Login Now

Login with email

Forgot Password

Vivo X300 Ultra স্মার্টফোন 30 মার্চ চীনে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 200MP রেয়ার ক্যামেরা ও Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর

MobileMaya Team
Publish On: Mar 31,2026 06:00 PM
153

Vivo X300 Ultra স্মার্টফোন 30 মার্চ চীনে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 200MP রেয়ার ক্যামেরা ও Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর

চমৎকার ডিজাইন এবং শক্তিশালী ফিচার নিয়ে ৩০ মার্চ ২০২৬ তারিখে চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে Vivo X300 Ultra স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে 3 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর। এটি একটি অত্যন্ত দ্রুত এবং শক্তিশালী চিপসেট, যা হাই-এন্ড গেমিং, মাল্টিটাস্কিং এবং গ্রাফিক্স-ইন্টেনসিভ অ্যাপ্লিকেশনগুলো চালানোর সময় খুব স্মুথ পারফরম্যান্স প্রদান করে।

Vivo X300 Ultra স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে উচ্চ মানের 200MP রেয়ার ক্যামেরা, যা খুব সহজেই ফটোগ্রাফারদের নজর কাড়বে। পাশাপাশি ফোনটিতে রয়েছে 144Hz রিফ্রেশ রেট সমর্থিত AMOLED ডিসপ্লে। এটি ব্যবহারকারীর ভিজ্যুয়াল অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় এবং বাস্তবসম্মত করে তোলে। চলুন এবার জেনে নেওয়া যাক ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং দাম। 

হাইলাইটস

  • Vivo X300 Ultra স্মার্টফোনে রয়েছে 200MP রেয়ার ক্যামেরা।
  • সাথে থাকছে 144Hz রিফ্রেশ রেট সমর্থিত AMOLED ডিসপ্লে। 
  • ফোনটিতে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হয়েছে।

Vivo X300 Ultra ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টচীনে দামবাংলাদেশে সম্ভাব্য দাম 
Vivo X300 Ultra (12GB+256GB)6999 CNY১,৪০,০০০ টাকা

শক্তিশালী প্রসেসর এবং উন্নত মানের ডিসপ্লে নিয়ে চীনের বাজারে লঞ্চ হয়েছে Vivo X300 Ultra স্মার্টফোন। ফোনের (12GB র‍্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম 6999 CNY। সেই তুলনায় বাংলাদেশে এই ফোনের আনুমানিক দাম প্রায় ১,৪০,০০০ টাকা হতে পারে। ফোনটি আকর্ষণীয় তিনটি কালারে রয়েছে Film Green, Black Ka এবং Silver Tone।

Vivo X300 Ultra ফোনের স্পেসিফিকেশন

তথ্য অনুযায়ী, Vivo X300 Ultra স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 6.82 ইঞ্চির AMOLED ডিসপ্লে, যেখানে 144Hz রিফ্রেশ রেট, (3168x1440 পিক্সেল) রেজোলিউশন এবং 5000 nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। পাশাপাশি ফোনটিতে রয়েছে IP69/IP68 রেটিং, যা ধুলোবালি ও পানি প্রতিরোধ করতে সক্ষম।

ফোনটিতে শক্তিশালী Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হয়েছে। 3 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পীড 3.62GHz থেকে 4.6GHz পর্যন্ত, যা হাই-এন্ড গেমিং, মাল্টিটাস্কিং এবং গ্রাফিক্স-ইন্টেনসিভ অ্যাপ্লিকেশনগুলো চালানোর সময় খুব স্মুথ পারফরম্যান্স প্রদান করে। এছাড়া ফোনটি OriginOS 6 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলে।


ফোনের রেয়ারে OIS সমর্থিত f/1.85 অ্যাপারচারের 200MP 35mm Zeiss প্রাইমারি ক্যামেরা, f/2.67 অ্যাপারচারের 200MP 85mm Zeiss টেলিফটো ক্যামেরা এবং f/2.0 অ্যাপারচারের 50MP 14mm Zeiss আলট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে। এই ক্যামেরাতে যুক্ত আছে G2 এবং G2 Ultra টেলিকনভার্টার, যা মিলিয়ে Zeiss মাস্টার লেন্স গ্রুপ তৈরি করে এবং বিভিন্ন পরিস্থিতিতে প্রফেশনাল মানের ছবি তোলার সুবিধা দেয়। এছাড়া ক্যামেরা দিয়ে 8K আলট্রা-হাই রেজোলিউশনে ও 4K স্লো-মোশনে ভিডিও রেকর্ড করা সম্ভব হয়। একইসঙ্গে ফোনের সামনে থাকছে 50MP ফ্রন্ট ক্যামেরা, যার মাধ্যমে উচ্চ মানের সেলফি এবং 4K ভিডিও রেকর্ড করা যায়।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে 6600mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে রয়েছে 100W ফাস্ট চার্জিং ও 40W ওয়্যারলেস চার্জিং। পাশাপাশি সিকিউরিটির জন্য ফোনে যুক্ত আছে 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক। ফোনটিতে Bluetooth 5.4, USB চার্জিং, Wi-Fi 7, 5G নেটওয়ার্ক এবং NFC সাপোর্ট করে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

Vivo X300s স্মার্টফোন 200MP রেয়ার ক্যামেরা এবং Dimensity 9500 প্রসেসর নিয়ে ৩০ মার্চ চীনের বাজারে লঞ্চ হয়েছে

Vivo তাদের নতুন মডেল Vivo X300s স্মার্টফোন ৩০ মার্চ ২০২৬ তারিখে চীনের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে ব্যবহার করা হয়েছে OIS সাপো...

new-img

স্যামসাং আনল উইন্ডোজের জন্য নতুন ব্রাউজার

স্যামসাং প্রথমবারের মতো উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য ওয়েব ব্রাউজার উন্মুক্ত করেছে। আগে এটি শুধু স্যামসাং স্মার্টফোনে ব্যবহার করা যেত, এবার কম্পিউটা...

new-img

স্মার্টফোনে নতুন Android 17 ভার্সন উন্মোচন করল গুগল

প্রযুক্তির দুনিয়ায় পরিবর্তনের গতি সবসময়ই খুব দ্রুত। আজ যা নতুন, কাল তা দেখতে দেখতে পুরনো হয়ে যায়। বিশেষ করে ফোনের অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে এই...

new-img

স্লো ফোনকে ফাস্ট করার উপায় জেনে নিন

স্মার্টফোন ব্যবহারের কয়েক মাস পর থেকেই অনেক সমস্যা দেখা দেয় যেমন অ্যাপস ওপেন করতে বেশি সময় লাগা বা ফোন হঠাৎ হ্যাং করা। এর একটি বড় কারণ হলো ফোনে জমে থা...

Discussions