Login Now

Login with email

Forgot Password

Vivo Y11d 4G স্মার্টফোন 6500mAh বড় ব্যাটারি এবং 50MP রেয়ার ক্যামেরা সহ ১২ মার্চ বাংলাদেশের বাজারে লঞ্চ হয়েছে

MobileMaya Team
Publish On: Mar 12,2026 02:13 PM
153

Vivo Y11d 4G স্মার্টফোন 6500mAh বড় ব্যাটারি এবং 50MP রেয়ার ক্যামেরা সহ ১২ মার্চ বাংলাদেশের বাজারে লঞ্চ হয়েছে

Vivo তাদের নতুন মডেল Vivo Y11d 4G স্মার্টফোন ১২ মার্চ ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে Unisoc T7225 প্রসেসর, যা দৈনন্দিন কাজ যেমন সোশ্যাল মিডিয়া ব্যবহার, ইন্টারনেট ব্রাউজিং, ভিডিও স্ট্রিমিং, অনলাইন ক্লাস এবং হালকা গেমিংয়ে খুব ভালো পারফরম্যান্স দেয়।

Vivo Y11d 4G স্মার্টফোনে 6500mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে, যা একটানা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করে। এছাড়া ফোনটিতে ব্যবহার করা হয়েছে 120Hz রিফ্রেশ রেট সমর্থিত IPS LCD ডিসপ্লে। চলুন তাহলে জেনে নেওয়া যাক ফোনের স্পেসিফিকেশন ও দাম সম্পর্কে বিস্তারিত।

হাইলাইটস

  • Vivo Y11d 4G ফোনে রয়েছে 50MP রেয়ার ক্যামেরা।
  • সাথে থাকছে ধুলোবালি প্রতিরোধী IP65 রেটিং।
  • ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6500mAh বড় ব্যাটারি।

Vivo Y11d 4G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে দাম
Vivo Y11d 4G (4GB+128GB)১৬,৯৯৯ টাকা (অফিশিয়াল)

বড় ব্যাটারি এবং উন্নত রিফ্রেশ রেট সহ Vivo Y11d 4G স্মার্টফোন বাংলাদেশের বাজারে শুধুমাত্র একটি ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে। ফোনের (4GB র‍্যাম+128GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ১৬,৯৯৯ টাকা। ফোনটি আকর্ষণীয় দুইটি কালারে রয়েছে Summit Platinum এবং Voyage Black। বর্তমানে এই ফোন কোম্পানি অনুমোদিত বাংলাদেশের বিভিন্ন শপে পাওয়া যাচ্ছে।

Vivo Y11d 4G ফোনের স্পেসিফিকেশন

নতুন মডেলের Vivo Y11d 4G স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 6.74 ইঞ্চির IPS LCD ডিসপ্লে, যেখানে 120Hz রিফ্রেশ রেট এবং 1200 nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়া দ্রুত ও স্মুথ পারফরম্যান্সের জন্য ফোনটিতে রয়েছে Unisoc T7225 প্রসেসর। 12 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই চিপসের ক্লক স্পীড 1.8 GHz পর্যন্ত। ফোনটি OriginOS 6 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলে।


ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা এবং 0.08 MP সেকেন্ডারি সেন্সর ব্যবহার করা হয়েছে। পাশাপাশি সেলফির জন্য ফোনের সামনে থাকছে 5MP ফ্রন্ট ক্যামেরা। ফোনটিতে Wi-Fi 2.4 GHz / 5 GHz, USB 2.0 চার্জিং, Bluetooth 5.2 এবং FM সাপোর্ট করে।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে 6500mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে রয়েছে 44W ফাস্ট চার্জিং। জানা গেছে, ফোনের ব্যাটারি ৫ বছর পর্যন্ত স্থায়ী পারফরম্যান্স প্রদান করবে এবং 80 মিনিটে 1% থেকে 100% পর্যন্ত চার্জ করা সম্ভব হবে। এছাড়া ধুলোবালি ও পানির ছিটা প্রতিরোধের জন্য ফোনে থাকছে IP65 রেটিং।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

জিমেইলে আসছে বড় নিরাপত্তা আপডেট: মোবাইলেও থাকবে শক্তিশালী এনক্রিপশন সুবিধা

গুগল তাদের জনপ্রিয় ইমেইল প্ল্যাটফর্ম জিমেইলে একটি গুরুত্বপূর্ণ নতুন পরিবর্তন এনেছে। এখন থেকে শুধু কম্পিউটার নয়, অ্যান্ড্রয়েড ও আইওএস ফোনেও এন্ড-টু-এন্...

new-img

Tecno Spark 50 4G স্মার্টফোন ১০ এপ্রিল বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 7000mAh বড় ব্যাটারি এবং 120Hz রিফ্রেশ রেট

বাজেট ফ্রেন্ডলির মধ্যে উন্নত মানের ফিচার নিয়ে Tecno Spark 50 4G স্মার্টফোন ১০ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে। তথ্য অনুযায়ী,...

new-img

Tecno Spark 50 5G স্মার্টফোন Dimensity 6400 প্রসেসর এবং 6500mAh বড় ব্যাটারি নিয়ে ১০ এপ্রিল বাংলাদেশে লঞ্চ হয়েছে

Tecno তাদের চমৎকার ডিজাইনের Tecno Spark 50 5G স্মার্টফোন ১০ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6...

new-img

Vivo V70 FE 5G স্মার্টফোন 200MPরেয়ার ক্যামেরা এবং 7000mAh বড় ব্যাটারি সহ ৯ এপ্রিল বাংলাদেশের বাজারে লঞ্চ হয়েছে

Vivo তাদের নতুন মডেল Vivo V70 FE 5G স্মার্টফোন ৯ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে ব্যবহার করা হয়েছে...

Discussions