Login Now

Login with email

Forgot Password

Vivo Y51 Pro 5G স্মার্টফোন ১১ মার্চ ভারতে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 7200 mAh ব্যাটারি এবং Dimensity 7360 Turbo প্রসেসর

MobileMaya Team
Publish On: Mar 14,2026 09:31 PM
153

Vivo Y51 Pro 5G স্মার্টফোন ১১ মার্চ ভারতে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 7200 mAh ব্যাটারি এবং Dimensity 7360 Turbo প্রসেসর

মিড‑রেঞ্জ বাজেট Vivo Y51 Pro 5G স্মার্টফোন ১১ মার্চ ২০২৬ তারিখে ভারতের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হয়েছে। ধারণা করা হচ্ছে, ফোনটি খুব শীঘ্রই বাংলাদেশে আনঅফিশিয়ালি আসতে পারে। ফোনটিতে রয়েছে 7200 mAh বড় ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করে। 

Vivo Y51 Pro 5G স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে Dimensity 7360 Turbo প্রসেসর। এটি দৈনন্দিন কাজ যেমন সোশ্যাল মিডিয়া, ব্রাউজিং, ভিডিও দেখা, মেসেজিং ও মাল্টিটাস্কিংয়ে খুব ভালো পারফরম্যান্স প্রদান করে। পাশাপাশি ফোনটিতে রয়েছে 50MP AI রেয়ার ক্যামেরা। চলুন এবার জেনে নেওয়া যাক ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম।

হাইলাইটস

  • Vivo Y51 Pro 5G ফোনে রয়েছে 7200 mAh বড় ব্যাটারি।
  • পাশাপাশি Dimensity 7360 Turbo  প্রসেসর দেওয়া হয়েছে।
  • ফোনটিতে ব্যবহার করা হয়েছে 50MP AI রেয়ার ক্যামেরা।

Vivo Y51 Pro 5G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টভারতে দামবাংলাদেশে সম্ভাব্য দাম
Vivo Y51 Pro 5G (8GB+128GB)২৪,৯৯৯ রূপি২৫,০০০ টাকা

শক্তিশালী প্রসেসর এবং বড় ব্যাটারি সহ Vivo Y51 Pro 5G স্মার্টফোন ভারতের বাজারে লঞ্চ হয়েছে। ফোনের (8GB র‍্যাম+128GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ২৪,৯৯৯ রূপি। সেই তুলনায় বাংলাদেশে এই ফোনের আনুমানিক দাম প্রায় ২৫,০০০ টাকা হতে পারে। ফোনটি আকর্ষণীয় দুইটি কালারে রয়েছে Festive Red এবং Noble Gold।

Vivo Y51 Pro 5G ফোনের স্পেসিফিকেশন

নতুন মডেলের Vivo Y51 Pro 5G স্মার্টফোনে রয়েছে Dimensity 7360 Turbo প্রসেসর। 4 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পীড 2.0 GHz থেকে 2.5 GHz পর্যন্ত। এছাড়া ফোনটিতে IP68 /IP69 রেটিং দেওয়া হয়েছে, যা ধুলোবালি প্রতিরোধ করে এবং 1.5 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত ব্যবহারের সুবিধা দেয়। ফোনটি OriginOS 6 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলে।

ফোনটিতে রয়েছে 7200 mAh বড় ব্যাটারি এবং AI Sleep Mode, যা ব্যাকগ্রাউন্ডে চলা অপ্রয়োজনীয় অ্যাপগুলোকে নিয়ন্ত্রণ করে এবং ব্যাটারির খরচ কমিয়ে দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করতে সাহায্য করে। পাশাপাশি দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 44W ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে। ফোনটিতে USB 2.0 চার্জিং, Wi-Fi 2.4 GHz / 5 GHz এবং Bluetooth 5.4 সাপোর্ট করে।


Vivo Y51 Pro 5G ফোনের রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 50MP AI প্রাইমারি ক্যামেরা এবং 2MP সেকেন্ডারি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এই কামেরাতে AI Image Processing, AI UHD Enhancement এবং AI Erase ফিচার রয়েছে, যার মাধ্যমে পরিস্কার ছবি তোলা যায় এবং 4K রেজোলিউশনে ভিডিও রেকর্ড করা সম্ভব হয়। পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে থাকছে 8MP ফ্রন্ট ক্যামেরা।

ফোনটিতে 6.75 ইঞ্চির IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120 Hz রিফ্রেশ রেট এবং 1250nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। পাশাপাশি ফোনটিতে যুক্ত আছে AI SuperLink এবং Smart AI ফিচার, যা দুর্বল নেটওয়ার্ক এলাকায়ও সিগন্যালকে আরও স্থিতিশীল রাখতে সাহায্য করে এবং ফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরও সহজ দ্রুত ও স্মার্ট করে তোলে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions