Login Now

Login with email

Forgot Password

Infinix Note 60 5G Series খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে লঞ্চ হবে: সাথে থাকবে 144Hz রিফ্রেশ রেট এবং 6500mAh বড় ব্যাটারি

MobileMaya Team
Publish On: Mar 03,2026 08:33 PM
153

Infinix Note 60 5G Series খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে লঞ্চ হবে: সাথে থাকবে 144Hz রিফ্রেশ রেট এবং 6500mAh বড় ব্যাটারি

খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে লঞ্চ হতে চলেছে Infinix Note 60 5G Series। ইতিমধ্যে সিরিজের স্পেসিফিকেশন Infinix-এর অফিশিয়াল সাইটে প্রকাশ হয়েছে। জানা গেছে, এই সিরিজে দুইটি ফোন বাজারে আসবে Infinix Note 60 5G এবং Infinix Note 60 Pro 5G। সিরিজটিতে থাকবে 6500mAh বড় ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা প্রদান করবে।

Infinix Note 60 5G Series-এ দেওয়া হবে 144Hz রিফ্রেশ রেট সমর্থিত 6.78 ইঞ্চির LTPS AMOLED ডিসপ্লে, যা দ্রুত স্ক্রল করা, হাই কোয়ালিটির ভিডিও দেখা এবং গেমিং-এর ক্ষেত্রে ব্যবহারকারীকে দেবে রঙিন ভিজ্যুয়াল অভিজ্ঞতা। নতুন এই সিরিজের Infinix Note 60 5G ফোনে থাকবে Dimensity 7400 Ultimate প্রসেসর এবং Infinix Note 60 Pro 5G ফোনটিতে Snapdragon 7s Gen 4 চিপসেট ব্যবহার করা হবে।

হাইলাইটস

  • Infinix Note 60 5G Series-এ ব্যবহার করা হবে 6500mAh বড় ব্যাটারি।
  • সাথে থাকবে Dimensity 7400 Ultimate ও Snapdragon 7s Gen 4 প্রসেসর।
  • এই সিরিজে দেওয়া হবে 144Hz রিফ্রেশ রেট সমর্থিত LTPS AMOLED ডিসপ্লে।

Infinix Note 60 5G Series- এর দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে সম্ভাব্য দাম
Infinix Note 60 5G (8GB+256GB)৪৪,৯৯৯ টাকা
Infinix Note 60 Pro 5G (8GB+256GB)৪৯,৯৯৯ টাকা

জানা গেছে, Infinix Note 60 5G Series-এর অধীনে থাকা Infinix Note 60 5G ফোনটি (8GB র‍্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টে লঞ্চ হবে, যার দাম ৪৪,৯৯৯ টাকা এবং Infinix Note 60 Pro 5G স্মার্টফোন (8GB র‍্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টে আসবে। এর দাম হবে ৪৯,৯৯৯ টাকা। এছাড়া Note 60 5G ফোন Fizz Blue, Midnight Black ও Mist Titanium কালার এবং Note 60 Pro 5G ফোনটি Deep Ocean Blue, Mist Titanium ও Solar Orange কালারে ডিজাইন করা হবে। সম্প্রীতি এই সিরিজের প্রি-অর্ডার ১ মার্চ থেকে শুরু হয়েছে এবং এটি চলবে ৫ মার্চ পর্যন্ত। প্রি-অর্ডার করা গ্রাহকদের জন্য উপহার হিসেবে থাকবে Umbrella, Backpack এবং MagPower।

Infinix Note 60 5G ফোনের স্পেসিফিকেশন

Infinix Note 60 5G স্মার্টফোনে ব্যবহার করা হবে 6.78 ইঞ্চির LTPS AMOLED ডিসপ্লে, যেখানে 144Hz রিফ্রেশ রেট, 4500nits পিক ব্রাইটনেস এবং (1208x2644 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করবে। এই স্ক্রিনে থাকবে Corning Gorilla Glass 7i প্রোটেকশন, যা দৈনন্দিন ব্যবহারের সময় পড়ে যাওয়া বা ক্ষতির হাত থেকে স্ক্রিনকে ভালোভাবে সুরক্ষিত রাখবে।

দ্রুত ও স্মুথ পারফরম্যান্সের জন্য ফোনটিতে Dimensity 7400 Ultimate প্রসেসর দেওয়া হবে। 4 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই চিপসের ক্লক স্পীড 2.0 GHz থেকে 2.6 GHz পর্যন্ত। এছাড়া সিকিউরিটির জন্য ফোনটিতে ব্যবহার করা হবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটি XOS 16 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলবে এবং এতে থাকবে ৩ বছরের OS আপডেট ও ৫ বছরের নিরাপত্তা আপডেট।

ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে OIS সমর্থিত f/1.59 অ্যাপার্চারের 50MP প্রাইমারি ক্যামেরা এবং 8MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হবে। পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে থাকবে 13MP ফ্রন্ট ক্যামেরা। উভয় ক্যামেরা দিয়ে 4K@30FPS রেজোলিউশনে ভিডিও রেকড করা যাবে।

ফোনটিতে দেওয়া হবে 6500mAh বড় ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা দেবে। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য এই ফোনে থাকবে 45W ফাস্ট চার্জিং, 30W ওয়্যারলেস চার্জিং এবং 10W রিভার্স চার্জিং। জানা গেছে, ফোনের ব্যাটারিতে 54 মিনিটে 100% চার্জ করা যাবে এবং 6 বছর পর্যন্ত স্থায়ী পারফরম্যান্স প্রদান করবে।

ধুলোবালি ও পানির ছিটা প্রতিরোধের জন্য Infinix Note 60 5G স্মার্টফোনে IP64 রেটিং দেওয়া হবে। পাশাপাশি ফোনটিতে Infinix AI ফিচার যুক্ত করা হবে, যা ফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরও সহজ, দ্রুত ও স্মার্ট করে তুলবে। সাথে থাকবে One-Tap Button। এর মাধ্যমে একবার ট্যাপ করে একসাথে একাধিক কাজ সম্ভব হবে। ফোনটিতে Bluetooth 5.4, NFC এবং Wi-Fi 802.11 a/b/g/n/ac সাপোর্ট করবে।

Infinix Note 60 Pro 5G ফোনের স্পেসিফিকেশন

Infinix Note 60 Pro 5G স্মার্টফোনে 6.78 ইঞ্চির LTPS AMOLED ডিসপ্লে দেওয়া হবে, যেখানে 4500nits পিক ব্রাইটনেস, (1208x2644 পিক্সেল) রেজোলিউশন এবং 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এই স্ক্রিনে থাকবে Corning Gorilla Glass 7i প্রোটেকশন, যা দৈনন্দিন ব্যবহারের সময় ছোটখাটো ধাক্কা, পড়ে যাওয়া বা ক্ষতির হাত থেকে স্ক্রিনকে ভালোভাবে সুরক্ষিত রাখবে।

শক্তিশালী পারফরম্যান্সের জন্য ফোনটিতে ব্যবহার করা হবে 4 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি Snapdragon 7s Gen 4 অক্টা-কোর প্রসেসর। এছাড়া ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য ফোনে IP64 রেটিং দেওয়া হবে। ফোনটি XOS 16 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলবে এবং এতে থাকবে ৩ বছরের OS আপডেট ও ৫ বছরের সিকিউরিটি আপডেট।

ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে OIS সমর্থিত f/1.59 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি ক্যামেরা এবং 8MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হবে। পাশাপাশি সেলফির জন্য ফোনের সামনে 13MP ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হবে। উভয় ক্যামেরা দিয়ে 4K@30FPS রেজোলিউশনে ভিডিও রেকড করা যাবে। ফোনটিতে Bluetooth 5.4, NFC এবং Wi-Fi 802.11 a/b/g/n/ac সাপোর্ট করবে।

Infinix Note 60 Pro 5G স্মার্টফোনে থাকবে 6500mAh বড় ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা দেবে। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 90W ফাস্ট চার্জিং, 30W ওয়্যারলেস চার্জিং, 7.5W রিভার্স চার্জিং এবং 5W ওয়্যারলেস রিভার্স চার্জিং দেওয়া হবে। জানা গেছে, ফোনের ব্যাটারি 6 বছর পর্যন্ত স্থায়ী পারফরম্যান্স দেবে। 

ধুলোবালি ও পানির ছিটা প্রতিরোধের জন্য ফোনটিতে থাকবে IP64 রেটিং। ফোনটিতে 

One-Tap Button ও Infinix AI ফিচার যুক্ত করা হবে, যার মাধ্যমে একবার ট্যাপ করে একসাথে একাধিক কাজ সম্ভব হবে এবং ফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরও সহজ, দ্রুত ও স্মার্ট করে তুলবে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

আগামী ৮ সেপ্টেম্বর থেকে যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একটি বড় দুঃসংবাদ নিয়ে এসেছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে লাখ লাখ স...

new-img

টাকা দিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে মিলবে যেসব বাড়তি সুবিধা

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। এতদিন বিনামূল্যে মেসেজিং ও কলিং সুবিধা দিয়ে এলেও, এবার ‘হোয়াটসঅ্যাপ প্লাস’...

new-img

Xiaomi Redmi A7 4G স্মার্টফোন ১ মে বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 5200mAh ব্যাটারি এবং UNISOC T7250 প্রসেসর

গত ১ মে ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে Xiaomi Redmi A7 4G স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে UNISOC T7250 প্রসেসর, যা দৈনন্দি...

new-img

OpenAI আনছে নতুন স্মার্টফোন: অ্যাপ ছাড়াই চলবে সব কাজ

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রতিষ্ঠান OpenAI এখন শুধু সফটওয়্যার নিয়েই কাজ করতে চায় না। তারা একটি “AI এজেন্ট ফোন” তৈরির পরিকল্পনা করছে বলে জানা গেছে নতুন এ...

Discussions