Login Now

Login with email

Forgot Password

Vivo X300s স্মার্টফোন 200MP রেয়ার ক্যামেরা এবং Dimensity 9500 প্রসেসর নিয়ে ৩০ মার্চ চীনের বাজারে লঞ্চ হয়েছে

MobileMaya Team
Publish On: Mar 31,2026 11:51 PM
153

Vivo X300s স্মার্টফোন 200MP রেয়ার ক্যামেরা এবং Dimensity 9500 প্রসেসর নিয়ে ৩০ মার্চ চীনের বাজারে লঞ্চ হয়েছে

Vivo তাদের নতুন মডেল Vivo X300s স্মার্টফোন ৩০ মার্চ ২০২৬ তারিখে চীনের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে ব্যবহার করা হয়েছে OIS সাপোর্টেড 200MP রেয়ার ক্যামেরা, যা বিভিন্ন পরিবেশে প্রফেশনাল মানের ছবি তোলা এবং ভিডিও ধারনের সুবিধা দেয়।

Vivo X300s স্মার্টফোন রয়েছে Dimensity 9500 প্রসেসর। 3 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই চিপসের ক্লক স্পীড সর্বোচ্চ 4.21GHz পর্যন্ত, যা হাই-এন্ড গেমিং এবং মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে শক্তিশালী পারফরম্যান্স প্রদান করে। এছাড়া দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে 7100mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে।

হাইলাইটস

  • Vivo X300s স্মার্টফোনে রয়েছে 7100mAh বড় ব্যাটারি।
  • পাশাপাশি 200MP রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে।
  • ফোনটিতে ব্যবহার করা হয়েছে Dimensity 9500 প্রসেসর।

Vivo X300s ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

 ভ্যারিয়েন্টচীনে দামবাংলাদেশে সম্ভাব্য দাম
Vivo X300s (12GB+256GB)4999 CNY১,১০,০০০ টাকা

তথ্য অনুযায়ী, শক্তিশালী ফিচার নিয়ে Vivo X300s স্মার্টফোন চীনের বাজারে লঞ্চ হয়েছে। ফোনের (12GB র‍্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম 4999 CNY। সেই তুলনায় বাংলাদেশে এই ফোনের আনুমানিক দাম প্রায় ১,১০,০০০ টাকা হতে পারে। ফোনটি আকর্ষণীয় চারটি কালারে রয়েছে Film Green, Dream Core Purple, silver এবং Titanium Black।

Vivo X300s ফোনের স্পেসিফিকেশন

নতুন মডেলের Vivo X300s স্মার্টফোনে রয়েছে 6.78 ইঞ্চির AMOLED ডিসপ্লে, যেখানে (2800x1260 পিক্সেল) রেজোলিউশন, 144Hz রিফ্রেশ রেট এবং 4,500nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। পাশাপাশি ফোনটিতে দেওয়া হয়েছে IP69/IP68 রেটিং, যা ধুলোবালি ও পানি প্রতিরোধ করতে সক্ষম। 

শক্তিশালী পারফরম্যান্সের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে Dimensity 9500 প্রসেসর। 3 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পীড 3.5GHz থেকে 4.21GHz পর্যন্ত। এছাড়া ফোনটি OriginOS 6 নির্ভর Android 16 অপারেটিং সিস্টেমে চলে। ফোনটিতে Bluetooth 5.4, Wi-Fi 7, 5G নেটওয়ার্ক এবং USB3.2 Gen1 এবং NFC সাপোর্ট করে।


ফটোগ্রাফারদের নজর কাড়তে ফোনের রেয়ারে OIS সাপোর্টেড f/1.68 অ্যাপারচারের 200MP Zeiss প্রাইমারি ক্যামেরা, 50MP Zeiss টেলিফটো ক্যামেরা এবং 50MP Zeiss আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এই ক্যামেরা দিয়ে প্রফেশনাল মানের ছবি তোলা এবং 4K আলট্রা-হাই রেজোলিউশনে ভিডিও রেকড করা সম্ভব হয়। একইসঙ্গে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে রয়েছে 50MP ফ্রন্ট ক্যামেরা।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য Vivo X300s স্মার্টফোনে দেওয়া হয়েছে 7100mAh বড় ব্যাটারি এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে রয়েছে 90W ফাস্ট চার্জিং ও 40W ওয়্যারলেস চার্জিং। এছাড়া সিকিউরিটির জন্য ফোনটিতে যুক্ত আছে 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

আগামী ৮ সেপ্টেম্বর থেকে যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একটি বড় দুঃসংবাদ নিয়ে এসেছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে লাখ লাখ স...

new-img

টাকা দিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে মিলবে যেসব বাড়তি সুবিধা

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। এতদিন বিনামূল্যে মেসেজিং ও কলিং সুবিধা দিয়ে এলেও, এবার ‘হোয়াটসঅ্যাপ প্লাস’...

new-img

Xiaomi Redmi A7 4G স্মার্টফোন ১ মে বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 5200mAh ব্যাটারি এবং UNISOC T7250 প্রসেসর

গত ১ মে ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে Xiaomi Redmi A7 4G স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে UNISOC T7250 প্রসেসর, যা দৈনন্দি...

new-img

OpenAI আনছে নতুন স্মার্টফোন: অ্যাপ ছাড়াই চলবে সব কাজ

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রতিষ্ঠান OpenAI এখন শুধু সফটওয়্যার নিয়েই কাজ করতে চায় না। তারা একটি “AI এজেন্ট ফোন” তৈরির পরিকল্পনা করছে বলে জানা গেছে নতুন এ...

Discussions