Login Now

Login with email

Forgot Password

Walton XANON X50 স্মার্টফোন 64MP Sony IMX782 ক্যামেরা এবং LTPS AMOLED ডিসপ্লে সহ ৯ ফেব্রুয়ারি বাংলাদেশে লঞ্চ হয়েছে

MobileMaya Team
Publish On: Feb 10,2026 02:46 PM
153

Walton XANON X50 স্মার্টফোন 64MP Sony IMX782 ক্যামেরা এবং LTPS AMOLED ডিসপ্লে সহ ৯ ফেব্রুয়ারি বাংলাদেশে লঞ্চ হয়েছে

Walton XANON X50 স্মার্টফোন ৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে ব্যবহার করা হয়েছে 64MP Sony IMX782 ক্যামেরা, যা খুব সহজেই ফটোগ্রাফারদের নজর কাড়বে। এছাড়া দীর্ঘ সময় ব্যবহারের জন্য এই ফোনে রয়েছে 6300mAh আল্ট্রা-লার্জ সিলিকন-কার্বন ব্যাটারি।

Walton-এর আসন্ন মডেল Walton XANON X50 স্মার্টফোনে 120Hz রিফ্রেশ রেট সমর্থিত LTPS AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটি Dido OS ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলে। জেনে নিন ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং বাংলাদেশে অফিশিয়াল দাম।

হাইলাইটস

  • Walton XANON X50 ফোনে রয়েছে LTPS AMOLED ডিসপ্লে।
  • সাথে থাকছে 6300mAh আল্ট্রা-লার্জ সিলিকন-কার্বন ব্যাটারি।
  • ফোনটিতে 64MP Sony IMX782 ক্যামেরা ব্যবহার করা হয়েছে।

Walton XANON X50 ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে দাম

Walton XANON X50 (16GB+256GB)

৩০,৯৯৯ টাকা (অফিশিয়াল)

তথ্য অনুযায়ী, বাংলাদেশের বাজারে Walton XANON X50 স্মার্টফোন শুধুমাত্র একটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। ফোনের (16GB র‍্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ৩০,৯৯৯ টাকা। ফোনটি আকর্ষণীয় তিনটি কালারে রয়েছে Desert Gold, Midnight Blue, Pacific Blue। বর্তমানে এই ফোন কোম্পানি অনুমোদিত বাংলাদেশের বিভিন্ন শপে পাওয়া যাচ্ছে।

Walton XANON X50 ফোনের স্পেসিফিকেশন

নতুন মডেলের Walton XANON X50 স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চির LTPS AMOLED ডিসপ্লে, যেখানে 1000nits পিক ব্রাইটনেস এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই স্ক্রিনে Panda MN228 Glass প্রটেকশন রয়েছে। পাশাপাশি ধুলোবালি ও পানি প্রতিরোধ করার জন্য ফোনটিতে IP68 রেটিং দেওয়া হয়েছে।

ফোনটিতে রয়েছে Mediatek Helio G100 প্রসেসর। 6 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পীড 2.2 GHz পর্যন্ত, যা দৈনন্দিন ব্যবহার ও হালকা গেমিং-এর ক্ষেত্রে ভালো পারফরম্যান্স প্রদান করে। ফোনটি Dido OS ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলে।

ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে ট্রিপুল LED ফ্ল্যাশ সহ 64MP Sony IMX782 প্রাইমারি ক্যামেরা, 8MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 0.08MP অক্সিলারি লেন্স দেওয়া হয়েছে। পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে ব্যবহার করা হয়েছে 32MP ফ্রন্ট ক্যামেরা, যা দিয়ে ভালো মানের সেলফি ও ভিডিও তোলা যায়।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে 6300mAh আল্ট্রা-লার্জ সিলিকন-কার্বন ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে রয়েছে 33W ফাস্ট চার্জিং। ফোনটিতে USB চার্জিং পোর্ট, Bluetooth 5.2 এবং Wi-Fi 5  সাপোর্ট করে।

ফোনটিতে বেশ কিছু AI ফিচার রয়েছে, যেমন AI Smart Services (AI Floating Ball, AI Agents, AI Pet, AI Translate, AI Memory, AI Call Summery, AI Text Assistant, AI Picture Editing, Simple Sketches to Art, AI Wallpaper Creation, AI Circle Search, Handwritten Calculation)। এই ফিচারগুলো ব্যবহারকারীর কাজকে আরো সহজ, দ্রুত ও স্মার্ট করে তোলে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

Vivo X300s স্মার্টফোন 200MP রেয়ার ক্যামেরা এবং Dimensity 9500 প্রসেসর নিয়ে ৩০ মার্চ চীনের বাজারে লঞ্চ হয়েছে

Vivo তাদের নতুন মডেল Vivo X300s স্মার্টফোন ৩০ মার্চ ২০২৬ তারিখে চীনের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে ব্যবহার করা হয়েছে OIS সাপো...

new-img

Vivo X300 Ultra স্মার্টফোন 30 মার্চ চীনে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 200MP রেয়ার ক্যামেরা ও Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর

চমৎকার ডিজাইন এবং শক্তিশালী ফিচার নিয়ে ৩০ মার্চ ২০২৬ তারিখে চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে Vivo X300 Ultra স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে র...

new-img

স্যামসাং আনল উইন্ডোজের জন্য নতুন ব্রাউজার

স্যামসাং প্রথমবারের মতো উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য ওয়েব ব্রাউজার উন্মুক্ত করেছে। আগে এটি শুধু স্যামসাং স্মার্টফোনে ব্যবহার করা যেত, এবার কম্পিউটা...

new-img

স্মার্টফোনে নতুন Android 17 ভার্সন উন্মোচন করল গুগল

প্রযুক্তির দুনিয়ায় পরিবর্তনের গতি সবসময়ই খুব দ্রুত। আজ যা নতুন, কাল তা দেখতে দেখতে পুরনো হয়ে যায়। বিশেষ করে ফোনের অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে এই...

Discussions