Login Now

Login with email

Forgot Password

হোয়াটসঅ্যাপে বন্ধ করা হচ্ছে ওপেনএআই এবং এআই চ্যাটবট

MobileMaya Team
Publish On: Oct 26,2025 06:38 PM
153

হোয়াটসঅ্যাপে বন্ধ করা হচ্ছে ওপেনএআই এবং এআই চ্যাটবট

অনেক দিন ধরে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা ওপেনএআই, পারপ্লেক্সিটি বা লুজিয়ার মতো এআই চ্যাটবটের মাধ্যমে বিভিন্ন কাজ করে আসছিলেন। তবে আগামী বছর থেকে এসব বটকে আর অফিসিয়ালভাবে সমর্থন করবে না হোয়াটসঅ্যাপ।

২০২৬ সালের ১৫ জানুয়ারি থেকে নতুন নীতিমালা কার্যকর শুরু হবে। তারপর থেকে হোয়াটসঅ্যাপে অন্য কোন প্রতিষ্ঠানের তৈরি সাধারণ এআই চ্যাটবট ব্যবহার করা যাবে না। ফলে ব্যবহারকারীদের খুঁজতে হবে হোয়াটসঅ্যাপের বিকল্প পথ।

মেটা জানিয়েছে, এই নিয়ম শুধু এআই সহকারী বা চ্যাটবটের জন্য প্রযোজ্য হবে। তবে ব্যবসা ও গ্রাহকের নির্দিষ্ট যোগাযোগে ব্যবহৃত গ্রাহকসেবা চ্যাটবটগুলো যেমন হোটেলের বুকিং, সহকারী বা এয়ারলাইনসের ফ্লাইটের তথ্য জানানো চ্যাটবট আগের মতোই চালু থাকবে।

হোয়াটসঅ্যাপ বিজনেস এপিআই মূলত ব্যবসা প্রতিষ্ঠান ও গ্রাহকের মধ্যে যোগাযোগ সহজ করার জন্য তৈরি করা হয়েছিল বলে দাবি মেটার। কিন্তু বর্তমানে অনেক প্রতিষ্ঠান এই সুবিধা ব্যবহার করে সাধারণ কাজের এআই চ্যাটবট চালু করছে, যা হোয়াটসঅ্যাপের মূল পরিকল্পনার বাহিরে।

বিশ্লেষকরা বলেছে, হোয়াটসঅ্যাপে এআই চ্যাটবট বন্ধের পেছনে মূলত বাণিজ্যিক কিছু কারণ রয়েছে। হোয়াটসঅ্যাপ বিজনেস এপিআই মেটার অন্যতম একটি আয়ের উৎস। এখানে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে বার্তার ধরন অনুযায়ী অর্থ প্রদান করতে হয়।

তবে এআই চ্যাটবটের নির্দিষ্ট কোনো মূল্য কাঠামো না থাকায়, ওপেনএআই বা পারপ্লেক্সিটির মতো প্রতিষ্ঠানগুলো ব্যবহারকারীকে অতিরিক্ত সেবা দিলেও এখান থেকে আয় করতে পারছে না মেটা। ফলে নতুন এই নীতিমালা কার্যকর হলে, মেটা নিজের নিয়ন্ত্রণ ও আয়ের কাঠামো আরও মজবুতভাবে নির্ধারণ করতে পারবে।

সোর্স: মেটা

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions