলেছে

আকর্ষণীয় ডিজাইন নিয়ে খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে আসতে চলেছে Oppo A6K 4G স্মার্টফোন। লঞ্চের আগেই জেনে নিন ফোনটির সম্ভাব্য স্পেসিফিকেশন ও দাম। ফোনটিতে...

new-img

Infinix Note 60 Pro 5G স্মার্টফোন ৯ মার্চ বাংলাদেশে লঞ্চ হয়েছে : সাথে রয়েছে 144Hz রিফ্রেশ রেট এবং 50MP f/1.59 রেয়ার ক্যামেরা

প্রিমিয়াম ডিজাইন এবং চমৎকার লুক নিয়ে Infinix Note 60 Pro 5G স্মার্টফোন ৯ মার্চ ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হয়েছে। ফোনটিতে ব্যবহার...

new-img

Infinix Note 60 5G স্মার্টফোন Dimensity 7400 Ultimate প্রসেসর ও 144Hz রিফ্রেশ রেট সহ ৯ মার্চ বাংলাদেশে লঞ্চ হয়েছে

Infinix তাদের নতুন মডেল Infinix Note 60 5G স্মার্টফোন ৯ মার্চ ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে 144Hz...

new-img

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির জন্য Vivo X300 Ultra ফোনে যুক্ত হচ্ছে ৪০০ মিমি ও ২০০ মিমি টেলিকনভার্টার লেন্স

Vivo তাদের নতুন Vivo X300 Ultra স্মার্টফোনে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির ক্ষেত্রে বড় পরিবর্তন আনতে যাচ্ছে। অন্যান্য ক্যামেরা-কেন্দ্রিক Ultra স্মার্টফোনের...

Discussions