Login Now

Login with email

Forgot Password

Vivo Y31d স্মার্টফোন আজ ১ মার্চ বাংলাদেশে অফিশিয়ালি লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 7200mAh বড় ব্যাটারি এবং Snapdragon 6s Gen 2 প্রসেসর

MobileMaya Team
Publish On: Mar 01,2026 12:29 PM
153

Vivo Y31d স্মার্টফোন আজ ১ মার্চ বাংলাদেশে অফিশিয়ালি লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 7200mAh বড় ব্যাটারি এবং Snapdragon 6s Gen 2 প্রসেসর

Vivo-এর আসন্ন মডেল Vivo Y31d স্মার্টফোন আজ ১ মার্চ ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে 7200mAh বড় ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা প্রদান করে। পাশাপাশি ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট সমর্থিত 6.75 ইঞ্চির IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে।

Vivo Y31d স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে Snapdragon 6s Gen 2 প্রসেসর, যা দৈনন্দিন কাজ, ভিডিও দেখা, হালকা‑মাঝারি গেম খেলা এবং একসঙ্গে একাধিক অ্যাপ চালানোর ক্ষেত্রে খুব ভালো পারফরম্যান্স দেয়। এছাড়া ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য ফোনটিতে শক্তিশালী IP68/IP69K রেটিং দেওয়া হয়েছে। জেনে নিন ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম

হাইলাইটস

  • Vivo Y31d ফোনে 7200mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে।
  • পাশাপাশি রয়েছে Snapdragon 6s Gen 2 প্রসেসর।
  • ফোনটিতে ব্যবহার করা হয়েছে IP68/IP69K রেটিং।

Vivo Y31d ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে দাম
Vivo Y31d (6GB+128GB)২৪,৯৯৯ টাকা (অফিশিয়াল)
Vivo Y31d (8GB+128GB)২৬,৯৯৯ টাকা (অফিশিয়াল)
Vivo Y31d (8GB+256GB)৩১,৯৯৯ টাকা (অফিশিয়াল)

বাংলাদেশের বাজারে Vivo Y31d স্মার্টফোন তিনটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। ফোনের (6GB র‍্যাম+128GB স্টোরেজ) -এর দাম ২৪,৯৯৯ টাকা, (8GB র‍্যাম+128GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ২৬,৯৯৯ টাকা এবং (8GB র‍্যাম+256GB স্টোরেজ) -এর দাম ৩১,৯৯৯ টাকা। ফোনটি আকর্ষণীয় তিনটি কালারে রয়েছে Festive Red Starlight Grey এবং Glow White। বর্তমানে এই ফোন কোম্পানি অনুমোদিত বাংলাদেশের বিভিন্ন শপে পাওয়া যাচ্ছে।

Vivo Y31d ফোনের স্পেসিফিকেশন

Vivo Y31d স্মার্টফোনে 6.75 ইঞ্চির IPS LCD ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 1250nits পিক ব্রাইটনেস এবং (1570×720 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে। এছাড়া সিকিউরিটির জন্য ফোনটিতে রয়েছে সাইড-মাউন্টেড ক্যাপাসিটিভ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।


দ্রুত ও স্মুথ পারফরম্যান্সের জন্য ফোনটিতে Snapdragon 6s Gen 2 প্রসেসর ব্যবহার করা হয়েছে। 6 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই চিপসের ক্লক স্পীড 1.9 GHz থেকে 2.9 GHz পর্যন্ত। পাশাপাশি ফোনটিতে রয়েছে শক্তিশালী IP68/IP69K রেটিং, যা ধুলোবালি ও পানি প্রতিরোধ করতে সক্ষম। ফোনটি OriginOS 6 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলে।  

ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা এবং 2MP মোনোক্রোম ক্যামেরা ব্যবহার করা হয়েছে। একইসঙ্গে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে থাকছে 8MP ফ্রন্ট ক্যামেরা। ফোনটিতে 4G নেটওয়ার্ক, USB 2.0, Wi-Fi (2.4/5 GHz) এবং Bluetooth 5.1 সাপোর্ট করে।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে 7200mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে রয়েছে 44W ফাস্ট চার্জিং। Vivo-এর অফিশিয়াল সাইট থেকে জানা গেছে, ফোনটিতে 100% চার্জ করলে 27 ঘণ্টা ইউটিউব চলবে, 51.7 ঘণ্টা ভয়েস কলে কথা বলা যাবে এবং 13.2 ঘণ্টা MOBA গেম খেলা যাবে। এছাড়া ব্যাটারি ৬ বছর পর্যন্ত স্থায়ী পারফরম্যান্স দেবে। 

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা: ঝুঁকি এড়াতে এখনি আপডেট করুন

বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি প্রতিষ্ঠান টেক জায়ান্ট গুগল অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য বড় ধরনের নিরাপত্তা সতর্কবার্তা দিয়েছে। ২০২৬ স...

new-img

Vivo Y51 Pro 5G স্মার্টফোন ১১ মার্চ ভারতে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 7200 mAh ব্যাটারি এবং Dimensity 7360 Turbo প্রসেসর

মিড‑রেঞ্জ বাজেট Vivo Y51 Pro 5G স্মার্টফোন ১১ মার্চ ২০২৬ তারিখে ভারতের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হয়েছে। ধারণা করা হচ্ছে, ফোনটি খুব শীঘ্রই বাংলাদেশে আনঅ...

new-img

Tecno Camon 50 Ultra স্মার্টফোন ১২ মার্চ বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 144Hz রিফ্রেশ রেট ও IP69/IP69K রেটিং

প্রিমিয়াম ও স্টাইলিশ ডিজাইন নিয়ে গত ১২ মার্চ ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে Tecno Camon 50 Ultra স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফ...

new-img

Vivo Y11d 4G স্মার্টফোন 6500mAh বড় ব্যাটারি এবং 50MP রেয়ার ক্যামেরা সহ ১২ মার্চ বাংলাদেশের বাজারে লঞ্চ হয়েছে

Vivo তাদের নতুন মডেল Vivo Y11d 4G স্মার্টফোন ১২ মার্চ ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে Unisoc T7225...

Discussions