Login Now

Login with email

Forgot Password

Vivo Y05 4G স্মার্টফোন 6500mAh বড় ব্যাটারি ও 120Hz রিফ্রেশ রেট সহ ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশে লঞ্চ হয়েছে: মূল্য মাত্র ১৩,৯৯৯ টাকা

MobileMaya Team
Publish On: Feb 23,2026 10:55 AM
153

Vivo Y05 4G স্মার্টফোন 6500mAh বড় ব্যাটারি ও 120Hz রিফ্রেশ রেট সহ ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশে লঞ্চ হয়েছে: মূল্য মাত্র ১৩,৯৯৯ টাকা

গত ১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে Vivo-এর আসন্ন মডেল Vivo Y05 4G স্মার্টফোন বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে। বাজেট ফ্রেন্ডলি এই ফোনের ডিজাইন সুন্দর, আধুনিক ও স্টাইলিশ। ফোনটিতে রয়েছে 6500mAh বড় ব্যাটারি, যা একটানা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা প্রদান করে। 

Vivo Y05 4G স্মার্টফোনে 120Hz রিফ্রেশ রেট সমর্থিত 6.74 ইঞ্চির IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ওয়েব ব্রাউজিং, অ্যাপ ব্যবহার এবং ভিডিও দেখার সময় খুব ভালো পারফরম্যান্স দেয়। চলুন এবার জেনে নেওয়া যাক ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন ও বাংলাদেশে অফিশিয়াল দাম।

হাইলাইটস

  • Vivo Y05 4G ফোনে রয়েছে 120Hz রিফ্রেশ রেট।
  • সাথে থাকছে Unisoc T7225 (12 nm) প্রসেসর ।
  • ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6500mAh বড় ব্যাটারি।

Vivo Y05 4G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে দাম
Vivo Y05 4G (4GB+64GB)১৩,৯৯৯ টাকা (অফিশিয়াল)
Vivo Y05 4G (4GB+128GB)১৪,৯৯৯ টাকা (অফিশিয়াল)

বড় ব্যাটারি এবং ভালো রিফ্রেশ রেট সহ বাংলাদেশের বাজারে Vivo Y05 4G স্মার্টফোন দুইটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। ফোনের (4GB র‍্যাম+64GB স্টোরেজ)-এর দাম ১৩,৯৯৯ টাকা এবং (4GB র‍্যাম+128GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ১৪,৯৯৯ টাকা। ফোনটি আকর্ষণীয় তিনটি কালারে রয়েছে Black, Haze Blue এবং Summit Platinum। বর্তমানে এই ফোন কোম্পানি অনুমোদিত বিভিন্ন শপ ও শোরুমে পাওয়া যাচ্ছে।

Vivo Y05 4G ফোনের স্পেসিফিকেশন

নতুন মডেলের Vivo Y05 4G স্মার্টফোনে রয়েছে 6.74 ইঞ্চির IPS LCD ডিসপ্লে, যেখানে 120Hz রিফ্রেশ রেট এবং 1200nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়া পারফরম্যান্সের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে Unisoc T7225 প্রসেসর। 12 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পীড 1.6 GHz থেকে 1.8GHz পর্যন্ত। ফোনটি OriginOS 6.0 নির্ভর Android 16 অপারেটিং সিস্টেমে চলে।


ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে LED ফ্ল্যাশ সহ 8MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে এবং সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে রয়েছে 5MP ফ্রন্ট ক্যামেরা। এছাড়া ফোনটিতে ব্যবহার করা হয়েছে IP65 রেটিং, যা ধুলোবালি ও পানির ছিটা প্রতিরোধ করতে সক্ষম।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে 6500mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং চার্জ করার জন্য এই ফোনে রয়েছে 15W কুইক চার্জিং। ফোনটিতে Wi-Fi 5, 4G নেটওয়ার্ক, Bluetooth 5.2, USB চার্জিং এবং 3.5mm হেডফোন জ্যাক সাপোর্ট করে। এছাড়া নিরাপত্তার জন্য ফোনটিতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে।

সোর্স: এখানে ক্লিক করুন 

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

Tecno Spark 50 4G স্মার্টফোন ১০ এপ্রিল বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 7000mAh বড় ব্যাটারি এবং 120Hz রিফ্রেশ রেট

বাজেট ফ্রেন্ডলির মধ্যে উন্নত মানের ফিচার নিয়ে Tecno Spark 50 4G স্মার্টফোন ১০ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে। তথ্য অনুযায়ী,...

new-img

Tecno Spark 50 5G স্মার্টফোন Dimensity 6400 প্রসেসর এবং 6500mAh বড় ব্যাটারি নিয়ে ১০ এপ্রিল বাংলাদেশে লঞ্চ হয়েছে

Tecno তাদের চমৎকার ডিজাইনের Tecno Spark 50 5G স্মার্টফোন ১০ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6...

new-img

Vivo V70 FE 5G স্মার্টফোন 200MPরেয়ার ক্যামেরা এবং 7000mAh বড় ব্যাটারি সহ ৯ এপ্রিল বাংলাদেশের বাজারে লঞ্চ হয়েছে

Vivo তাদের নতুন মডেল Vivo V70 FE 5G স্মার্টফোন ৯ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে ব্যবহার করা হয়েছে...

new-img

Vivo V70 5G স্মার্টফোন ৯ এপ্রিল বাংলাদেশে লঞ্চ হয়েছে : সাথে রয়েছে AMOLED ডিসপ্লে এবং 50MP ZEISS রেয়ার ক্যামেরা

চমৎকার ডিজাইন এবং উন্নত মানের ফিচার নিয়ে ৯ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হয়েছে Vivo V70 5G স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে...

Discussions