Login Now

Login with email

Forgot Password

Xiaomi Poco F8 Ultra ফ্ল্যাগশিপ স্মার্টফোন Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ 26 নভেম্বর গ্লোবাল বাজারে লঞ্চ হয়েছে

MobileMaya Team
Publish On: Nov 29,2025 10:27 PM
153

Xiaomi Poco F8 Ultra ফ্ল্যাগশিপ স্মার্টফোন Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ 26 নভেম্বর গ্লোবাল বাজারে লঞ্চ হয়েছে

Xiaomi তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Xiaomi Poco F8 Ultra গত 26 নভেম্বর 2025 তারিখে, গ্লোবাল বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে দ্রুত পারফরম্যান্স নিশ্চিত করতে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হয়েছে, 3 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এই চিপসের ক্লক স্পিড 4.32GHz পর্যন্ত।

Xiaomi Poco F8 Ultra স্মার্টফোনে 6.9 ইঞ্চির Eye-Care AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 3500 nits নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে, ফলে ব্যবহারকারীরা পাবেন দ্রুত ও মসৃণ অভিজ্ঞতা। চলুন এবার জেনে নেওয়া যাক ফোনটির সম্পূর্ণ দাম এবং স্পেসিফিকেশন।

হাইলাইটস

  • Xiaomi Poco F8 Ultra ফোনে রয়েছে 6210mAh ব্যাটারি। 
  • সাথে থাকছে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর।
  • ফোনটিতে 6.9 ইঞ্চির Eye-Care AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। 

Xiaomi Poco F8 Ultra ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে দাম
Xiaomi Poco F8 Ultra (12GB +256GB)১,০০,০০০ টাকা (আনঅফিশিয়াল)

F8 Ultra ফোনটি প্রিমিয়াম ফিচার নিয়ে গ্লোবাল বাজারে এসেছে। ফোনের (12GB র‍্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের আনঅফিশিয়াল দাম প্রায় ১,০০,০০০ টাকা। বাংলাদেশে ফোনটি Blue এবং Black কালারে পাওয়া যাবে। খুব দ্রুতই বাংলাদেশের রিটেলার শপে আনঅফিশিয়াল এই ফোনটি কিনতে পারবেন।

Xiaomi Poco F8 Ultra ফোনের স্পেসিফিকেশন

নতুন Xiaomi Poco F8 Ultra স্মার্টফোনে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হয়েছে। 3 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এই চিপসের ক্লক স্পিড 4.6 GHz পর্যন্ত, ফলে ব্যবহারকারীরা দ্রুত ও স্মুথ পারফরম্যান্স পাবেন। ফোনটিতে রয়েছে 6.9 ইঞ্চির Eye-Care AMOLED ডিসপ্লে, যেখানে 120Hz রিফ্রেশ রেট এবং 3500 nits নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে।


ফটোগ্রাফারদের নজর কারতে ফোনের রেয়ারে ট্রিপল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা, 50MP টেলিফটো ক্যামেরা এবং 50MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে। এই ক্যামেরা দিয়ে হাই-কোয়ালিটির ছবি ও 4K ভিডিও রেকর্ড করা যাবে। পাশাপাশি ফোনের সামনে থাকছে 32MP ফ্রন্ট ক্যামেরা। ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য ফোনটিতে IP68 রেটিং ব্যবহার করা হয়েছে।

Xiaomi Poco F8 Ultra স্মার্টফোন 6210mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিত করে। দ্রুত চার্জ করার জন্য এই ফোন রয়েছে 100W ফাস্ট চার্জিং। ফোনটিতে যুক্ত করা আছে (12GB র‍্যাম+256GB স্টোরেজ)। ফোনটি HyperOS 3 নির্ভর অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টেমে চলে। 

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions