Login Now

Login with email

Forgot Password

এখন থেকে সিম ছাড়া চালানো যাবে না হোয়াটসঅ্যাপ

MobileMaya Team
Publish On: Mar 02,2026 11:52 AM
153

এখন থেকে সিম ছাড়া চালানো যাবে না হোয়াটসঅ্যাপ

সম্প্রীতি অনলাইন যোগাযোগের জনপ্রিয় অ্যাপ হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও সিগন্যাল ব্যবহার করার নিয়মে বড় ধরনের পরিবর্তন আসছে। গতকাল ১ মার্চ ২০২৬ তারিখ থেকে কার্যকর হয়েছে সিম বাইন্ডিং (SIM Binding) নিয়ম। নতুন নিয়ম অনুযায়ী, যে সিম কার্ড দিয়ে অ্যাকাউন্ট খোলা হয়েছে, সেটি যদি ফোনে সক্রিয় না থাকে, তাহলে আর অ্যাপ ব্যবহার করা যাবে না। জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং অনলাইন জালিয়াতি রোধ করার উদ্দেশ্যে ভারত সরকার এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে।

সিম বাইন্ডিং কী?

অনেক ব্যবহারকারীরা এতদিন ফোনে সিম না রেখেও শুধু ওয়াইফাই বা অন্য ডিভাইস ব্যবহার করে হোয়াটসঅ্যাপ চালাতে পারতেন। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী, অ্যাপটি কেবল তখনই কাজ করবে, যখন নিবন্ধিত সিম কার্ডটি শারীরিকভাবে ওই ফোনে উপস্থিত বা সক্রিয় থাকবে। যদি ফোন থেকে সিম কার্ডটি সরিয়ে দেওয়া হয়, তাহলে অ্যাপটি সঙ্গে সঙ্গে কাজ করা বন্ধ করে দেবে।

কেন এই সিদ্ধান্ত ?

জাতীয় নিরাপত্তা রক্ষা এবং বাড়তে থাকা সাইবার জালিয়াতি রোধের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় যোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। অনেক সময় প্রতারকরা অন্যের নম্বর ব্যবহার করে ভুয়া কল বা বার্তা পাঠিয়ে অপরাধ করে। কিন্তু এখন থেকে সিম বাইন্ডিংয়ের কারণে নিশ্চিত হবে যে, অ্যাপটি কেবল প্রকৃত সিম কার্ডধারী ব্যক্তিই ব্যবহার করছেন।

প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর উদ্বেগ

মেটা (Meta) এবং গুগলের মতো বড় ইন্টারনেট কোম্পানিগুলো এই নিয়ম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা জানিয়েছে, এটি প্রযুক্তিগতভাবে কিছুটা জটিল। কারণ অনেক ট্যাবলেট বা ল্যাপটপে সিম কার্ডের জন্য স্লট থাকে না, তাই সেসব ডিভাইসে অ্যাপ চালানো কঠিন হয়ে যাবে। তবে ব্যবহারকারীর সুবিধার চেয়ে জাতীয় নিরাপত্তাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ভারত সরকার।

কম্পিউটার ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম

যারা কম্পিউটারে হোয়াটসঅ্যাপ একাউন্ট ‘লিঙ্কড ডিভাইস’ হিসেবে ব্যবহার করেন, তাদের জন্যও নতুন নিয়মে বাড়তি সতর্কতা রাখা হয়েছে। এখন থেকে প্রতি ৬ ঘণ্টা পর কম্পিউটার থেকে স্বয়ংক্রিয়ভাবে লগ আউট হয়ে যাবে একাউন্ট। তবে পুনরায় ব্যবহার করতে হলে বারবার লগ-ইন করতে হবে।

সোর্স: ভারত সরকার

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions