আগামী ৩ মার্চ ২০২৬ তারিখে itel তাদের নতুন মডেল itel A200 Plus 4G স্মার্টফোন বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ করতে যাচ্ছে। লঞ্চের আগেই কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে ফোনটির বেশ কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ করা হয়েছে। জানা গেছে, এই ফোনে থাকবে 6000mAh ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করবে।
itel A200 Plus 4G স্মার্টফোনে দেওয়া হবে 120Hz রিফ্রেশ রেট সমর্থিত 6.75 ইঞ্চির IPS LCD ডিসপ্লে। এটি দৈনন্দিন ব্যবহার, ফেসবুক–ইউটিউব দেখা, ইন্টারনেট ব্রাউজিং এবং হালকা গেম খেলার ক্ষেত্রে বেশ ভালো ও মসৃণ অভিজ্ঞতা দেবে। এছাড়া ধুলোবালি ও পানির ছিটা প্রতিরোধ করার জন্য ফোনটিতে থাকবে IP65 রেটিং।
হাইলাইটস
- itel A200 Plus 4G ফোনে থাকবে 6000mAh ব্যাটারি।
- পাশাপাশি 120Hz রিফ্রেশ রেট সমর্থিত ডিসপ্লে দেওয়া হবে।
- ফোনটিতে ব্যবহার করা হবে Unisoc T7250 প্রসেসর।
itel A200 Plus 4G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট
| ভ্যারিয়েন্ট | বাংলাদেশে সম্ভাব্য দাম |
| itel A200 Plus 4G (4GB+128GB) | ১২,০০০ টাকা |
বড় ব্যাটারি এবং ভালো রিফ্রেশ রেট সহ itel A200 Plus 4G স্মার্টফোন বাংলাদেশের বাজারে লঞ্চ হবে। ফোনের (4GB র্যাম+128GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের আনুমানিক দাম প্রায় ১২,০০০ টাকা হতে পারে। ফোনটি আকর্ষণীয় চারটি কালারে বাজারে আসবে Comet Orange, Nightly Blue, Meteor Titanium এবং Aura White।
itel A200 Plus 4G ফোনের স্পেসিফিকেশন
নতুন মডেলের itel A200 Plus 4G স্মার্টফোনে থাকবে 6.75 ইঞ্চির IPS LCD ডিসপ্লে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং (720x1600 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করবে। এছাড়া পারফরম্যান্সের জন্য ফোনটিতে ব্যবহার করা হবে Unisoc T7250 প্রসেসর। 12 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পীড 1.6 GHz থেকে 1.8 GHz পর্যন্ত।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে 6000mAh ব্যাটারি দেওয়া হবে এবং এতে চার্জ করার জন্য থাকবে 18W ফাস্ট চার্জিং। পাশাপাশি ফোনটিতে ব্যবহার করা হবে IP65 রেটিং, যা ধুলোবালি ও পানির ছিটা প্রতিরোধ করতে সক্ষম হবে। ফোনটিতে Wi-Fi 5, Bluetooth 5.0 এবং USB চার্জিং সাপোর্ট করবে।
ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে LED ফ্ল্যাশ সহ 13MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে। এতে থাকবে AI Fusion ক্যামেরা সিস্টেম ফিচার, যার মাধ্যমে ছবি আরও পরিষ্কার ও সুন্দর হবে। সেলফির জন্য ফোনের সামনে ব্যবহার করা হবে 5MP ফ্রন্ট ক্যামেরা। এছাড়া ছাড়া সিকিউরিটির জন্য ফোনটিতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে।
ফোনটিতে যুক্ত করা হবে 2km UltraLink Free Call ফিচার, যার মাধ্যমে মোবাইলে নেটওয়ার্ক না থাকলেও প্রায় ২ কিলোমিটার দূরত্বের মধ্যে অন্য ডিভাইসের সঙ্গে বিনামূল্যে সরাসরি কথা বলা যাবে। সাথে থাকবে itel Al ফিচার, এটি দৈনন্দিন কাজকে আরও সহজ ও সুবিধাজনক করে তুলবে।
সোর্স: এখানে ক্লিক করুন