Login Now

Login with email

Forgot Password

Xiaomi Poco X8 Pro 5G স্মার্টফোন MediaTek Dimensity 8500-Ultra প্রসেসর নিয়ে ১৭ মার্চ গ্লোবাল বাজারে লঞ্চ হয়েছে

MobileMaya Team
Publish On: Mar 18,2026 02:44 PM
153

Xiaomi Poco X8 Pro 5G স্মার্টফোন MediaTek Dimensity 8500-Ultra প্রসেসর নিয়ে ১৭ মার্চ গ্লোবাল বাজারে লঞ্চ হয়েছে

Xiaomi তাদের নতুন মডেল Xiaomi Poco X8 Pro 5G স্মার্টফোন ১৭ মার্চ ২০২৬ তারিখে গ্লোবাল বাজারে লঞ্চ হয়েছে। ফোনটিতে রয়েছে 4 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি MediaTek Dimensity 8500-Ultra প্রসেসর। এটি একটি প্রিমিয়াম মিড-রেঞ্জ চিপসেট, যা ভারী কাজ এবং উচ্চ মানের গেম মাঝারি গ্রাফিক্সে খেলার সময় খুব ভালো পারফরম্যান্স প্রদান করে।

Xiaomi Poco X8 Pro 5G স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে OIS সমর্থিত 50MP Sony রেয়ার ক্যামেরা, যা সাধারণ ক্যামেরার তুলনায় অনেক বেশি পরিষ্কার ছবি তোলা যায় এবং ভিডিও রেকড করা সম্ভব হয়। এছাড়া দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে 6500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। জেনে নিন ফোনটির সম্ভাব্য স্পেসিফিকেশন ও দাম।

হাইলাইটস

  • Xiaomi Poco X8 Pro 5G স্মার্টফোনে রয়েছে AMOLED ডিসপ্লে।
  • সাথে থাকছে MediaTek Dimensity 8500-Ultra (4nm) প্রসেসর।
  • ফোনটিতে ব্যবহার করা হয়েছে 50MP Sony রেয়ার ক্যামেরা।

Xiaomi Poco X8 Pro 5G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে সম্ভাব্য দাম
Xiaomi Poco X8 Pro 5G (8GB+256GB)৫৫,০০০ টাকা

উন্নত প্রসেসর এবং উচ্চ মানের ক্যামেরা নিয়ে Xiaomi Poco X8 Pro 5G স্মার্টফোন গ্লোবাল বাজারে লঞ্চ হয়েছে। বাংলাদেশে এই ফোনের (8GB র‍্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের আনুমানিক দাম প্রায় ৫৫,০০০ টাকা হতে পারে। ফোনটি আকর্ষণীয় তিনটি কালারে রয়েছে Green, White এবং Black।

Xiaomi Poco X8 Pro 5G ফোনের স্পেসিফিকেশন

নতুন মডেলের Xiaomi Poco X8 Pro 5G স্মার্টফোনে রয়েছে 4 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি MediaTek Dimensity 8500-Ultra প্রসেসর, যা ভারী কাজ এবং উচ্চ মানের গেম মাঝারি গ্রাফিক্সে খেলার সময় খুব ভালো পারফরম্যান্স প্রদান করে। এছাড়া ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য ফোনটিতে IP68 রেটিং দেওয়া হয়েছে। ফোনটি Xiaomi HyperOS 3 নির্ভর Andorid 16 অপারেটিং সিস্টেমে চলে।


ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে রয়েছে OIS সাপোর্টেড f/1.5 অ্যাপারচারের 50MP Sony IMX882 প্রাইমারি ক্যামেরা এবং 8MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা। এই ক্যামেরার মাধ্যমে উচ্চ মানের ছবি এবং 4K@60fps রেজোলিউশনে ভিডিও রেকড করা যায়। একইসঙ্গে সেলফির জন্য ফোনের সামনে থাকছে 20MP ফ্রন্ট ক্যামেরা।

ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.59 ইঞ্চির AMOLED ডিসপ্লে, যেখানে 3500nits পিক ব্রাইটনেস, 120Hz রিফ্রেশ রেট এবং (1268x2756 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে। এছাড়া সিকিউরিটির জন্য এই ফোনে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক। ফোনটিতে 5G নেটওয়ার্ক, Wi-Fi 6, Bluetooth 5.4 এবং NFC সাপোর্ট করে। 

দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে 6500mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে রয়েছে 100W ফাস্ট চার্জিং। ফোনটিতে বেশ কিছু AI ফিচার যুক্ত আছে, যেমন Circle to Search, AI Writing, AI Speech Recognition, AI Interpreter এবং AI Search। এই ফিচারগুলো ফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরও সহজ দ্রুত  ও স্মার্ট করে তোলে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions